আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৩


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

সময়ের আঘাতে বিধ্বস্ত আমি
যন্ত্রণা সয়েছি নীরবে,
ভালোবাসার অভিনয়ে বিষণ্ণ আমি
হতাশা লুকিয়েছি আড়ালে।

লেখকঃ

@hafizullah

লেখকের অনুভূতি:

ভালোবাসার আড়ালে আমাদের কত শত যন্ত্রণাকে সহ্য করতে হয়, হতাশাগুলোকে আড়ালে রেখে সম্পর্কগুলোকে আগলে রাখতে হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

সময়ের প্রবাহে ভেসেছি আমি
স্বপ্নগুলো হারিয়ে গেছে কবে,
আলোর খোঁজে আঁধারে ছুটেছি
পথ হারিয়ে ফিরেছি গোপনে।

অশ্রুর ধারা চোখে লুকিয়ে
ভাঙা হৃদয়ে বেঁধেছি বাসা,
নিঃশব্দে বাঁচি, নীরব কষ্টে
বৃথা খুঁজি শান্তির আশা।

 last year 

বেশ সুন্দর লিখেছেন ভাই, দারুণগুলো সত্যি দারুণ হয়েছে।

 last year 

অনেক ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পুড়ে যাওয়া সময়ে আমি বিক্ষিপ্ত
পীড়া সয়েছি বাক্যহীনে,
ভালোবাসার আবেগময় সংলাপে ক্ষুণ্ন আমি
নৈরাশ্য গোপন করে অন্তরালে।।

 2 years ago 

নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে শত ক্ষত,
তা কি কারো নজরে ক্ষণিকের জন্য আটকায়?
এ বেদনা কারো নয়,একাই সব বইতে হয়,
বুকের মাঝে জমে থেকে, বাড়েই অসময়।

 2 years ago 

ভালোবাসার এই অভিনয়ে,
ধ্বংস হয়েছি আমি নিরবে।
তাইতো যন্ত্রণা সইতে থাকি,
আমি একা নিরবে।

ভালবাসার অভিনয়ে,
হারিয়ে ফেলেছি আমি নিজেকে।
তাই তো খুঁজে বেড়াই আমি,
সুখের শান্তি গুলোকে।

কিভাবে পাবো আমি,
সেই শান্তি ঠিকানা,
ভালোবাসায় যন্ত্রণা এখনো,
যে কাঁদায় আমায় গভীর ভাবে ।

 2 years ago 

অজস্র ভুল লুকিয়ে আছে মনের আড়ালে,
সহস্র স্মৃতি আড়ালে রেখে রয়েছি হাসিমুখে,
ভুল ঠিকানায় গিয়েছিলাম বলে কষ্ট পেলাম,
আজও অচেনা পথে গিয়ে সুখের খোঁজ করি,
জানা নেই পাব কি সুখের দেখা কোনো অজানায়।

 2 years ago 

সুন্দর কিছু কথা লিখেছেন ভাই। বেজায় ভালো লাগলো। জীবনের কিছু সত্য কথা লিখেছেন।

 2 years ago 

নিরবে আমি কাঁদতে থাকি,
ভালবাসার আঘাতে।
এত কষ্ট পাবো আমি,
জানতে দেইনি তো তোমাকে।

নিরবে আমি শুয়েই যাচ্ছি,
ভালোবাসার আঘাতগুলো,
সেই আঘাতে হৃদয়টা আমার,
আরো যে তাই শক্ত হলো।

 2 years ago 

কবিতার লাইনগুলি দারুন লিখেছেন ভাই। পড়ে বেশ ভালই লাগলো।

 last year 

সময়ের বেড়াজালে পুড়েছে স্বপ্ন
পুড়েছে হৃদয়ের প্রেম,
সময়ের ব্যবধানে হলে তুমি পর
হয়েছি আমি নিঃসঙ্গ।।

সময়ের বেড়াজালে,
হয়েছি যে পর,
তবুও তোমার জন্য কাদেঁ,
এই মন।।

 2 years ago 

সময়ের আঘাতে বিধ্বস্ত আমি
যন্ত্রণা সয়েছি নীরবে,
ভালোবাসার অভিনয়ে বিষণ্ণ আমি
হতাশা লুকিয়েছি আড়ালে।

কথার বিষাক্ততায় নির্জীব আমি
কেঁদেছি লুকিয়ে নীরবে,
হতাশার চাদরে ঢেকেছে ভালোবাসা
বেঁচে আছি সুখস্মৃতি ভেবে।

সময়ের নিষ্ঠুরতায় রক্তাক্ত আমি
কথার আঘাত সইয়েছি নিরবে
মিথ্যা ভালোবাসায় ক্ষতবিক্ষত আমি
তবুও ভালবেসেছি তোমাকে।

 2 years ago 

বিধ্বস্ত হয়ে সয়েছি যাতনা
নিরবে রয়েছি সরে,
ভালোবাসার মায়ায় নিজেকে রেখেছি
গোপন অন্তরালে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.086
BTC 58434.85
ETH 1571.19
USDT 1.00
SBD 0.38