আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯৩

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আসছে সামনে খুশি ,
মনে অজানা খুশির রাশি।
আমার বাংলা ব্লগের দিন,
জমিয়ে হবে আনন্দ,
বর্ষপূর্তির দিন।

সবে মিলে কতো বৈঠক,
উদ্দীপনার মধ্যমণি আয়োজন-আয়োজক।
একসাথে মিলে হবে আনন্দ,
বর্ষপূর্তির শুভানুষ্ঠানে বাঁধভাঙা উল্লাসী ,
হুল্লোড় হবে মিলে সকল এবিবি বাসী।

লেখক

@nusuranur

লেখক এর অনুভূতি:

যেহেতু আর কয়েকদিন পরেই আমার বাংলা ব্লগ কমিউনিটির বর্ষপূর্তি। তাই তা নিয়েই মনের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আর মাত্র কয়েক দিন
তারপর অপেক্ষাদের অবসান
আমার বাংলা ব্লগের আবারো একবার,
নবজোয়ারে গা ভাসানো আনন্দ
বর্ষপূর্তির দিনে পুনরায় জেগে ওঠার।

নতুন ছন্দে আর নব উদ্মাদনায়,
সকলের সম্মিলিত প্রচেষ্টায়।
আত্মারা পাবে পরিতৃপ্তি
উদ্যোক্তার শুভ ও সুন্দর ভাবনাতে,
বর্ষপূর্তির আয়োজিত গানে প্রাণ জুড়াবে,
সকল এবিবি পরিবারের লুটোপুটি ও খুশীর টানে।।

 2 years ago 

বছর ঘুরে আসছে আবারও,
আমার বাংলা ব্লগের জন্মদিন।
মজা হবে, মাস্তি হবে,
হবে হরেক রকমের গান বাজনা।

আমরা সবাই প্রহর গুনছি,
১১ ই জুনের অপেক্ষায়।
আসবে কবে সেই মুহূর্ত,
মন তো আর মানছেই না।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া অপেক্ষার প্রহর শেষ হচ্ছেনা। মন যেন মানছে না আর। ১১ জুনের অপেক্ষায় রয়েছি আমরা সবাই। দারুন লিখেছেন ভাইয়া।

 2 years ago 

আসছে আবার খুশির দিন
বাংলা ব্লগের জন্মদিন
আনন্দ হবে সীমাহীন
এবিবির জন্মদিন।

নানা রকম আয়োজনে
চলবে বিনোদন,
আনন্দ আর উল্লাসেতে
ভরবে সবার মন।
❤️🌹❤️

 2 years ago 

অসাধারণ লিখেছেন আপু। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন আমাদের সকলের জন্যই অনেক আনন্দের দিন।

 2 years ago 

শুধুই কি আনন্দ -?
এ যেন মহা আনন্দ আপু
👌👌

 2 years ago 

ওয়াও! অনেক সুন্দর লিখেছেন আপু এই লাইনগুলো। আমি আপনার শেয়ার করা এই কবিতার লাইনগুলো পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

আমিও খুব খুশি হলাম 🌹❤️🌹

 2 years ago 

সপ্ন গুলো সত্যি হোক,
আমার বাংলা ব্লগের সদস্যদের আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য ,
আমার বাংলা ব্লগের দিন ,
জমিয়ে হবে ভরপুর আনন্দ উল্লাস,
বর্ষপূর্তির দিন।

 2 years ago 

এসে গেল দোড়গোড়ায়,
মহা আনন্দের দিন।
পুরো এক বছর পর আসলো ফিরে,
আমার বাংলা ব্লগের জন্মদিন।

আমরা সবাই মহা খুশি,
চলছে মহা আয়োজন।
সবাই মিলে কাটাবো মোরা
একসাথে মিলিত হব আত্মীয়-স্বজন ।

হবে মজা হবে আড্ডা,
সবাই মিলে কাটাবো দিনটা।
ফুর্তিতে থাকবো আমরা সবাই,
মজায় কাটাবো সেই দিনটা।

 2 years ago 

বছর ঘুরে আবার এলো তোমার বর্ষপূর্তির দিন
তুমি আমাদের বাংলা ব্লগ,
হয়েছো আমাদের সুখ দুঃখে সামিল ।
তোমার জন্য আমরা সবাই অনেক ভাল আছি,
সুখ দুঃখে আছো পাশে,
তাই তোমায় ভালোবাসি।

 2 years ago 

আর মাত্র কয়েকদিন পরে,
আমার বাংলা ব্লগের জন্মদিন,
হাসিতে খুশিতে নাচবো গাইবো,
আনন্দ উল্লাস করবো সারাদিন।

তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে,
বর্ষিত হবে মহা আনন্দ,
ভালোবাসার রঙে রাঙিয়ে দিবো,
আমার বাংলা ব্লগের জন্মদিনের মুহূর্ত।

 2 years ago 

পরিবারের সকলে মিলে,
হইহুল্লই মেতে উঠবো তাই সকলে,
সবাই মিলে আনন্দের সাথে,
উদযাপন করব নতুন বছর উপলক্ষে।

আনন্দের হাসি ফুটবে সবার মনে,
নতুন বছরকে কেন্দ্র করে,
আনন্দের বাতাস বইছে,
তাই বাংলা ব্লগ পরিবারের মাঝে।

 2 years ago 

আর কিছুদিন পরে
বাংলা ব্লগের আয়োজনে,
ভরে থাকবে ছন্দ গানের বিনোদনে।
আনন্দ সবার মনে মনে
বর্ষপূর্তির আয়োজিত আয়োজনে।
আমার বাংলা ব্লগের সুন্দর ভাবনাতে
ইউজারদের মন থাকবে আনন্দ উল্লাসে।
একই পরিবারে থাকবে সবাই,
আনন্দ উল্লাসে জোড়াবে প্রাণ,
এ যেন আমার বাংলা ব্লগেরই অবদান।

 2 years ago 

মেঘলা আকাশ মেঘলা দিন
আর বাকি মাত্র কয়েকদিন।
আনন্দ,মজা হবে রাতের ক্ষণে
কথা হবে বর্ষপূর্তির আনন্দ আমেজে।

সবার মনে করছে বিরাজ
সুখের এক মহা আশ,
আয়োজন করেছেন আয়োজক সমাজ
বাংলা ব্লগ বাসী থাকবে মহাসুখে বেশ।
এবিবি পরিবার নিয়ে আসবে চমকপ্রদ তাহার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65459.19
ETH 1894.72
USDT 1.00
SBD 0.39