এবিবি ফান প্রশ্ন- ৩০৭|হাসির কথা বলার সময় নিজে হাসতে হাসতে আর কথাটাই বলতে পারিনা

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

হাসির কথা বলার সময় নিজে হাসতে হাসতে আর কথাটাই বলতে পারিনা 😅🤣 আপনাদের বেলায় কি এমন ঘটে??

প্রশ্নকারীঃ

@ayrinbd

প্রশ্নকারীর অভিমতঃ

কি আর বলবো,, হিহিহি,, হাহাহা, হুহুহু 🤭🤭

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

হাসির কথা বলার সময় নিজে হাসতে হাসতে আর কথাটাই বলতে পারিনা 😅🤣 আপনাদের বেলায় কি এমন ঘটে??

এটা ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমার সাথে ঘটে। একবার তো ছোটবেলায় হাসির কথা বলার সময় হাসতে হাসতে পুকুরে পড়ে গিয়েছিলাম 😂😂। যারা আমার কাছ থেকে হাসির কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলো, তারাই আমাকে পুকুর থেকে টেনে তুলেছে। কিন্তু সেই হাসির কথা তাদেরকে আর বলাই হয়নি🤣🤣।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হাহাহা, সত্যি অনেক বেশি হাস্যকর

 2 years ago 

হাহাহা।।।মজা পেলাম ভাই।

 2 years ago 

আমার ক্ষেত্রে এমন হয় না কিন্তু বন্ধু রায়হান হাসির কোন কথা বা গল্প বলতে গেলে নিজে হাঁসে কাঁদে সেই পানি খেয়েই ফেলায়।🤩🤩

 2 years ago 

হাহাহাহা কিছু বলার নেই

 2 years ago 

দাঁড়ান আগে একটু হেসে নেই 😂
প্রশ্নটাই বেশ মজার ছিল, হ্যা আমার একবার হয়েছিল হাসতে হাসতে আসল ব্যাপারটাই বলতে পারিনি 😄

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে আমার হাসিই থামছে না

 2 years ago 

আপনি তো অনেক ভালো হাসির কথা বলার সময় নিজে হাসতে হাসতে আর কথাটাই বলতে পারেন না,আর আমি হাসিঁর কথা বলার সময় হাঁসতে হাঁসতে খাটে থাকলে খাট ভেঙ্গে পড়ে ‍যায় আর চেয়ারে থাকলে চেয়ার ভেঙ্গে পড়ে মাথা ফাঁটায়,হা হা হা।🤣🤣🤣

 2 years ago 

ও বাবা গো, বলেন কি🤣🤣

 2 years ago 

হাসির কথা বলার সময় হাসি আটকানো আসলেই মুশকিল ৷ আমিও আপনার মতোই আপু , হাসির কথা অন্য কাউকে ঠিক ভাবে বলতেই পারিনা ৷ হাসতে হাসতে জীবন শেষ , বিপরীত মানুষের মানুষটা বিরক্ত হয়ে যায় ৷ হাসি দেখে , হি হি হা হা

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার বেলায় এমনটা হয়েছে যে, অনেক কষ্টে নিজের হাসির মধ্যে কথাগুলো বলেই ফেলি।কিন্তু অন্যেরা না হেসে ছলছল চোখে তাকিয়ে থাকে বরং হাসি যেন তাদের মুখ থেকে পালায়।উল্টে আমার পেটে ব্যথার ঔষুধের বন্দোবস্ত করে।☺️☺️

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি মাঝে মাঝে ফোনে বন্ধুদের সাথে কথা বলার সময় এরকম করে হাসি যে পাশের রুমে থাকা লোক আমাকে থামাতে চলে আসে। মাঝে মাঝে এমনটা মনে হয় আমার হাসি কি পেত্নীর মত নাকি! যে পাশের রুমের লোক ভয় পেয়ে থামাতে আসে। হিহি😂😂

 2 years ago 

হাসি থামতে চায় না, কিন্তু বউ এসে যখনি হাড়ি পাতিল ভাঙ্গা শুরু করে হাসি এমনিতেই পালিয়ে যায়।বউ তো নয় যেন হাসি দূর করার মেসিন।

 2 years ago 

🤣হাহাহাহা

 2 years ago 

এটা কি আর বলার অপেক্ষা রাখে আপু😁,হাসির কোন কথা বলবো ভেবে শুরু করার আগেই আমি নিজেই হেসে উল্টে যাই 🤣😂। পরে হাসির যে কথাটা বলবো সে শক্তি টুকুও থাকেনা, শুধু হাহাহাহা,হিহিহিহি বের হয়।

 2 years ago 

এই কমেন্ট টা লিখতে গিয়েও হাসি পাচ্ছিল তার জন্য অনেক টা সময় লাগলো কমেন্ট লিখতে🤣।আপনার মত অবস্থা আপু।তবে সাইকোলজির ভাষায় এটাও একটা রোগ যারা একা থাকে তাদের এটা বেশি হয়।🤣

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা সত্যি,

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64712.56
ETH 1875.41
USDT 1.00
SBD 0.38