"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭০১ [ তারিখ : ০৯ - ০৭ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @narocky71


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-নুরুল আলম রকি। জাতীয়তা- বাংলাদেশী। শখ- ফটোগ্রাফি করা। বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন । ভ্রমণ করতে পছন্দ করেন । যেকোনো জায়গায় ভ্রমণ করতে গেলে সেখানে ফটোগ্রাফি করেন। শিক্ষাগত যোগ্যতা- প্রথমে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন, এরপর হাই স্কুলে ভর্তি হন । হাই স্কুল লাইফ শেষ করে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন । স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০২১ সালের জানুয়ারি মাসে স্টিমিটে জয়েন করেছিলেন ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHoTgadGk4k7CyFtddx4qJyKRixqiZsJne1y9wDMbySKL4wst3PHNoD8ghsCeXgxuZsJ1suBHLMhfaZXcKfmzaVSgH4GqjpRJk1vqs87YdRxJ27LWBiHB9Y.jpg

আর্ট : টিউলিপ ফুলের সমন্বয়ে ম্যান্ডেলা আর্ট by @narocky71 ( date 09.07.2025 )

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টিউলিপ ফুলের সমন্বয়ে ম্যান্ডেলা আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে টিউলিপ ফুলের সমন্বয়ে ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে। ম্যান্ডেলা আর্ট করতে আমি অনেক বেশি পছন্দ করি। এজন্য আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি এই ধরনের সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো করার জন্য। তবে আমার কাছে এই কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো করতে সব থেকে বেশি ভালো লাগে। কালারফুল ভাবে ম্যান্ডেলা আর্ট গুলো করলে অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠে। আর দেখতেও খুব মনোমুগ্ধকর লাগে। টিউলিপ ফুল আমার অনেক বেশি পছন্দের। গতকালকে হাতে একটু সময় পেয়েছিলাম আর তখন আর্ট করার জন্য বসে ছিলাম। কিন্তু কিসের ম্যান্ডেলা আর্ট করবো এটা বুঝতে পারছিলাম না। তখন এই ম্যান্ডেলা আর্ট করার চিন্তা করি। আর সময় নিয়ে কালারফুল ভাবে করে ফেলি। কেউ চাইলে ধাপ গুলো দেখে এই আর্ট সহজেই করে নিতে পারবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধাপগুলো।--


"আমার বাংলা ব্লগ" পরিবারের প্রতি শুভকামনা জানিয়ে রকি ভাই আজ শেয়ার করেছেন একটি মনোমুগ্ধকর হস্তশিল্প—টিউলিপ ফুলের অনুপ্রেরণায় ম্যান্ডেলা আর্ট। রকি ভাই ম্যান্ডেলা আর্ট করতে খুব ভালোবাসেন এবং রঙিন আর্টে কাজ করাকে বিশেষভাবে উপভোগ করেন।

এই আর্ট তৈরির প্রক্রিয়ায় ধাপে ধাপে তুলে ধরা হয়েছে—প্রথমে স্কেচ, এরপর ডিজাইন, তারপর রং ব্যবহার করে ধীরে ধীরে একটি সুন্দর ও প্রাণবন্ত ম্যান্ডেলা আর্ট তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে রং কলম, স্কেল, পেন্সিল, এবং আঁকার খাতা।

বিশেষভাবে পছন্দের টিউলিপ ফুলের মাধ্যমে করা এই সৃজনশীল কাজ দেখে যে কেউ সহজে অনুপ্রাণিত হতে পারে ও নিজেও তৈরি করতে পারে অনুরূপ আর্ট। ছবিসহ প্রতিটি ধাপ পরিষ্কারভাবে দেখানো হয়েছে।

এই ব্লগটি শুধু শিল্পপ্রেমীদের জন্য নয়, নতুন যারা আঁকাআঁকিতে আগ্রহী, তাদের জন্যও একটি সুন্দর অনুপ্রেরণা হতে পারে।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHoTgadGk4k7CyFtddx4qJyKRixqiZsJne1y9wDMbySKL4wst3PHNoD8ghsCeXgxuZsJ1suBHLMhfaZXcKfmzaVSgH4GqjpRJk1vqs87YdRxJ27LWBiHB9Y.jpg

ছবিটি রকি ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

বাহ আজকে তো রকি ভাইয়ার পোস্ট ফিচারড আর্টিকেল এই দেখে ভীষণ ভালো লাগলো। ভাইয়া কিন্তু প্রায় সময় দেখে খুব সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে। আজকের টিউলি ফুলের ম্যান্ডেলা অটো খুব সুন্দর হয়েছে। আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি সিলেক্ট করার জন্য।

 last year 

আজকের এই ফিচারড আর্টিকেলে আমার আর্ট পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। আমি সময় পেলে চেষ্টা করি সুন্দর করে এই ধরনের আর্ট গুলো করার জন্য। টিউলিপ ফুল আমার খুব পছন্দের। তাই চেষ্টা করেছি এর সমন্বয়ে ম্যান্ডেলা আর্টটি করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 last year 

রকি ভাইয়ের এই আর্টটি একটু আগে দেখে কমেন্ট করলাম। আর্টটি সত্যিই খুব সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে বলে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

এরকম আর্ট গুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। এই আর্টটি অনেক বেশি সুন্দর হয়েছে। এই সুন্দর আর্ট পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখে অনেক বেশি ভালো লাগলো। অনেক ধন্যবাদ পোস্টটা সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59954.55
ETH 1574.59
USDT 1.00
SBD 0.42