এবিবি ফান প্রশ্ন- ৪৮৪ || আপনার সবচাইতে পছন্দের পিঠা কোনটি?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনার সবচাইতে পছন্দের পিঠার কোনটি?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

আমার সবচাইতে পছন্দ, পাটিসাপটা। তবে ক্ষীরের পাটিসাপটা সবচেয়ে বেশি ভালো লাগে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

শীতকালীন এত এত পিঠার ভীড়ে সবচেয়ে প্রিয় একটা পিঠার নাম নেয়াটা তো মুশকিল! তবে খেজুর গুড় দিয়ে দুধ চিতই, গুড়ের পাটিসাপটা এবং গরম গরম ভাপা পিঠা তিনটাই পছন্দের। তিনটা থেকে বহু চেষ্টা করেও যে কোন একটার নাম সিলেক্ট করতে পারলাম না 😋

 2 years ago 

পাশের বাড়িতে তৈরি পিঠা আমার সবচেয়ে বেশি পছন্দের। তারা পিঠা তৈরি করলে দিলে দিবে না দিলে নাই আমার আবার লোভ নাই। শুধু 2-4 বার তাদের বাড়ি ঘুরে আসবো একটু। 😂

 2 years ago 

সেটাই আপু, আমাদের আবার ওতো বেশি লোভ নাই! দিলে দিলো, না দিলে নাই 🫢🤪

 2 years ago 

দারুন বিনোদন পাইলাম আপু। একদম জম্পেশ বলেছেন আপনি, আসলেই লোভ নাই😃😂।

 2 years ago 

জি আপু, আপনার মতো আমারও লোভ নেই। তবে পিঠা তৈরি করার সময় কয়েকবার ঘুরে আসি। আর মনে মনে ভাবি যদি তারা পিঠা দেয় অমনি খেয়ে নেবো😁😄😄।

 2 years ago 

আপনার সবচাইতে পছন্দের পিঠার কোনটি?

আমার সবচেয়ে পছন্দের পিঠা বলতে গেলে কোনটা রেখে কোনটা বলবো কনফিউজড হয়ে যাই, তবে সবচেয়ে ভালো লাগে দুধ চিতই। এছাড়াও নারকেল আর গুড় দিয়ে ভাপা পিঠা খেতেও অসাধারণ ভালো লাগে।

 2 years ago 

দুধ চিতই পিঠা সবাই খুব পছন্দের।

 2 years ago 

আসলে পিঠার কথা শুনলে কোনটা রেখে কোনটা বলিই সেটাই ভুলে যাই।

 2 years ago 

আমার সবচাইতে পছন্দের পিঠা হচ্ছে মালাই পিঠা💜💙💞। মালাই পিঠা অনেক ধরণের হয় থাকে তারমধ্যে কাঁচা খেজুরের রস দিয়ে তৈরি করা মালাই পিঠা আমার খুব পছন্দের। কাঁচা খেজুরের রসের মালা পিঠা খেতে সত্যি খুব দারুণ হয়ে থাকে । মায়ের হাতে মালাই পিঠা খেতে খুব ভালো লাগে।

 2 years ago 

মালাই পিঠার নাম শুনেই তো খেতে ইচ্ছে করছে ভাইয়া। এরকম পিঠা কখনো খাওয়া হয়নি। তবে শীতকালে পিঠা খাওয়ার আনন্দই আলাদা।

 2 years ago 

ভাইয়া মন চাইতেছে এখনি মালাই পিঠা খেয়ে ফেলতে। শুধু পিঠা আর পিঠা।

 2 years ago 

শীতকালের পিঠা মানেই লোভনীয় খাবার। আমার তো সব রকমের পিঠা পছন্দ এখন কোনটা রেখে কোনটা বলবো ঠিক বুঝতে পারছি না। তবে গরম গরম ভাপা পিঠা, দুধ পুলি পিঠা, এবং ঝাল পিঠা খাওয়ার মজাই আলাদা।

 2 years ago 

আমার পছন্দের পিঠা হলো সেই পিঠা, যেটা খেতে খেতে বলি, "শেষ আরেকটা," কিন্তু অদ্ভুতভাবে প্লেট খালি হয়ে গেলেও মনে হয়, আরেকটা দরকার ছিল!

জামাই পিঠা,জামাই পিঠাকে আবার ছাঁচ পিঠাও বলা হয়।জামাই পিঠা/ছাঁচ পিঠা আমার খুব পছন্দের।

 2 years ago 

গরম গরম জামাই পিঠা খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে ভাই।

 2 years ago (edited)

আমার সবচাইতে পছন্দ,কুলফি পিঠা। তবে সবচেয়ে বেশি ভালো লাগে কাঁঠাল পাতায় তৈরি করলে।এই পিঠা খাইয়ে কাঁঠালের আঠা দিয়ে মানুষগুলোকে চিপকে দিতে হবে ঠান্ডায়।☺️☺️

 2 years ago 

নানুর হাতের গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে।শীতের দিনে ভাপা পিঠা খেতে অনেক ভালো লাগে বিশেষ করে শীতের সময় ভাপা পিঠা না বানালে শীতের দিন বলে মনেই হয় না। বিশেষ করে আমার নানুর হাতে তৈরি করা ভাপা পিঠার মজাই আলাদা।

 2 years ago 

জি আপু, ভাপা পিঠার মজাই আলাদা হয়ে থাকে।

 2 years ago 

আপু এই পিঠাগুলো কমবেশি সবার প্রিয়। পিঠার কথা শুনলে এমনিতে খেতে মন চায় ভাপা পিঠা।

 2 years ago 

আমার কাছে শীতের পিঠার মধ্যে ভাপা পিঠা সবচেয়ে বেশি মজা লাগে। ভাপ দেওয়ার সঙ্গে খেজুরের পাটালির ঘ্রাণ বেশি আকৃষ্ট করে।

 2 years ago 

আহা ভেবেই খেতে ইচ্ছে করছে 😋।

 2 years ago 

জি ভাই, ভাপা পিঠার খেজুরের পাটালির ঘ্রাণ বেশ অসাধারণ।

 2 years ago 

শীতের দিনের সন্ধ্যার সময় ভাপা পিঠা খেতে খুবই বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38