"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৪৭২ [ তারিখ : ৩০.১০.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৪৭১ তম রাউন্ড শেষে আজ ৩০ অক্টোবর ২০২৪, ৪৭২ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল রাইটার-@green015



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: রিপা রায়। জাতীয়তা: ভারতীয়। তিনি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করেন । তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করেন নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা তার অন্যতম শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে তিনি খুবই ভালোবাসেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০১৮ সালের জানুয়ারি মাসে তার ব্লগিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয়।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-রিপার পোস্ট থেকে

"পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি" ( Publish: 28.10.2024 )


পেঁপের প্লাস্টিক চাটনি খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি খাবার। আমাদের বাঙালিদের এমনিতেই চাটনি অনেক প্রিয়, যেকোনো অনুষ্ঠানে চাটনি একটা কমন বিষয়, এটা না থাকলে আসলেই বিষয়টা অসম্পূর্ণ থেকে যায়। তেমনি এই চাটনি আমাদের দৈনন্দিন জীবনেও খাদ্য তালিকায় প্রায় থাকেও বলা যায়। তবে চাটনি বিভিন্ন ভাবে এবং বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা যেতে পারে। তবে এই চাটনি রেসিপিটা একটু ভিন্নরকম ছিল, কারণ পেঁপের মাধ্যমে চাটনি বলা যায়, খুব কমই দেখা যায়। আর পেঁপের মতো দারুন একটি উপকারী পুষ্টিগুণ সম্পন্ন উপাদান দিয়ে এই চাটনি তৈরি করা হয়েছে।

এই চাটনিটা আসলে যেমন খেতে ভালো লাগে, তেমন আবার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তাছাড়া পেঁপেতে যেসব ভিটামিন এবং আঁশ রয়েছে তা আমাদের শরীরের বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়া এটি হজম শক্তির জন্য একদম উপযুক্ত। পেঁপের প্লাস্টিক চাটনিটা আসলে দেখতে সুন্দর লাগে এর টেক্সারের জন্য। এই পেঁপের স্লাইসগুলো যখন চিনির সিরায় পুরোপুরি সেদ্ধ হয়, তখন দেখতে একদম স্বচ্ছ কাঁচের মতো লাগে, আকর্ষণীয় একটা ব্যাপার হয়ে ওঠে বিষয়টিতে। এই চাটনিটা অনেক মজাদার।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 years ago 

আমি চেষ্টা করি সবসময় আমার পোস্টগুলোতে ভিন্নতা আনার জন্য।আমি এই চাটনি রেসিপিটি প্রথমবারের মতো তৈরি করেছিলাম।এটি তৈরি করতে খুবই কম উপকরণ ও কম সময় লাগে।অন্যান্য রেসিপির মতো এটি একেবারেই নয় ,তবে তৈরির পর খেতে খুবই মজার ও পেঁপেগুলি যেন পাতলা প্লাস্টিকের রূপ ধারণ করে।রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করার জন্য।অনেক অনেক ধন্যবাদ দাদা,আমার পোস্টটি এত সুন্দর প্রশংসামূলকভাবে তুলে ধরার জন্য।

 2 years ago 

আজকের ফিচার্ডে দারুন একটা পোস্ট দেখলাম। রিপা আপু প্রতিনিয়ত অনেক কিছুই তৈরি করে। তেমনি ভাবে আজকে তৈরি করেছে পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি। যেটা দেখে আমার অনেক লোভ লেগেছে। এটা কখনো খাওয়া হয়নি। তাই জন্য দেখে খেতে ইচ্ছে করছে। ভাবছি একদিন তৈরি করবো। অনেক ধন্যবাদ এই পোস্টটা সিলেক্ট করার জন্য।

please visit my profile and like me

 2 years ago 

অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আপু,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফিচার্ড আর্টিকেলে অসাধারণ একটি রেসিপি পোস্ট সিলেক্ট করা হয়েছে রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। গ্রীন আপুর প্লাস্টিক পেঁপের চাটনি রেসিপিটি আমার কাছে অনেক ব্যতিক্রম লেগেছে।গ্রীন আপুর এই ইউনিক রেসিপিটি দেখেই অনেক লোভনীয় লাগছে।এই পোস্টে কমান্ডও করেছিলাম।ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

please visit my profile and like me

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকের ফিচার্ড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @green015 আপুর রেসিপি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। উনার এই রেসিপি খুবই ইউনিক ছিল। এভাবে কখনও পেঁপের প্লাস্টিক চাটনি খাওয়া হয়নি। সত্যিই যেকোনো খাবারের শেষে চাটনি হলে খাবার আরও জমে উঠে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট সিলেক্ট করার জন্য।

please visit my profile and like me

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

please visit my profile and like me

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62737.20
ETH 1764.48
USDT 1.00
SBD 0.39