"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭১৬ [ তারিখ : ২৬.০৭.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ripon40


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম- মোঃ রিপন মাহমুদ।অথরের স্টীমিট একাউন্ট @ripon40। উনি একজন বাঙালি আর তা ই বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করেন।ভালোবাসেন পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই উনার অনেক পছন্দের। সে সাথে ঘুরতে অনেক ভালোবাসেন।উনার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যান।স্টিমিটে জয়েন করেন ২০২১ সালের এপ্রিল মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


IMG_6861.jpeg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


IMG_6860.jpeg

আমার লেখা কবিতা " জীবনের যাত্রা ... @ripon40 (26.07.2025 )

আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো,..


আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে ভালো লাগা কাজ করেছে। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।

উনার এই লেখা পড়ে মনে হলো, শুধু কিছু শব্দ নয় এ যেনো এক জীবনের অনুভব, এক চলমান যাত্রার কাব্যিক প্রকাশ। শুরুতে উনি যেভাবে কবিতা লেখার প্রতি নিজের ভালোবাসা আর অনুপ্রেরণার উৎস ব্যাখ্যা করেছেন, সেটা সত্যিই মন ছুঁয়ে যায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির কবিদের প্রতি সম্মান দেখিয়ে উনি যে কতোটক বিনয়ী আর শিখতে আগ্রহী, তা খুব স্পষ্ট।

লেখাটির মূল শক্তি হলো উনার অনুভূতির গভীরতা। জীবনকে উনি দেখেছেন এক চলমান, রঙিন, কখনো কঠিন আবার কখনো স্বপ্নময় পথের মতো। উনি বলছেন, মানুষ যখন অসত্যে ডুবে যায়, তখন জীবন তার সৌন্দর্য হারিয়ে ফেলে। এই উপলব্ধি খুবই বাস্তব ও প্রাসঙ্গিক। জীবনের এই অন্ধকার দিক আর স্বপ্নের আলো একসাথে তুলে ধরতে পেরেছেন বলেই লেখাটা এত প্রাঞ্জল হয়েছে।
জীবনের যাত্রা কবিতাটি নিঃসন্দেহে লেখার অন্যতম সেরা অংশ। কবিতার ছন্দ সহজ, অথচ অর্থে গভীর। আলো আঁধারির মাঝখানে রেখা,ভুলে গিয়ে ব্যথার ভার, খুঁজে ফিরি প্রিয় সঞ্চার , এই লাইনগুলো শুধু শব্দ না, এগুলো অনুভব। কবিতায় জীবনের ওঠানামা, স্বপ্ন আর সংগ্রাম খুবই আন্তরিকভাবে উঠে এসেছে।উনার লেখায় এক ধরনের আশাবাদ আছে, যেটা সকলকে অনুপ্রাণিত করে। জীবন থেমে থাকে না এই বার্তা বারবার উঠে এসেছে কবিতার ভাষায়।সব মিলিয়ে, উনার এই লেখা কেবল পড়ার মতো না বরং বারবার ফিরে যাওয়ার মতো। যাঁরা জীবনের বাস্তবতা আর কাব্যের ছোঁয়া একসাথে খুঁজছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে এক দারুণ অভিজ্ঞতা।

IMG_6860.jpeg


ছবিগুলো @ripon40 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61668.19
ETH 1699.52
USDT 1.00
SBD 0.38