"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭০৫ [ তারিখ : ১৩-০৭ -২০২৫]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার -@tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। স্টিমিট আইডি: @tasonya। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন। উনি ছবি আঁকতে ভালোবাসেন। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পড়েন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের বিষয়। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন, রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

222222222.png

Screenshot 2025-07-13 160431.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


sasas.jpeg

"আর্ট :- মোবাইল কভার পেইন্টিং আইডিয়া।" by @tasonya( date 12.07.2025 )

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মোবাইল কভার পেইন্টিং করলাম। আমাদের যাদের পানি কালারের মোবাইলের কাভার রয়েছে, তারা কিন্তু চাইলে এরকম কাগজের মধ্যে বিভিন্ন ধরনের পেইন্টিং করে খুব সুন্দর মোবাইলের কভার ডিজাইন করতে পারেন। আমার কাছে এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে। সেই অনুসারে আজকে আমি একটা মোবাইলের কাভার প্রিন্টিং করার ডিজাইন তৈরি করলাম। এখানে আমি সাদা রংয়ের ডেইজি ফুল দিয়েছি। ডেইজি ফুল আমার অনেক বেশি পছন্দের। যেটা আমার কাছে অনেক ভালো লাগে। ডেইজি ফুল আমার অনেক পছন্দের। এই মোবাইলের কাভার এর ডিজাইন টাও খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগে।--


আজকে আমি ফিচার্ড আর্টিকেল পোস্ট সিলেক্ট করার জন্য কমিউনিটির পোস্টগুলো চেক করছিলাম। একটা একটা করে পোস্ট দেখতে দেখতে বেশ কয়েকটা পোস্ট আমার অনেক ভালো লাগে। দেখলাম আজকে বেশ সুন্দর সুন্দর কিছু পোস্ট করা হয়েছে। তবে আমার আসলে পেইন্টিং পোস্ট গুলো একটু বেশি ভালো লাগে। এইজন্য আমি সবগুলো পোস্ট দেখে একটা পোস্ট সিলেক্ট করলাম। যেটা হচ্ছে সোনিয়া আপুর পেইন্টিং পোস্ট। তবে এই পেইন্টিংটা একটু ভিন্ন রকমের ছিল। আসলে এখানে মোবাইলের কভার পেইন্টিং করার আইডিয়া দেওয়া হয়েছে। যেটা সত্যিই দারুণ এবং ইউনিক একটা বিষয়।

যে কেউ চাইলে তাদের মোবাইলের কাভারগুলোকে এরকম ভাবে ইউনিক ডিজাইন করে তুলতে পারে। আর এই জন্য এই নতুন আইডিয়ার এই পোস্টাটা দেখে আজকে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা আজকের ফিচার আর্টিকেল হিসেবে সিলেক্ট করা যেতে পারে। তাছাড়া আপু সব সময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর পেইন্টিং গুলো শেয়ার করে। একটা পেইন্টিং করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন। আর আমাদের মাঝে এত সুন্দর আর গুছিয়ে উপস্থাপন করেছেন। তাছাড়া উনি আমাদের কমিউনিটিতে বেশ ভালো একজন ইউজার। সব সময় আমাদের মাঝে কোয়ালিটি ফুল পোস্টগুলো করে থাকে। এমনকি তার পোস্টগুলো বেশ ভালোই লাগে। সবকিছু মিলিয়ে আমার কাছে আজকের এই পোস্টটা ফিচার্ড পোস্ট হিসেবে সিলেক্ট করলাম।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbHbzThzFmjQZcjTViugNsVe55z35CRCtUjGv7bwH6FYoYu7f5i6NaGtGkBrpLmHQfpyopfXkXhXfvt8Z4o988M9D67aE.jpeg

ছবিটি @tasonyaব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সোনিয়া আপুর আর্ট খুবই সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে।

 last year 

সোনিয়া আপুর আর্ট গুলো বড়াবড়ই আমার ভালো লাগে। বেশ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করা হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63194.91
ETH 1776.43
USDT 1.00
SBD 0.39