আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৩

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

মন ভাঙলে আমার তুমি
কিন্তু কিছু মনে করিনি আমি।
অপেক্ষায় থাকি আমি আবারও
এই বুঝি তুমি নিতে এলে আমায়,
একটু বেশি ভালোবাসি তোমায়।

লেখক

@ayrinbd

লেখক এর অনুভূতি:

সত্যিকারের ভালবাসা গুলো এমনই হয়, হাজার কষ্ট আর অপমানের পরেও বিন্দুমাত্র ও কমে যায় না ভালবাসা। শুধু হারিয়ে যাওয়ার ভয়ে সকল কষ্ট চেপে রেখে ভালবাসি ভালবাসি বলে যায়, আর এটাই সত্যি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

তুমি না থাকলে বুঝতাম না,
ভালোবাসা কি।
তুমি না থাকলে বুঝতাম না,
তোমায় কত ভালবাসি।

ভালোবেসে ধন্য কর,
অধম এই আমার মনটাকে।
এমন ভাবে ভালোবাসো আমায়,
যাতে সারা জীবন মনে থাকে।

মনের ঘরটা শূন্য করে,রেখেছি তোমার জন্য।
তুমি ভালোবেসে মনটা,আমার করো দাও ধন্য।
এক বুক ভালবাসা,আছে হৃদয় জুড়ে।
তোমার ভালোবাসা পাওয়ার জন্য,
আমার মনটা পুড়ে।

 3 years ago 

মন ভেঙেছো কষ্ট দিয়েছো
তবু পেয়েছি সুখ,
ভাবছি, বসে ফিরে এসে
ঘুঁচিয়ে দেবে দুখ।

বড্ড ভালোবাসি তোমায়
তা কি বুঝনা,
দোহাই লাগে প্রিয় তুমি
আমায় ভুলনা।

তোমার জন্য প্রিয় আমি
করতে পারি সবি
হৃদয় জুড়ে তুমি আমার
সদ্য উঠা রবি।
♥♥

 3 years ago 

মন ভাঙলে আমার তুমি
কিন্তু কিছু মনে করিনি আমি।
অপেক্ষায় থাকি আমি আবারও
এই বুঝি তুমি নিতে এলে আমায়,
একটু বেশি ভালোবাসি তোমায়।

বিশ্বাস ভাঙলে আমার তুমি
কিন্তু তবুও হতাশ হইনি আমি।
চাতক পাখির মতো চেয়ে থাকি
বুঝি ফিরেছো তৃষ্ণা নিবারণে,
আমিতো তোমার মাঝে আমায় খুঁজি।

 3 years ago 

ভাই আপনার শেয়ার করা কবিতার লাইন গুলো পড়ে খুবই ভালো লাগলো । খুব সুন্দর ভাবে লাইনগুলো লিখেছেন আপনি।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই, অনুপ্রাণিত করার জন্য।

 3 years ago 

ভালোবেসে তুমি দিলে অন্তরে ব্যথা,
কখনো কাউকে বলিনি সে কথা,
আমার মনের ভিতরে তোমার
ভালোবাসার বীজ করেছি বপন,
তাই এখনো আমার কাছে
তুমি অনেক বেশি আপন।
এখনো ছাড়িনি আমি তোমার আশা,
তোমার প্রতি রয়েছে গভীর ভালোবাসা।
এখনো তোমার ফিরে আসার
পথ চেয়ে থাকি দিন-রজনী,
কবে এসে ভালোবাসবে সজনী!

 3 years ago 

মন ভাঙলে আমার তুমি,
হতাশ হয়নি আমি।
কষ্ট নিয়ে মনে রাখি,
তবুও চোখ বন্ধ করলে তোমায় দেখি।

হৃদয়ে যাগে কষ্টের জোয়ার।
বয়ে চলে স্বপ্নের মতো।
তবুও তোমায় দোষী বলিনি।
রেখেছি মনে খুব যতনে।

 3 years ago 

কাঁচের টুকরোর মতো ভেঙে গেল মন
শুধু অসহায়ের মতো আমি নীরব,অবচেতন।
তোমার জন্য দিনগুনি আমি বেহিসেবিভাবে
তোমার ঘোর কেটে রঙিন ভালোবাসায়,
সব যন্ত্রণাকে মুক্তি দিয়ে আমি আজো তোমায়।

 3 years ago 

তোমার ভালোবাসা আছে বলে,
আমি বেঁচে আছি।
তুমি আছো হৃদয় মাঝে,
তাইতো কষ্ট আনন্দে থাকি।
তোমায় নিয়ে যত,
আমার ভাবনা
ভাবতে-ভাবতে হৃদয়ে আঁকি আলপনা।
তুমি আছো বলেই তো,
সবই আছে পাশাপাশি ।
হৃদয় ভেঙ্গে অনেক দূরে,
আমায় ফেলে তুমি যেও না ।

 3 years ago 

মন ভেঙে চলে গেলে
এলেনা তুমি ফিরে।
কত যে ভালোবাসা লুকিয়ে আছে,
আমার এই হৃদয় টা জুড়ে।
চোখ বুঝিলে মনে হয়,
এই বুঝি এলে।
কই! এলেনা তো তুমি,
দেখি চোখ মেলে।
❤️❤️❤️❤️❤️

 3 years ago 

তুমি আমার আবেগ,
তুমি আমার আশা
তুমি আছো হৃদয় মাঝে,
তুমিই ভালোবাসা।
তুমি আমার চোখে দেখা ,
তুমিই সেরা
তুমি আমার প্রিয়তমা,
যায়না তোমায় ভোলা।
প্রত্যেক মুহূর্তে কাছে চাই তোমাকে,
ভালোবেসে আমি প্রাণে হারায় তোমাতে।

 3 years ago 

মন ভাঙলে আমার তুমি
কিন্তু কিছু মনে করিনি আমি।
অপেক্ষায় থাকি আমি আবারও
এই বুঝি তুমি নিতে এলে আমায়,
একটু বেশি ভালোবাসি তোমায়।

ভালোবাসা এমনই হয় বুঝি
ভাঙা গড়ার খেলায় এখনো টিকে আছি।
তাইতো আমি তোমায় নিয়ে ভাবি,
ভালোবাসার খেলা এমনই হয় বুঝি।
ভালোবাসার চাহনি ফিরবে নিয়ে তুমি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38