"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৫৫ [ তারিখ : ০৮.০৯.২০২৫ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৭৫৪ তম রাউন্ড শেষে আজ ৮ সেপ্টেম্বর ২০২৫, ৭৫৫ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@tasonya
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@tasonya
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন।উনি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পরেন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন,রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে কেক তৈরি। ( Publish: 07.09.2025 )
কিছু অরিগ্যামি দেখতে দেখতে এই ডিজাইনটাতে চোখ আটকে গেলো। অরিগ্যামি আসলে যেকোনো ভাবে তৈরী করা যায়, সেটা কাগজের হোক বা ক্লে দিয়ে। তবে দুটি পদ্ধতিতে করলে যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি আবার দুটির কলাকৌশলে অনেক পার্থক্য আছে। কাগজের ভাঁজ এর মাধ্যমে শুধু ভাঁজটা ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারলে ডিজাইন একদম পারফেক্ট হয়। কিন্তু যদি এই ক্লে এর কথা বলি, তাহলে এতে অনেক কিছুতে ডিজাইন ফুটিয়ে তোলা লাগে। হিসেবে সবগুলোই রঙিন এর মাধ্যমে তুলে ধরলে দেখতেও সেইরকম লাগে।
ইনি কমিউনিটিতে প্রথম থেকে বেশ ভালো ভালো অরিগ্যামি করে থাকেন উভয় পদ্ধতিতে আর সবগুলোতে হাতের কাজ দারুণ হয়। এই অরিগ্যামিটিও ঠিক অসাধারণ হয়েছে, রঙিন কাগজের মাধ্যমে ডিজাইন দারুণ ফুটে উঠেছে। কেক এর ডিজাইনটা যেনো ঠিক একইভাবে কেক এর মতো ফুটে উঠেছে। প্রতিটা ধাপ অনেক সুন্দর হয়েছে, পুরো বিষয়টা ডিটেইলসে দেখানো হয়েছে। সবমিলিয়ে উপস্থাপনা সুন্দর হয়েছে।
ধন্যবাদ সবাইকে।
আজকের এই ফিচারড আর্টিকেলে আমার অরিগ্যামি পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। আমি চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে এই কেক তৈরি করার জন্য। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কষ্টকর হলেও, তৈরি করার পর দেখতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আমার পোস্টটি মনোনীত করার জন্য।
আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটি অরিগ্যামি পোস্ট দেখলাম। যেটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এরকম অরিগ্যামি গুলো তৈরি করা অনেক কষ্টকর। এই অরিগ্যামিটা দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছে। একেবারে সত্যিকারের একটি কেক মনে হচ্ছে। খুবই সুন্দরভাবে এটি ফুটিয়ে তোলা হয়েছে।