আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০২steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

মানুষ তখনই কাঁদে
যখন মনের সাথে লড়াইয়ে হেরে যায়,
মানুষ তখনই ধোঁকা দেয়
যখন লোভকে নিয়ন্ত্রনে হেরে যায়।

আমি কান্নাকে ভীষণ ভালোবাসি
কারন হৃদয়কে সে স্বচ্ছ রাখে,
আমি ধোঁকাকে ভীষণ ভয় পাই
কারণ হৃদয়কে সে মুখোশে ঢাকে।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ধোঁকা যে দেয় সে হয়তো মনে মনে মুচকি হাসে কিন্তু যে ধোঁকা খায় সে হয়তো হেরে গিয়ে কাঁদে। কিন্তু দিনশেষে যে হেরে কাঁদে তার হৃদয় থাকে নির্মল আর ধোঁকাবাজীর হৃদয় থাকে কলুষিত।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago (edited)

মানুষ তখনই চোখ মেলে তাকায়,
যখন চোখের সামনে অপূর্ব কিছু দেখতে পায়।
মানুষ তখনই আকৃষ্ট হয়,
যখন তাকালেই সাথে সাথে থমকে যায়।

আমি চোখ মেলে তাকাতে পছন্দ করি,
কারণ পৃথিবীর সবকিছুই সুন্দর মনে হয়।
আমি আকৃষ্ট থেকে দূরে থাকি,
যদি সবকিছু এলোমেলো হয়।

 3 years ago 

সত্যি বেশ দারুণ লিখেছেন আপু, মুগ্ধ হয়ে গেলাম লাইনগুলো পড়ে।

 3 years ago 

আপনার কাছ থেকে উৎসাহিত হয়ে এতদূর পৌছালাম। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মানুষের চোখ দিয়ে তখনই অশ্রু ঝরে
যখন যন্ত্রণাগুলো কুঁড়ে কুঁড়ে খায়,
মানুষ তখনই ফাঁদে পড়ে
যখন অতি লোভে তাঁতী নষ্ট হয়।

আমি যন্ত্রণাকে আগলে রাখি
সে আমাকে পরিশুদ্ধি করে,
আমি ফাঁদকে ভয় পাই
কারন সে আমাকে অন্ধকারে ছুড়ে ফেলে।

 3 years ago 

মানুষ তখনই কাঁদে
যখন মনের সাথে লড়াইয়ে হেরে যায়,
মানুষ তখনই ধোঁকা দেয়
যখন লোভকে নিয়ন্ত্রনে হেরে যায়।

আমি কান্নাকে ভীষণ ভালোবাসি
কারন হৃদয়কে সে স্বচ্ছ রাখে,
আমি ধোঁকাকে ভীষণ ভয় পাই
কারণ হৃদয়কে সে মুখোশে ঢাকে।

মানুষ তখনই কাঁদে
যখন ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে থাকে
মানুষ তখনই ধোঁকা দেয়
যখন চাওয়া পাওয়ার সমীকরণে হেরে যায়।

আমি কষ্টকে আগলে নিয়েছি
কারন সুখ পাখিটা উড়ে গেছে,
আমি নিজেকে নিজেই ভয় পাই
কারন আমি অনুভূতিহীন মানুষ।

 3 years ago 

দু চোখের অশ্রু ঝরে তোমারি জন্য
কারণ আমি ভালোবেসেছিলাম তোমাকে,
ভেবেছিলাম ওই আকাশের মতোই
বিশাল হবে তোমার মন ।
চাওয়া পাওয়া সবার জীবনেই থাকে,
কিন্তু সবার জীবনে কি পূর্ণতা আসে?
তোমার ভালোবাসার জন্য,
হয়েছি আমি লোভী
বিনিময়ে শুধু কষ্টই পেয়েছি,
বিরহ যন্ত্রণা কষ্টএ হৃদয়ে রেখে
হয়তো ভুল থেকেই শিখে নিলাম,
আমার জীবনে ভালো থাকার কিছু মুহূর্ত।

 3 years ago 

মানুষ তখনই কাঁদে
যখন ভিতরে কষ্ট জমা থাকে,
মানুষ তখন জোরে হাঁসে
যখন কষ্ট গুলো নিরব থাকে।

মানুষ হাসিঁর আড়ালে কাদেঁ
চোখের পানির আড়ালে হাঁসে,
ধোকা দিলে ধোকা খেতে হবে
দুইদিন আগে আর পরে।

 3 years ago (edited)

আমি কান্না কে ভালোবাসি
কারন সে আমায় নতুন করে বাঁচতে শিখায়
আমি ঝরঝর করে ঝড়ে পড়া অশ্রুকে ভালোবাসি
কারন সে আমায় ভালোবাসা চিনতে শিখায়।।

আমি ধোকায় পড়তে চাইনা
চাইনা ধোকাবাজকে ভালোবাসতে
তবু ও কেন নিজের অজান্তে
ধোকায় পড়ি বারে বার?

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

দু চোখের নোনা জল আর হৃদয়ের কথা
বাড়িয়ে তুলে যেন মনের ব্যাকুলতা
মাঝে মাঝে হেরে যাই জীবনের কাছে
ভালোবাসার লোভে আমি হয়তো লোভী হয়েছি
বেদনা আর তিক্ততা শুধুই জীবনে পেয়েছি
ধোঁকাবাজি তে হৃদয় আমার ক্ষতবিক্ষত
প্রিয় ভুলগুলো শুধরে নিতে হতে চাই নত।

 3 years ago 

মানুষ তখন ই কাঁদে
যখন তার কষ্টগুলো কান্না হয়ে আসে।
মানুষ তখনই ধোকা দেয়
লোভকে পারে না করতে নিয়ন্ত্রণ।
আমি কান্নাকে করেছি আপন
মনকে সে করে সংবরন
আমি ধোকাকে করি ঘৃণা
তাইতো হয়েছি আজ অনন্যা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64418.42
ETH 1870.20
USDT 1.00
SBD 0.38