এবিবি-ফান প্রশ্ন ১২৪ | কোনো দোষ করে ফেলার পরের চিন্তাটা ঠিক কি করবেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কোনো দোষ করে ফেলার পরের চিন্তাটা ঠিক কি করবেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার অভিমত বললে আবার না জানি কি বিপদ হয়।হাহাহা,আপনারাই বুঝে নিন আমার মনের কথা।আর আপনাদের মনের কথা ঝটপট এখানে লিখে ফেলুন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
চিন্তা করার কিছু নেই এখানে, আগে যে দোষটা করেছেন সেটা ঢাকার জন্য আরো একটা বড় দোষ করুন। তাহলে আগের টা ছোট দেখে ধামা চাপা পড়ে যাবে। এই বার নতুন দোষটা অন্যের ঘাড়ে সুযোগ বুঝে চাপিয়ে দিন। তারপর নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান। তবে যদি সেটা না পারেন তাহলে আগের দোষটা ঢাকার জন্য ওর থেকেও বড় কোনো দোষ করতে পারেন।
 3 years ago 

একদম সঠিক 😃
এটাই হরহামেশাই দেখা যায় 🤪

এটা করা ছাড়া উপায় নেই তো...🤭

 3 years ago 

দোষ করেও ফেলার পরে কান্নাকাটি শুরু করে দিতে হবে তাহলে সকল দোষ মাফ হয়ে যাবে।

 3 years ago 

সিম্পল, দোষ টা কার ঘাড়ে চাপানো যায় সেই চিন্তা করব।আমি দোষ করেছি বলেই যে আমার শাস্তি পেতে হবে সেটা কোন শাস্ত্রেই লেখে নি।

এক কাজ করেন, দোষটা পাশের বাড়ির বেড়ালের ঘাড়ে চাপিয়ে দিন। সারাদিন শুধু মিয়াও.. মিয়াও.. করবে কিন্তু বলতে পারবে না আসল দোষী কে।🤣

 3 years ago 

কোনো দোষ করে ফেললে মাথা গরম করা যাবে না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, কার উপর দোষটা চাপানো যায়। সুযোগ বুঝে ছলে বলে কৌশলে কারো উপর দোষটা চাপিয়ে আয়নাবাজির চঞল চৌধুরীর মত আস্তে করে কেটে পড়তে হবে,হা হা হা।😎😎😎

 3 years ago 

কোনো দোষ করে ফেলার পরের চিন্তাটা ঠিক কি করবেন?

খুব সহজ , কোন নেতা কিংবা এমপির ভাতিজা পরিচয় দেবো। ব্যাস সাত খুন মাফ 🤪
এবার নাকে সরিষার তেল দিয়ে ঘুরে বেড়াবো, কেউ কিচ্ছু বলার নেই 😄

ঘরের মধ্যে দোষ করে, এমপির ভাতিজা বলে লাভ কি। কোনো কিছুতেই মাপ হবে না।

 3 years ago 

দাদা এখানেও বুদ্ধি আছে, বলতে হবে মহিলা নেত্রীর ভাগিনা 😃

এই ক্ষেত্রে কিছুটা কনসিডার করলেও করতে পারে। হা হা হা...

 3 years ago 

কোনো দোষ করে ফেলার পরের চিন্তাটা ঠিক কি করবেন?

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না কথাটা আমরা সবাই জানি তাই কোন দোষ করে ফেলার পরে কোন কিছুই চিন্তা করব না। যা হবে দেখা যাবে এই ভেবে নেব।

 3 years ago 

আরে আপু বললাম না ঘরের পাশে ৩টি বিড়াল ছানা আছে,চুপচাপ তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দেব। কারণ এমনিতেও তাদের কেউ একজন সেদিন রান্না করা মাছ নিয়ে পালিয়েছে।যেকোনো কিছু হলেই আমি তাদের দোষ বলে দেব,যা ই হোক,দোষ আমার না।হাহাহা।

 3 years ago 

নিষ্পাপ বিড়ালের উপরে দোষ চাপিয়ে কি লাভ হবে।। 🤣😃🤣

বিড়াল ছানা সারা দিন মিয়াও.. মিয়াও.. করে বেড়াবে। আপনি তার উপর দোষ চাপালেও সে কাউকে মুখ ফুটে বলতে পারবে না। এই বুদ্ধিটা কিন্তু ঠিক আছে। হা হা হা..

 3 years ago 

বুঝতে হবে তো,মাছ নিয়ে পালিয়েছে তার শোধ উঠাতে হবে,হাহাহা।

 3 years ago 

কোনো দোষ করে ফেলার পরের চিন্তাটা ঠিক কি ঘটতে চলেছে নিজের সঙ্গে সেটা আগে ভাবতে হবে।যদি পিটানি খাওয়ার মতো দোষ করে ফেলি তাহলে পিঠে বেশি বেশি বস্তা বেঁধে ঢেকে রাখবো যাতে গায়ে না লাগে আর যদি অন্যের কথা শোনার মতো দোষ করে ফেলি তাহলে কানে তুলো গুজবো নয়তো হেডফোন লাগিয়ে গান শুনবো।সব ঝামেলা শেষ।

 3 years ago 

বিবেকের আদালতে
বিচার হবে আমার,,
ক্ষমা ছাড়া ভাল কিছু
নেই তো আমার চাওয়ার

দোষ হতে দোষের আমি
করবো না সৃষ্টি,,
এমন দোষ না হয় যেন
রাখব সেথায় দৃষ্টি

♥♥

 3 years ago 

বাহ খুব চমৎকার কবিতা বানিয়ে ফেললেন। বেশ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দোষ করার পর পুরোপুরিভাবে নিজের দোষ অস্বীকার করব। সেই সাথে নিজের দোষ ঢাকার চেষ্টা করব। এর চেয়ে ভালো উপায় আমার জানা নেই। 🤭🤭🤭

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38