আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫৮

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

নতুন বউ আর শ্যালিকাদের নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago (edited)

নতুন জামাই শ্বশুড় বাড়িতে বেড়াতে গেল। অবশ্য জামাই একটু বোকা ধরনের। তাই সব কিছু একটু কম বুঝে। আর রাতে চোখে একটু কম দেখে। একদিন রাতে অন্ধকারে প্রকৃতির ডাকে বাহিরে থেকে এসে নিজের ঘরই ভুলে গেছে। আর ভুল করে শালীর ঘরে ঢুকে পড়েছে। শালী তো ঘুমে ছিল। আর জামাই তো নিজের বউ মনে করে শালী কে জড়িয়ে ধরে ঘুমাতে গেল। শালী যখন বুঝতে পারলো এমন অবস্থা তখন শালী ঘরের দরজার চৌকাঠ দিয়ে তো বেদম পেটালো নতুন জামাইকে। কিন্তু যখন বুঝতে পারলো যে এটা তার দুলাভাই তখন তো অবস্থা কেরোসিন.............. হি হি হি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদিন আমি শুশুরবাড়িতে গেছি তো,বউ ও শালী সবাই বসে আছে।দুপুরের দিকে আমি গোসল করতে যাবো।বউকে বল্লাম তোয়ালে আর প্যান্ট দিয়ে যাও, আমার বউ নিজে না এসে শালিকা কে পাঠায়ছে। তারপর আমি বউ মনে করে হাত ধরে টান দিছি, তারপর লে আমি 🫠🫠🫠🫠🫠🫠🫠🫠🫠🫠

 2 years ago 

শালিকা আমার কাছে মাঝে মাঝেই টাকা চাই। তা আমি দিয়ে দেয়। বরং সবসময়ই বেশি দেয়। দেয় ১০০ চাইলে ২০০ বা ২০০ চাইলে ৫০০।

তো শালিকা একদিন বলছে দুলাভাই আপনি কী বোকা নাকী। আমি আপনার কাছে যত টাকা চাই সবসময় তার চেয়ে বেশি দেন। আপনি তো বোকা।

আমি হেসে বললাম। বোকা না হলে কী তোমার বোনকে বিয়ে করি। আমি যে বোকা এটা বুঝতে তোমার এতো সময় লেগে গেল। হা হা হা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নতুন বউ আর শ্যালিকাদের মধ্যে পার্থক্য হলো বউ আইনিভাবে পার্মানেন্ট আর শ্যালিকারা হচ্ছে অতিথি পাখির মত । কিন্তু দুলাভাইদের কাছে নতুন বউ কিছু দিন পর শুধু বউ হয়ে যায় তবে অতিথি পাখিগুলা কখনো পুরানো হয় না।

 2 years ago 

অনুগল্প:

জানি এই টপিকসটা ছেলেদের জন্য তবুও নতুন বউ সম্পর্কে একটি মজার বাস্তব ঘটনা মনে পড়ছে---
আমাদের এক ভাইপো মূর্তির কাজ করতে গিয়ে সামাজিকভাবেই অনেক দূরের এক মেয়েকে বিয়ে করে এনেছে।সম্পর্কে সে আমাদের ভাইপো হলেও বয়সে সে আমার অনেক অনেক বড়।তো ভাইপো ভাস্কর্য এর কাজ করে অর্থাৎ বিভিন্ন ধরনের মাটির ঠাকুরের মূর্তিগুলি।তো বাইরে থেকে নতুন বিয়ে করে এনেছে, যার ভাষা সম্পূর্ণ আলাদা।আঞ্চলিক ভাষায় এমন টান যে কিছুই বুঝতে পারি না ছাতার মাথা।যাইহোক নতুন বউ দেখার মজাই আলাদা, দৌড়ে গেলাম বউ দেখতে।নতুন বউকে দেখতে ভারী মিষ্টি কিন্তু আমাদের ধর্মে নিয়ম রয়েছে।প্রথমেই স্বামীকে দুধ জল খাইয়ে সেই একই গ্লাসের জল বউকে পান করানো।এখানেই বাঁধলো মুশকিল, ভাইপো তো খেয়ে নিয়েছে মুরুব্বীদের কথা অনুযায়ী।কিন্তু নতুন বউ তো আর খাই-ই না সেই এটো জল,তারপর অনিচ্ছা সত্ত্বেও অনেক জোরাজুরি করে কোনোমতে খাওয়ানো হলো।এখন আমি ভাবছি আমিও তো কারো এটো খাই না,তো সেই পরিস্থিতিতে কি করবো!☺️☺️আর শ্যালিকারা তো নতুন বরের কাছ থেকে টাকা হাসিল করতেই থাকে সারাবছর।

 2 years ago 

শ্যালিকা ছাড়া বিয়ের কোন মজাই নেই। শ্যালিকা আছে মানে অন্যরকম মজা আছে। শ্যালিকারা সবসময় দুলাভাইদের সাথে হাসি রহস্য করে থাকে। শ্যালিকাদের অসংখ্য আবদার ভূতের মত দুলাভাইদের কাঁধে চেপে ধরে। সামনে ঈদ মানে আবদারের কোন শেষ নেই😊😊 সামনে ঈদ মানেই😊 এবার দুলাভাই ঈদের শপিং আর ঈদ সালামির ঠেলা সামলাতে হিমশিম খাবে😜😜😜

স্যার এই বিষয়টি খুব দুর্দান্ত এবং আপনি আপনাকে খুব ভাল বলেছেন। হাসি এবং হাসি অবশ্যই জীবনে অপরিহার্য হতে হবে

 2 years ago 

হঠাৎ করেই রহিম নামের একটা ছেলের বিয়ে হয়ে গেল। বিয়ে তো হল ঠিক আছে কিন্তু সেটা হল জমজ দুই বোনের একজন এর সাথে🤔। রহিমের বউ থেকে শালিকা ছিল বেশি সুন্দরী 🥰। রহিম একদিন শ্বশুর বাড়ি যায় বউকে নিয়ে। ভুল করেই রহিম তার বউকে ভেবে শালিকাকে জড়িয়ে ধরে। এই দৃশ্য রহিমের বউ দেখলো আর হয়ে গেল এক বিপত্তি 🥴। তখন তার বউ, শাশুড়ি ঝাঁটা দিয়ে মারা শুরু করে 😁। মাইরের ভয়ে রহিম শ্বশুরবাড়িতে লুঙ্গি খুলে দিয়ে জীবন নিয়ে পালায় 😂😂।

 2 years ago 

বিয়ে তো করি নি তবে ইচ্ছে আছে বিয়ের পরে নতুন বউয়ের সাথে অনেকগুলা সুন্দরী কিউট শালী নিয়ে ট্যুরে যাব 😜 শুধু মনে মনে চিন্তাই করতেছি তারা সবগুলো বোন মিলে শুধু আমাকে সেবা করবে হা হা হা। এমন স্বপ্ন দেখলেও মনে শান্তি লাগে 😁

 2 years ago 

বল্টুকে সারপ্রাই দেওয়ার জন্য বল্টুর বউ আর শ্যালিকা এক কালার শাড়ি পড়েছে। তো বল্টু ঐদিন আবার অফিস থেকে একটু আগে চলে এসেছে। ডাইং রুমে শাড়ি পড়া শ্যালিকাকে বউ ভেবে কিস করে,কিচেন রুমে গিয়ে দেখে বউ রান্না করে,হা হা হা।😜😜

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38