"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৩৭ [তারিখ : ২৪-১১-২০২৩]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ১৩৬ তম রাউন্ড শেষে আজ ২৪ নভেম্বর ২০২৩, ১৩৭ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@mohinahmed



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- মহিন আহমেদ। জাতীয়তা- বাংলাদেশী। শখ- ভ্রমণ, গান, বই পড়া, বাগান করা। অবিবাহিত। শিক্ষাগত যোগ্যতা-এসএসসি পাশ। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের জুন মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৫১৬ দিন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:


ছবিটি নেওয়া হয়েছে-মহিন আহমেদ ভাইয়ের পোস্ট থেকে

স্পোর্টস পোস্ট || অবিশ্বাস্য অস্ট্রেলিয়া দল ( Publish: 23.11.2023 )

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আবারো স্পোর্টস বিষয়ক একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ক্রিকেট খেলা ছোটবেলা থেকেই আমার ভীষণ পছন্দ। তাই চেষ্টা করি সবসময় ক্রিকেট ম্যাচ দেখতে। আপনারা জানেন যে,গত রবিবার অর্থাৎ ১৯ শে নভেম্বর ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।...


আসলে খেলাটা পিচের সমস্যার কারণে এক তরফা হয়েছে। পিচের সমস্যা বলছি কারণ, এই পিচে এক কোথায় হার-জিত নির্ভর করে টসের উপরে। টস যদি না জেতা যায় বা জিতেও যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া যায় তাহলে এই পিচে সেই টিম কখনোই জিততে পারবে না। পিচ পড়তে পারলেই সেই টিমের ভাগ্য খুলে গেলো সেই ম্যাচে। যখন এই পিচে খেলাটা শুরু হয় তখন এই পিচের একটাই ধরণ যে, খুবই স্লো রান উঠবে। এখানে অস্ট্রেলিয়া টসে জিতেই সঠিক সিদ্ধান্ত নিয়ে নেয়, তবে প্রশ্ন হলো তারা এই পিচ সম্পর্কে এতো ভালো কিভাবে জানলো। হতেও পারে ভিতরে ভিতরে কিছু হয়েছে। এই পিচে দুপুরের টাইম-এ খুবই স্লো থাকে আর রান একদমই বলতে গেলে করা যায় না, বোলারদের পক্ষে সুবিধাও হয়, কারণ ওই পিচে লেন্থ খুবই ভালো ধরে।

স্টার্ক, কাম্মিনস সবাই যেভাবে এই পিচে হার্ড লেন্থ দেওয়া শুরু করেছিল, তাতে যেকোনো ব্যাটসম্যানদের পক্ষে রান করাটাই মুশকিল ছিল। সব থেকে এখানে অস্ট্রেলিয়া ফিল্ডিং-এ রান বাঁচিয়েছে কমপক্ষে ৪০-৫০ রানের উপরে। এটা ঠিক যে, রোহিত শুরুটা যেভাবে করেছিল, তাতে তাড়াহুড়ো করে শর্ট না নিয়ে ধরে খেলতো, তাহলেও একটা পার্টনারশীপ গড়তে পারতো কোহলির সাথে। একবার সেট হয়ে গেলে সমস্যাগুলো হতো না। ইন্ডিয়া বোলিংও ভালো স্টার্ট করেছিল, কিন্তু ক্যাচ মিস গেলে যা হয়। এটা সত্যি যে, বিষয়টা একদমই বিশ্বাসযোগ্য ছিল না এইরকম ঘটনা ঘটে যাবে।

Sort:  
 3 years ago 

আসলেই দাদা রোহিত শর্মা আরেকটু ধরে খেলতে পারলে ইনিংসটাও বড় হতে, রানের চাকাটাও সচল থাকতো। পিচ যে স্লো ছিল সেটা দেখেই বুঝা যাচ্ছিল। ব্যাটাররা এসে স্ট্রাগল করতেছিল ব্যাট করতে, বেশি বল খেলেও বাউন্ডারি পাচ্ছিল না। যাক, মহিন ভাইয়ের পোস্টটি ফিচারড আর্টিকেল নির্বাচিত করার জন্য ধন্যবাদ 🍃

 3 years ago 

আসলে এই ম্যাচে টস ভীষণ গুরুত্বপূর্ণ ছিলো। অস্ট্রেলিয়া দলের ভাগ্য সহায় ছিলো,তাই টস জিতেছিল এবং ম্যাচটিও জিতে নিয়েছে। এই ম্যাচেও রোহিত শর্মার ব্যাটিং দারুণ লেগেছিল,তবে ইনিংস লম্বা করতে পারেনি। অস্ট্রেলিয়ার ৩ উইকেট পতনের পর ভারতের জয়ের সম্ভাবনা জেগে উঠেছিল। টানা ১০ ম্যাচ জেতার পর ফাইনালে এমন হার মেনে নিতে আসলেই কষ্ট হচ্ছে, একজন ভারতীয় সাপোর্টার হিসেবে। যাইহোক আমার এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

মহিন আহমেদ ভাই এর এই পোস্টটি আমি পড়েছি । বিশ্বকাপ ফাইনালে ভারতের হেরে যাওয়ার কারণটি খুব সুন্দর ভাবে তিনি লিখেছেন এই পোস্টটির মাধ্যমে। তার এই পোস্টটিকে ফিচার্ড আর্টিকেল করার জন্য আমার পক্ষ থেকে মহিন ভাইকে অনেক অনেক অভিনন্দন।

 3 years ago 

মহিন আহমেদ ভাই সব সময়ই ভালো পারফরম্যান্স করে।তবে এটি খুব চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য । আক

 3 years ago (edited)

মহিন আহমেদ ভাইএই কমিউনিটির খুব ভালো ইউজার।
মহিন ভাইয়ের পোস্টগুলো আমি পড়ি অনেক ভালো লিখেন মহিন ভাই। বিশ্বকাপ ফাইনালে ভারত হেরে যাওয়ার জন্য খুব সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। মহিন ভাইয়ের পোস্টটি ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38