"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮২০ [ তারিখ : ২০.১১.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nipadas


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - নিপা দাস।তিনি একজন ভারতীয় নাগরিক।গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আর্টস নিয়ে।মেকাপ করতে বেশ পছন্দ করেন।এবং উনি একজন মেকাপ আর্টিস্ট।সে সাথে অবসর সময়ে পছন্দ করেন রহস্যময় গল্প শুনতে।উনার শখের মধ্যে অন্যতম হলো ভারতবর্ষে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে সেগুলো সব ঘুরে দেখা।স্টিমিটে জয়েন করেছেন ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000002383.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000002381.jpg

সন্তানের প্রতি অযথা রাগ দেখাতে নেই।.. @nipadas (19.11.2025 )

আমাদের প্রত্যেকের মধ্যেই রাগ নামক আবেগটি অনেক বেশি রয়েছে। অনেকেই তার আবেগ কন্ট্রোলে রাখতে পারে আবার অনেকেই কন্ট্রোল করতে পারে না। আর রাগ এমন একটা জিনিস যা কন্ট্রোল করা অনেক বেশি কষ্টকর হয়ে থাকে আমাদের সবার জন্যই, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের ধৈর্য.. .


আজকে ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করার সময় উনার লেখাটি নজরে আসে।কারণ উনি যেভাবে রাগের আবেগকে ব্যাখ্যা করেছেন সেটা শুধু একটা ভাষায় না,অনুভূতিতেও লাগে। রাগ আমাদের সবার মধ্যেই থাকে। কিন্তু সেই রাগ যখন নিয়ন্ত্রণহীন হয় তখন সেটা শুধু সন্তান না, পুরো সম্পর্ককেই ধ্বংস করে। উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে সন্তানের উপর চিৎকার চেঁচামেচি শুধু ভয়ই তৈরি করে না।বরং সম্মান,ভালোবাসা আর আত্মবিশ্বাসও নষ্ট করে দেয়।এই বিষয়টি আমরা অনেক সময় বুঝেও স্বীকার করি না।কিন্তু উনার লেখায় বিষয়টি খুব সুন্দর ভাবে হাইলাইট করেছেন।

এ লেখার সবচেয়ে দারুণ দিক হলো উনি স্পষ্ট করে দেখিয়েছেন আচরণের চক্রাকারে চলা প্রকৃতিটা।ছোটবেলায় যেভাবে সন্তানকে আচরণ শেখানো হয় ভবিষ্যতে সেই সন্তানও ঠিক সেই আচরণই ফিরিয়ে দেয়।এটা অনেকেই জানি কিন্তু সচেতনভাবে মানি না।উনি এই সত্যকে দারুণ ভবে এমনভাবে তুলে ধরেছেন।উনি শুধু সমস্যা বলেননি সমাধানও দেখিয়েছেন।শান্তভাবে বোঝানো।তার কারণ ব্যাখ্যা করা,ভালো আর মন্দের পার্থক্য শেখানো।এই সবই বাচ্চাকে মানুষ করার সঠিক পথ এবং উনি খুব সহজ সরল ভাষায় এটাই আমাদের মনে করিয়ে দিয়েছেন।লেখাটা শুধু ইনফরমেটিভ না,শিক্ষণীয়ও।


ছবিগুলো @nipadas এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 7 months ago 

নিপা আপুর এই পোস্টটি পড়ে কিছুক্ষণ আগে কমেন্ট করলাম। চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন উনি। তাছাড়া উনার পোস্টের লেখাগুলো ছিলো একেবারে যুক্তিযুক্ত। সন্তানের সাথে অযথা রাগ দেখানো মোটেই উচিত নয়। যাইহোক এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 7 months ago 

বেশ দারুন একটি পোস্ট ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে। নিপা আপুকে অভিনন্দন।অনেক সুন্দর একটি টপিক নিয়ে আপু লিখেছেন সত্যিই সন্তানের উপর অযথা রাগ করা ঠিক না তাকে বোঝাতে হবে এবং বড়দেরকে ধৈর্যের সাথে সবকিছু মেনে নিতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63599.33
ETH 1666.79
USDT 1.00
SBD 0.43