"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬০১ [ তারিখ : ১৮-০৩-২০২৫]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @green015


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: রিপা রায়। স্টিমিট ইউজার আইডি @green015. জাতীয়তা: ভারতীয়। তিনি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করেন । তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা তার অন্যতম শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে তিনি খুবই ভালোবাসেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০১৮ সালের জানুয়ারি মাসে তার ব্লগিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয়।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2025-03-18 231245.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


সামুদ্রিক সোনালী ও মলা মাছের পকোড়া রেসিপি। by @green015 ( তারিখ 1৭/০৩/২০২৫ )

অনেকদিন পর একটি পকোড়া রেসিপি নিয়ে হাজির হলাম।আসলে বেশিরভাগ সময় তো বিভিন্ন সব্জির পকোড়া খাওয়া হয়।কিন্তু সবসময় সব্জির পকোড়া খাওয়ার প্রতি ইচ্ছেবোধ থাকে না। তাই মাঝে মাঝেই মাছের পকোড়া খেতে ভালোই লাগে।আমি এখানে সামুদ্রিক মলা মাছ ও ইয়া লম্বা এক সোনালী মাছ দিয়ে পকোড়া রেসিপি তৈরি করেছি।আসলে সোনালী মাছ কিনা ঠিকভাবে নাম জানি না,মলা মাছের ভিতরে ছিল তাই একজন নামটি বললো।যাইহোক মাছগুলোতে মাঝখানে একটি করে কাটা থাকে তাই পকোড়া করে খেতেও সুবিধা।যাইহোক এটা বেশ স্বাদের হয়েছিলো খেতে।যাইহোক আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক...


রেসিপি কন্টেন্ট গুলো আমার বরাবরই খুব প্রিয়। পোস্ট খুঁজত খুঁজতে পেয়ে গেলাম দারুণ লোভনীয় একটি রেসিপি পোস্ট। তাও আবার মাছের পকোড়া। ভাজাপোড়া প্রায় সবাই পছন্দ করে। বেশিরভাগই অস্বাস্থ্যকর। কিন্তু বড়িতে তৈরি এমন তুলনামূলক স্বাস্থ্যকর মাছের পকোড়া যেকারোই জিভে পানি এনে দিবে।

কমিউনিটির সকলের প্রিয় green015 আপুর এই পকোড়া রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তিনি আগে সবসময় সবজির পকোড়া বানিয়েছেন। কিন্তু এটা ছিলো তার প্রথম অভিজ্ঞতা। প্রথমবার বানিয়েছেন কিন্তু সুন্দর হয়েছে।

সামুদ্রিক মলা মাছ এবং সোনালী মাছ দিয়ে বানিয়েছেন এটা। সাথে বেসন, হলুদ, লাল মরিচ সহ কয়েকরকম মসলা ইউজ করে বানিয়েছেন এই লোভনীয় রেসিপিটি। আজকের ফিচার পোস্ট হিসেবে গ্রিন আপুর মাছের পকোড়ার রেসিপি স্থান পাচ্ছে।


11111111111111.png

ছবিটি @green015 আপুর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

@green015 আপুর রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে। আর সেই রেসিপিটি আমার বাংলা ব্লগ আজকের ফিচারড আর্টিকেল দেখে খুব ভালো লাগলো। আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

সবসময়ই সবজির পাকোড়া খাওয়া হয়েছে কিন্তু এভাবে কখনও মাছের পাকোড়া খাওয়া হয়নি। @green015 আপুর রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে। মনে হচ্ছে বাসায় একদিন ট্রাই করে দেখতে হবে। ধন্যবাদ এমন একটি ইউনিক রেসিপি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 last year 

অবশ্যই ট্রাই করবেন, ধন্যবাদ আপু।

 last year 

বেশ লোভনীয় একটি রেসিপি পোস্ট ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে। গ্রীন আপু রেসিপিটি অনেক ইউনিক লেগেছে। এভাবে কখনো পাকোড়া করে খাওয়া হয়নি।রেসিপিটি দেখেও বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 last year 

গ্রীন আপু অনেক মজাদার এবং ইউনিক রেসিপি শেয়ার করেছে সবার মাঝে। আপুর তৈরি করা এই রেসিপিটা ফিচারডে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখে তো মনে হচ্ছে রেসিপিটা অনেক বেশি সুস্বাদু ছিল। অনেক ধন্যবাদ পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 last year 

আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। মজার মজার রেসিপি পোস্টগুলো দেখলে এমনিতেই খুব ভালো লাগে। আর এত মজাদার এবং ইউনিক রেসিপি দেখলে তো বেশি ভালো লাগে। গ্রিন আপু সবসময় মজার মজার রেসিপি তৈরি করে থাকে। উনার এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে অসম্ভব ভালো লেগেছে।

 last year 

গ্রীন আপুর রেসিপি গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আবার সামুদ্রিক সোনালী ও মলা মাছের পকোড়া রেসিপি তৈরি করেছেন। এরকম মজাদার রেসিপিগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আপুর পোস্টটি ফিচারড হিসেবে সিলেক্ট করেছেন দেখে আরো ভালো লাগলো।

 last year 

আমি চেষ্টা করি সবসময় আমার পোস্টগুলোতে ভিন্নতা আনার জন্য।আমি এই রেসিপিটি প্রথমবারের মতো তৈরি করেছিলাম।এটা এমনি কিংবা সস সহযোগে খাওয়া সম্ভব।এটি দেখতে যেমন লোভনীয় তেমনি তৈরির পর খেতে খুবই টেস্টি ও মজার।রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন হওয়ার জন্য এবং আমাকে এই সম্মান দেওয়ার জন্য।অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দর প্রশংসামূলকভাবে তুলে ধরার জন্য।

 last year 

গ্রিন আপুর এই পোস্টটা আমি দেখেছিলাম। আসলে এই পোস্ট আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। কারণ এভাবে মলা মাছ বা অন্যান্য মাছ দিয়ে কখনো চপ তৈরি করা হয়নি। দারুন করে এটা তৈরি করেছে। আর এই পোস্টটাকে ফিচার্ড হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুবই ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60302.51
ETH 1580.28
USDT 1.00
SBD 0.42