এবিবি ফান প্রশ্ন- ৩৪৫ || আমরা যাদেরকে বোকা ভাবি, তারাই কেন সব সময় বুদ্ধিমানের মতো কাজ করে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আমরা যাদেরকে বোকা ভাবি, তারাই কেন সব সময় বুদ্ধিমানের মতো কাজ করে?

প্রশ্নকারীঃ

@nigarjebin

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মতে, আমরা যারা তাদেরকে বোকা ভাবি, এটাই আমাদের সবচেয়ে বড় বোকামি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আসলে পৃথিবীতে বোকা বলতে কেউ নেই। সবাই স্বস্ব স্থান থেকে চালাক। যারা অতি চালাক নয়, তারাই সত্যিকারের বু্দ্ধিমান। আর যাদের মহাচালাক বলে মনে হয়, তারা আসলে মহা বোকা।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া এই পৃথিবীতে বোকা বলতে কেউ নাই। শুধু আমরাই বোকা। কারণ আমরা সবাইকে বোকা মনে করি।

 2 years ago 

আরে ধাৎ কে বলল তারা বোকা? তারা তো বোকার ভান করে থাকে। ঐ যে কথায় বলে না ওস্তাদের মাইর বেয়াইন রাতে। তারা সব সময় বোকার ভ্যান ধরে থাকে, আর আমাদের কেই বোকা বানায়। শেষ খেলাটা তারাই খেলে। হি হি হি

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন আপু ওস্তাদের মাইর শেষ রাতে। তারা তো বোকার ভান করে থাকে। আসলে তারা অনেক চালাক।

 2 years ago 

আমরা বোকা ভাবি সেটা আমাদেরই দোষ। আসলে যাদেরকে বোকা ভাবি তারা বোকা নয়, আমরা নিজেরাই বোকা। কারণ তাদেরকে চিনতে ভুল করি।

 2 years ago 

আমরা যাদেরকে বোকা ভাবি, তারাই কেন সব সময় বুদ্ধিমানের মতো কাজ করে?

অপরকে বোকা ভেবে নিজেকে বুদ্ধিমানের আসনে বসানো সব থেকে বড় বোকামি। বুদ্ধি মানুষের শরীরের বাইরে থাকে না বুদ্ধি থাকে মস্তিষ্কের ভিতরে আর বুদ্ধি একদিন তার আসল কাজ করবেই করবে।

 2 years ago 

জি ভাই ঠিকই বলেছে।।

 2 years ago 

আমরা কেন অন্যকে বোকা ভাবি কারো গায়ের সাথে কি কোথাও লেখা আছে যে সে বোকা । আমরা নিজেরাই বড় বোকা এজন্য অন্যদেরকে বোকা ভাবতে ভালোবাসি ।যাকে ভাবি সে ঠিকই চালাক মনে মনে বোকাদেরকে দেখে সে হাসি ।

 2 years ago 

কারন আমরা যাদের বোকা ভাবি তাদের কাছে নিজেদের ঠকার একধাপ পথ এগিয়ে দেই।মুখে আমরা নিজেকে চালাক দাবি করলেও ঠকতে আমরা বড্ড বেশি ভালবাসি।

 2 years ago 

আমরা যাদেরকে বোকা ভাবি, তারাই কেন সব সময় বুদ্ধিমানের মতো কাজ করে?

আমরা আসলে বোকার স্বর্গে বসবাস করি 😄
এখানে সবাইকে বোকা ভাবতে ভীষণ ভালো লাগে, তবে পৃথিবীর একমাত্র চালাক ব্যাক্তি নিজেকে ভেবে ভীষণ আনন্দে দিন কাটে। যদি কখনো দেখিনি কেউ কোন একটা দারুন কাজ করে ফেলেছে তখন ভ্যাবাচেকা খেতে হয়। মনে হয় সত্যিই বোকারা চালাক হতে শুরু করেছে। 😅

 2 years ago 

মনে সান্ত্বনা বড় সান্ত্বনা। তাইতো আমরা নিজেকে চালাক ভাবি আর সবাইকে বোকা ভেবে বসে থাকি। দিনশেষে চালাকরাই নিজের বুদ্ধি দেখিয়ে দেয়।

 2 years ago 

আমরা যাদেরকে বোকা ভাবি, তারাই কেন সব সময় বুদ্ধিমানের মতো কাজ করে?

  • কিছু কিছু মানুষ আছে চুপচাপ কাজ করতে ভালোবাসে। মানুষের সামনে অতিরিক্ত কোন কিছুই শো অফ করেনা।আমরা নিজেকে একটু বড় মনে করি এই কারণে আমাদের অন্য মানুষকে বোকা মনে হয়। তাদেরকে আমরা বোকা ভাবি কিন্তু তারাই দিনশেষে ভিতরে ভিতরে বুদ্ধিমানের মত কাজ করে সফলতা অর্জন করে ফেলে। এদিকে আমরা তাদের নিয়ে ভাবতে ভাবতে বোকা হয়ে যায়।
 2 years ago 

আমরা যাদেরকে বোকা ভাবি, তারাই কেন সব সময় বুদ্ধিমানের মতো কাজ করে?

আমরা যাদেরকে বোকা ভাবি,তারাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান। আর সেজন্যই তারা সবসময় বুদ্ধিমানের মতো কাজ করে। এই ডিজিটাল যুগে বোকা মানুষ পাওয়া বড় দায়। তবে মাঝেমধ্যে বোকা সাজার অভিনয় করলে কিন্তু লাভ হয়😂😂। আপনারাও সময় বুঝে মাঝেমধ্যে বোকা সাজবেন। বোকা সেজে লাভ হলে আমাকে ধন্যবাদ দিবেন। চাইলে ট্রিট দিতে পারেন,কিন্তু লস হলে মনে মনে বকাবকি করবেন না আবার 🤣🤣।

 2 years ago 

আসলে নিজেকে চালাক ভেবে বোকার স্বর্গে নিয়ে যায় তারাই বুদ্ধিমানকে বোকা মনে করে। বোকারা বোকা স্বর্গে বসবাস করে বুদ্ধিমত্তারার কথা ভুলে যায় সেজন্য। 🤩

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38