এবিবি ফান প্রশ্ন- ৫৯৫ || টাকা ধার দিলে বাশঁ খেতে হয় কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

টাকা ধার দিলে বাশঁ খেতে হয় কেন?

প্রশ্নকারীঃ

@maksudakawsar

প্রশ্নকারীর অভিমতঃ

যার টাকা বেশী আছে সে বাশঁ খায় ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

টাকা ধার দিলে বাশঁ খেতে হয় কেন?

টাকা ধার দিলে বাঁশ খেতে হয়,
কারণ টাকাটা উড়ে যায় উন্নয়নের নামে আর ফিরে আসে ভবিষ্যতে দেই বলে! 😂😂
তখন নিজের কাছেই মনে হয়,লোন অফিসার না হয়ে বাঁশ অফিসার হয়েছি! 🤣🤣

 last year 

হি হি হি

 last year 

টাকা ধার দিলে বাশঁ খেতে হয় কেন?

যেখানে ধার দেনা রয়েছে সেখানে সম্পর্ক গুলো খুবই কম সময় টিকে থাকে। কারণ কাউকে টাকা ধার দিলে ফেরত চাইতে অনেকেই লজ্জা বোধ করে😶। যার কারণে তারা বাঁশ খায় সবার আগে🥴। কারণ টাকা চাইলে সম্পর্ক নষ্ট, না চাইলে তাদের টাকা নষ্ট। তাই টাকা ধার না দিলেই ভালো 😊।

 last year 

এটা একদম ঠিক। লজ্জা হলো টাকার ভূষণ।

 last year 

টাকা ধার দিলে বাশঁ খেতে হয় কেন?

কাউকে টাকা ধার দেওয়া মানে তার কাছে বাঁশ খাওয়ার অর্ডার কনফার্ম করা,যখন টাকা ফেরত চাইবেন তখন সে আপনার অর্ডারটি ফেরত দিবে।

 last year 

একেবারে যুক্তিসঙ্গত কথা বলেছেন।

 last year 

খাল কেটে কুমির ডেকে আনলে নাকানি চুবানি তো খেতেই হবে। নিজে খাল কেটে কুমির ডেকে আনা হয়েছে বলে কথা। প্রতিদান তো পেতেই হবে। 😆

 last year 

এত কুমির আনলে তো পরে মরেই যাবো। আজকে থেকে বন্ধ ধার দেওয়া

 last year 

এটা একদম উচিত কথা বলেছেন আপু।

 last year 

ধারের টাকা নিজের মনে করে তাই ফেরত দেয়ার চিন্তা করে না। তাই যখন ধারের টাকা চায় ,তখন কি আর নিজের টাকা দিতে ইচ্ছে করে। তাই বাঁশ দেয়।

 last year 

দিবো না আর ধার ।

 last year 

কারণটা হচ্ছে---অতি লোভে তাঁতী নষ্ট।তেমনই যারা টাকা ধার দেয় তারা সুদ পাওয়ার আশায় দেয় বলেই বাশঁ খায়।☺️

 last year 

আপু অনেকে তো বিনা স্বার্থে ধার দেয়,তারাই বেশি বাঁশ খাই

 last year 

হুম, সেক্ষেত্রে উপকার করার অর্থই হচ্ছে বাঁশ খাওয়া।☺️☺️

 last year 

কারন টাকা হলো মানুষের কাছে এক প্রকার প্রেমিকের মত। টাকার চেয়ে মনে হয় মানুষ পৃথিবীতে অন্য কিছু কে ভালোবাসে না। আর সেই টাকা যদি ধার হিসাবে পাওয়া যায় সেটা তো নিজেরই হয়ে যায় দেওয়ার তো প্রশ্নই উঠে না। আর তাই তো যে টাকা ধার দেয় তাকে বাশঁই খেতে হয়।

 last year 

টাকা ধার দিলে বাশঁ খেতে হয় কেন?

কারন আপনি টাকা ধার দিয়ে আবার চাইবেন কেন...তার যখন মন চাই তখন দিবে। ধারের টাকা চাইলেই আপনি ছোট লোক, আপনি স্টোপিট, আপনি কালপিট, আপনি ফকির, আপনি হারামি ব্লা ব্লা। হা হা হা।😆😂

 last year 

কারনটা খুবি সাধারণ

ধার দিলে মানুষ নিজের কাজ উদ্ধার করে।

 last year 

টাকা ধার দিলে বন্ধুত্ব মরে। আর টাকা ফেরত চাইলে মুখটা গোমড়া হয়ে যায়। আর বেশি বেশি টাকা ফেরত চাইলে অনেক সময় ঝগড়া করে বাঁশ দেওয়ার চেষ্টা করে। এতে করে বন্ধুত্ব এবং সম্পর্ক সবকিছু নষ্ট হয়ে যায়।

 last year 

বুঝলাম। আর কাউকে ধার দিবো না।

 last year 

টাকা ধার দিলে বাঁশ খেতে হবে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61923.74
ETH 1755.88
USDT 1.00
SBD 0.38