"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৪৮ [ তারিখ : ১০ - ০৫ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nilaymajumder
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি: নিলয় মজুমদার। জাতীয়তা: ভারতীয় । উনি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। মাতৃভাষা, বাংলা। ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন তাই নিলয় প্রফেশনাল ফটোগ্রাফিকে নিজের হিসেবে জীবিকা বানিয়ে নিয়েছে। নতুন নতুন জিনিস তৈরী করতে খুব ভালোবাসেন। সেই সাথে বিভিন্ন জায়গায় ঘুরতেও তার ভালো লাগে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
বন্ধু নামের শত্রু। by @nilaymajumder (তারিখ ১০/০৫/২০২৫ )
লেখক তার ভাষার মধ্যে খুব সুন্দর ভাবে বন্ধুত্বের অপব্যবহার এবং বিশ্বাসঘাতক বন্ধুর কুপ্রভাব নিয়ে আলোচনা করেছে। আসলে প্রকৃত বন্ধু যদি কখন শত্রুতে পরিণত হয়, তাহলে সেটা জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। কারণ বন্ধুদের সাথেই আমরা মনের কথা ভাগ করে নিই, যা পরবর্তী সময়ে আমাদের বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে। আর বর্তমান সমাজে অনেকে শুধুমাত্র টাকার ভিত্তিতে বন্ধুত্ব করে, যা স্বার্থনির্ভর এবং টেকসই হয় না। সেই ধরনের মিথ্যা বন্ধুত্ব একসময় বিশ্বাসভঙ্গ ও ক্ষতির কারণ হয়। যার কারণে মানুষ এখন নতুন বন্ধু করতে ভয় পায়।
লেখকের তাই সতর্ক বার্তা, আমাদের খারাপ বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে, কারণ তারা জীবনে নানা সমস্যা তৈরি করে। পাশাপাশি মানুষ চিনে প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে হবে এবং বিপদে বন্ধুদের পাশে থাকতে হবে। ফলে সমাজে আবারও বিশ্বাস ও মানবিক সম্পর্ক ফিরে আসে। মূলত যে জায়গাগুলোকে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন সেটা বর্তমান পরিপ্রেক্ষিতে অত্যন্তই সত্য। তাই খুব গভীরে বন্ধুত্ব করার আগে অবশ্যই তাকে পরখ করে নেওয়াটাও জরুরি।