এবিবি-ফান প্রশ্ন ১৪১ || রেগে গেলেন তো হেরে গেলেন, কিন্তু কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
রেগে গেলেন তো হেরে গেলেন, কিন্তু কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
হুটহাট কারো উপর রাগ দেখানোর থেকে অবস্থা বুঝে আন্তরিক হওয়া জরুরী। আমার তো তাই মনেহয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
রেগে গেলে বিবেক বুদ্ধির সব কিছু লোপ পায় সেজন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা মুশকিল হয়ে যায় সেজন্যই তো বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন।
রাগের মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না আর ভুল সিদ্ধান্ত নিলে তো হেরে যেতেই হবে। এই জন্য বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন।
কোন কিছুতে রাগ করা কখনোই সঠিক সমাধান নয়। রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই রাগ না করে সমস্যার সঠিক সমাধান খুঁজে বের করতে হবে। তাইতো বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন।
রেগে গেলেন তো হেরে গেলেন কারণ রাগ আমরা যে বিষয়টার উপর করে থাকি তা হয়তো বিপরীত হতে পারে। এজন্য ঠান্ডা মাথায় ভেবে তারপর মাথা গরম করা উচিত! নয়তো রাগের ফলে প্রিয় জিনিসও যে হারিয়ে যায়!
রাগ করলে লস,ব্যক্তিজীবনে বিফল হয় বেশি রাগি ব্যক্তিরা।কিন্তু যারা সহজে রাগে না তারা জীবনে বেশি সফল হয়।কারণ ঠান্ডা মাথায় প্ল্যান করতে সুবিধা হয় এবং সুযোগ কাজে লাগানো যায় সহজে।
একটি খরগোশের সাথে ইঁদুরের বিয়ে হওয়ার কথাছিল।কিন্তু খরগোশকে একটি বিড়াল ভালোবাসে।কিন্তু খরগোশ বিড়ালকে ভালোবাসে না।তবে বিড়ালের প্ল্যান হলো খরগোশকে যেকোনোভাবে রাগিয়ে দিয়ে তার বিয়েটা ভাঙা। তখন বিয়ের আসরে গিয়ে বিড়াল খরগোশকে বিভিন্ন অযৌক্তিক প্রশ্ন করে রাগিয়ে দিলেন। তখন খরগোশটি রেগে গিয়ে নিজেই বিয়েটা ভেঙে দিল। এদিক থেকে ওই বিড়ালটা জয়ী হয়ে গেল।আর খরগোশ পরাজয় গমন করল।এজন্যই বলা হয়,রেগে গেলেন তো হেরে গেলেন।
কারন রেগে গেলেই মানুষের মস্তিষ্ক নিজ নিয়ন্ত্রণে থাকে না তখন হুটহাট মারাত্মক ঘটনা ঘটে যায়।এই যেমন-অতিরিক্ত রাগের ফলে প্রেমিক-প্রেমিকার মধ্যে ব্রেকআপ হয়ে যায়।এতে ভালোবাসার কঠিন হার হয়।☺️☺️
অনেকে তো আবার রাগ করে কান্না করে ফেলে। তাদের আবার কন্ট্রোল করা বেশ মুশকিলের কাজ।
যেমন -আমি মাঝে মাঝেই এইকাজটি করে ফেলি বাড়িতে🤣🤣।
রেগে গেলে সবচেয়ে বেশি
নিজের ক্ষতি হয়,
ভালো কাজেও রাগের জন্য
আসে পরাজয়।
রেগে গেলেন তো হেরে গেলেন
চিরসত্য কথা,
জীবন দিয়ে অনুভব
করেছি আমি যথা।
রাগের মাথায় সিদ্ধান্ত
কেউ নিও না যেন,
এই কথাটা মন থেকে
সবাই মেন যেন।♥♥
যেকোনো বিষয়ে কবিতা বানিয়ে ফেলা এটা আসলে আপনার কাছে কিছুই না। খুব ভালো লাগে আপনার এই কবিতার প্রতিভাটি ।
ধন্যবাদ♥
আপু খুবই অসাধারণ লাগলো কবিতার ভাষায় রাগের কারণে হেরে যাওয়ার বিষয়টি। রাগের কারণে যে আমরা সব সময় হেরে যাই এ বিষয়টা আমরা জানি তারপরও আমরা রাগ জিনিসটাকে কন্ট্রোল করতে পারি না।
আসলে রাগ করা হারাম। এবং এটা আমরা জেনেও যখন রাগ কন্ট্রোল করতে পারি না। তখনি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলি। এজন্য রাগ যতই হোক না কেন নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে। এবং এটাই হচ্ছে শুভ লক্ষণ।♥♥
একদম ঠিক কথা বলেছেন আপু।
রেগে যাওয়া যাবেনা।আর হেরে যাওয়া যাবে না।
সফলতার সম্মুখ পথে এগিয়ে চলতে হবে দূর বহুদূর,,,,♥♥
এটাই তো বুদ্ধিমানের চালাকি বুদ্ধি কারো সাথে জিততে হলে তাকে আগে রাগিয়ে দিতে হবে।
বেশ ভালো যুক্তি দিয়েছেন আপনার ভাইয়া 😂
কেন নয়? ঠান্ডা মাথায় বরফ জমে আর রাগের মাথায় আগুন জ্বলে আর যেখানে আগুন জ্বলে সেখানে ছাই ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না, এখন বলেন বরফ ভালো না ছাই ভালো, বাচ্চারা বেছে নাও তোমাদের পছন্দ, আমি বরফ নিয়ে গেলাম জুস খাবো বলে হি হি হি।
বরফের সাথে যদি ছাই মিক্স করে জুস করা যায় তাহলে কিন্তু আরো দারুন হবে।😅😅
যা, আমি আপনার মতো না হি হি হি।
হাফিজ ভাই, আমার জন্যও এক গ্লাস মুলার জুস বানান। আপনার হাতের মুলার জুস খাওয়ার খুব ইচ্ছা আমার।
তবে আমি ছাই নিয়ে গেলাম। কারণ আমাদের এখানে মাছ কুটার জন্য ছাই পাওয়া খুব মুশকিল। সবাই গ্যাসে রান্না করে।
আহ! কি স্বাদের কথা মনে করিয়ে দিলেন ভাই, বরফের সাথে মুলার জুস, প্রাণটা জুড়িয়ে যাবে একদম। ছাইয়ের ব্যবসাও শুরু করতে পারেন হা হা হা।
গরমের দিনে বরফ বেছে নেওয়াই ভালো ভাইয়া।☺️
হুম, বুঝতে হবে তো কখন কোনটা দরকারী।