এবিবি ফান প্রশ্ন- ২২৮ | বাচ্চারা দুধ খেয়ে পানি দেয়, আর গরু পানি খেয়ে দুধ দেয় কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বাচ্চারা দুধ খেয়ে পানি দেয়, আর গরু পানি খেয়ে দুধ দেয় কেন?

প্রশ্নকারীঃ

@sshifa

প্রশ্নকারীর অভিমতঃ

একটু পার্থক্যতো থাকা উচিত। তা নাহলে গরু আর মানুষ এক হয়ে যায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

কারন গরু যে গরু।গরু যদি জানত তার দুধের গুণাগুণ আর দাম তাইলে আর এই কাজ করত না। আর মানুষের বাচ্চা যে মানুষ, তাই সে চালাক এজন্য সে দুধ দেয়না।কারন জানেই এই দুধ বেচা টাকা তার বাপ মায়ের পকেটে যাবে।এজন্যই বাচ্চারা পানি খেয়ে দুধ দেয়না।

 3 years ago 

বাহ ভাই চমৎকার উত্তর দিয়েছেন।

 3 years ago 

বাচ্চারা দুধ খেয়ে পানি দেয়, আর গরু পানি খেয়ে দুধ দেয় কেন?

গরু তো দাঁড়িয়ে বা বসে বসে ঘুমাতে পারে,তাই গরু পানি খেয়ে দুধ দেয়। আর বাচ্চারা তো শুয়ে শুয়ে ঘুমায়,তাই দুধ খেয়ে পানি দেয় 🤣🤣।

 3 years ago 

মানুষ আসলেই অকৃতজ্ঞ। কিছু কিছু মানুষ কাল সাপের চেয়েও ভয়ানক হয়। গরু তার নাম হলেও খুব উপকারী এক প্রাণী। গরু পানি খেয়ে দুধ দেয় আর মানুষ দুধ খেয়ে বিষ দেয়। গরু মালিকের ভালবাসা বুঝে। আর মানুষ তা বুঝে ও বুঝে না। গরু আর কিছু কিছু মানুষের মধ্যে এই হচ্ছে তফাৎ।

 3 years ago 

বয়সের পার্থক্যের কারণেই হয়! গরুর বাচ্চাও জল খেয়ে জলই দেয়। 🤪😂

 3 years ago 

বাচ্ছারা যদি পানি খেয়ে দুধ দিতো তাহলে আমাদের সব কাজ বাদ দিয়ে বাচ্ছাদের পিছনে সবসময় বালতি নিয়ে দাড়িয়ে থাকতে হতো। কারন বাচ্ছারা কখন চেন করে দুধ ছেড়ে দিবে সেটা তো কেউ বলতে পারে না,হা হা হা।

 3 years ago 

বাচ্চারা দুধ খেয়ে পানি দেয়, আর গরু পানি খেয়ে দুধ দেয় কেন?

এটাই হল সৃষ্টিকর্তা নীলাখেলা। মানুষকে বোঝাই আমি ইচ্ছা করলে কি না পারি। আর এর মধ্য দিয়ে সৃষ্টির পার্থক্য গড়ে তুলেছে।

 3 years ago 

কারন বাচ্চাদের মন সহজ সরল থাকে একদম জলের মতো তাই বাচ্চারা দুধ খেয়ে পানি দেয়।আর গরুর মন একদম সাদা থাকে শ্বেত পাথরের মত তাই গরু পানি খেয়ে দুধ দেয়।

 3 years ago 

গুরু ও আদর ভালোবাসা খোঁজে। আর মালিকের ভালোবাসা পাওয়ার জন্যই গরু পানি খেয়ে দুধ দেয়। এদিকে বাচ্চারাও বোঝে যে দুধে পুষ্টিগুন অনেক। আর দুধ না খেলে আম্মু আবার মোবাইলে টিকটক করতে দিবে না। তাইতো বাচ্চারা দুধ খেয়ে পানি দেয়। হি হি হি

 3 years ago 

বাচ্চারা দুধ খেয়ে পানি দেয়, আর গরু পানি খেয়ে দুধ দেয় কেন?

এভাবেই তো সৃষ্টিকর্তা অন্যান্য প্রাণীর সাথে মানুষকে পার্থক্য করে বুঝিয়েছে। প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই এত বড় জ্ঞানের অধিকারী এখনো আমি হতে পারিনি।

 3 years ago 

এত বড় জ্ঞানী এখনো হতে পারেনি 🤣🤣।তাই কবি এখানে নীরব।

 3 years ago 

ভাইয়া আমরা সবাই যদি নীরব থাকি তাহলে প্রশ্নের উত্তর দিবে কে। যাই হোক আমিও নিরবে বসে থাকলাম। 🤭🤭

 3 years ago 

হাহাহ।।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63861.21
ETH 1783.63
USDT 1.00
SBD 0.39