এবিবি ফান প্রশ্ন- ৪০৮| বউ এর সাথে কোন মিথ্যেটা স্বামীদের বলতেই হয় বা বলেই?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বউ এর সাথে কোন মিথ্যেটা স্বামীদের বলতেই হয় বা বলেই?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো মনে হয় সব ই মিথ্যা বলে,হাহাহাহা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

বউ বুড়ি হয়ে মুখের চামড়া ঢিলে হয়ে গেলেও তাকে অনেক সুন্দর, রুপবতী, তোমায় ছাড়া আমি থাকতেই পারি না, তুমি আমার জান, তুমি আমার প্রান, তুমি রাত্র, তুমি দিন, তোমায় একদিন না দেখলে আমার অন্তরটা খান খান হয়ে যাই ইত্যাদি আরও অনেক মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতে হয়।

 2 years ago 

একদম সত্য কথা বলেছেন ভাই। এরকম পাম না মারলে তো সংসারে টিকে থাকা যাবে না।

 2 years ago 

মেয়েদের আপনি সত্যি কথা যতই বলেন না কেন খুশি হয় না। যেই এমন মিথ্যা বানিয়ে বানিয়ে বলবেন তখন তাদের খুশি দেখে কে। তবে অতিরিক্ত বলা যাবে না ৬০% মিথ্যা আর ৪০% সত্যি মিশ্রিত করে বলতে হবে। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বউ এর সাথে কোন মিথ্যেটা স্বামীদের বলতেই হয় বা বলেই?

আমার চোখে তুমিই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে,এটা কিন্তু প্রতিদিন না বললেও,সপ্তাহে অন্তত ২/১ বার বলতেই হয়😂😂। নয়তো বাসায় রান্নাবান্না একেবারেই বন্ধ হয়ে যাবে🤣🤣।

 2 years ago 

আসলেই ভাই বাসার রান্না বান্না বন্ধ হয়ে গেলে তো তাইলে অনেক সমস্যা হয়। যাইহোক বউয়ের যে তেল মারতে হয় এরকম আপনাদের থেকে শেখা গেলো।

 2 years ago 

যেসব প্রশ্নে সচরাচর মিথ্যা বলতে হয়ঃ

  • আপনি কি আমার কথা শুনতেছেন?
  • আমাকে এটা কবে কিনে দিবেন?
  • অমুক তমুক দিবস কত তারিখে মনে আছে তো?
  • এত দেরি হইল কেন?

আরও আছে অনেক। আপাতত এগুলাই মনে আছে।

 2 years ago 

আপাতত যেগুলো বলছেন এগুলোই তো অনেক। এত মিথ্যা বলে টিকে থাকাটাও অনেক কঠিন ব্যাপার। তারপরেও তেল মেরে টিকে থাকতে হবে এটাই সত্যি।

 2 years ago 

স্বামীদের অনেক সময় নিজেদের বউকে ছোট ছোট মিথ্যা বলতে হতে পারে, যা বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শান্তি বজায় রাখার জন্য বলা হয়। উদাহরণস্বরূপ:

  • “তুমি সুন্দর দেখাচ্ছো” - কখনও কখনও স্ত্রী নিজেকে নিয়ে আত্মবিশ্বাস হারালে স্বামী তাকে আশ্বস্ত করার জন্য বলতেই পারেন যে, সে অনেক সুন্দর দেখাচ্ছে, যদিও হয়তো সে একটু ক্লান্ত বা অসুন্দর অনুভব করতে পারে।

  • “আমি রাগ করিনি” - অনেক স্বামী নিজেদের অনুভূতি চেপে রাখতে চেষ্টা করেন এবং স্ত্রীকে বলে থাকেন যে তারা রাগ করেননি, যদিও হয়তো ভেতরে ভেতরে একটু অভিমান রয়েছে।

  • “আমি ঠিক আছি” - কখনও কখনও স্বামী নিজের সমস্যা বা অসুবিধা লুকিয়ে রাখতে চেষ্টা করেন যাতে স্ত্রীর চিন্তা না হয়, এবং বলেন যে তিনি ভালো আছেন।

এই ধরনের মিথ্যা বলার মূল উদ্দেশ্য সাধারণত সম্পর্কের শান্তি বজায় রাখা এবং একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখানো।

 2 years ago 

বউ এর সাথে কোন মিথ্যেটা স্বামীদের বলতেই হয় বা বলেই?

ছেলেরা চাপে পড়ে হলেও তার বউকে এটাই বলে থাকে যে, তোমার থেকে বেশি ভালো আমি আর কাউকেই বাসি না🤣🤣। আর বিয়ের পর তো বলে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ও থাকতে পারিনা। কিন্তু তার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো এটাই সব সময় মনে করে😁😜।

 2 years ago 

সবকিছুই ছেলেরা বিপদে পড়ে করে। এরকম তাজা পাম না মারলে যে টিকে থাকা কঠিন ব্যাপার হবে।

 2 years ago 

এইভাবে বলতে নাই।।😅

 2 years ago 

কোনো মেয়ের সঙ্গে বসে বসে চা কিংবা কফি খেতে খেতে আড্ডা দেওয়ার বিষয়টি বউ এর সাথে মিথ্যে বলে স্বামীরা।☺️☺️

 2 years ago 

আসলে দিদি এরকমটাও হয় নাকি! সত্যি নাকি!

 2 years ago 

জানি না, ধারণা করে বললাম।

 2 years ago 

বউ এর সাথে কোন মিথ্যেটা স্বামীদের বলতেই হয় বা বলেই?

স্বামীরা তো অনেক মিথ্যা কথাই বলে থাকে। এখন কোনটা রেখে কোনটা বলবো😁। সবকিছুর মধ্যে একটা হচ্ছে তুমি চাঁদের থেকেও অনেক বেশি সুন্দর। তোমার হাতের রান্নার মত আর কারো হাতের রান্না এরকম স্বাদ হয় না😅। এরকম অনেক কিছুই আছে যা বলতে বলতেও শেষ হবেনা। তাই আজ আর না ই বললাম😄😄।

 2 years ago 

এগুলা কিন্তু সত্যই বলে। এটলিস্ট রান্নার ব্যাপারটা। না খাইয়া থাকতে চায় নাকি কেউ? 😅

 2 years ago 

বউ এর সাথে কোন মিথ্যেটা স্বামীদের বলতেই হয় বা বলেই?

তোমার মতো বউ পেয়ে আমার জীবন ধন্য 😎

 2 years ago 

আলতু ফালতু জিনিস কিনে টাকা নষ্ট করতে চাইলে এক কথায় সমাধান "আমার কাছে টাকা নাই"

 2 years ago 

সবথেকে বড় মিথ্যে হল, - আমি তোমার সাথে খুব সুখে আছি। 🤣🤣

 2 years ago 

হাহাহা, বিয়ে না করেই ভালো আছি তবে!

 2 years ago 

ভাই এভাবে সত্যটা প্রকাশ করে দিলেন, আপনি দেখছি বিরাট সাহসি মানুষ, হি হি হি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36