"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৬১ [ তারিখ : ০২-০২ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর বড় একটা শখ। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।তিনি ২০২১ সালে স্টিমিটে যুক্ত হয়েছেন।তার স্টিমিট জার্নি ৩বছর চলছে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2025-02-01 195411.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


gfhgfhg.jpg

মুচমুচে ধনেপাতার চপ রেসিপি। by @bristy1 (date 01-02-2025 )

আজ আবারো হাজির হয়ে গেলাম মজাদার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ধনেপাতার চপ। শীতকালে ধনেপাতা একদম সহজলভ্য। আর একটা সময়ে ধনেপাতা একদম সস্তা হয়ে যায়। গত দিন অবশ্য বাজার থেকে ধনেপাতা কিনে আনা হয়েছিল। আর ভাবলাম ধনেপাতা দিয়ে চপ তৈরি করা যাক।কারণ এই রেসিপিটা আমি অনেক আগে দেখেছিলাম।যদিও তৈরি করা হয়নি। এটা এত সহজে তৈরি করা যায় আর এত মজার হয় যেটা না তৈরি করলে হয়তো বুঝতেই পারতাম না। একবার দেখেছিলাম বেসন দিয়ে তৈরি করতে। কিন্তু আটা দিয়ে তৈরি করার প্রসেস দেখিনি।পরে সেটাও দেখলাম তাই ভাবলাম আটা দিয়ে তৈরি করা যাক। এটা বেশ মুচমুচে ছিল অনেকক্ষণ। তবে একদম ঠান্ডা হয়ে গেলে সেটা আবার নরম হয়ে যায়। তাই গরম গরম মুচমুচে এ ধনেপাতার চপ খেতে ভীষণ ভালো লেগেছিল। ভাবলাম আজকে আপনাদের মাঝে এই সহজ এবং মজাদার রেসিপিটি শেয়ার করে নিবো।--


আজকে ফিচার্ড আর্টিকেলে দারুণ একটি রেসিপির স্থান দেওয়া হয়েছে। বৃষ্টি ম্যাডাম আমাদের কমিউনিটিতে একজন সুপরিচিত ভেরিফাইড মেম্বার। তিনি সবসময়ই সুন্দর সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করেন আমাদের সাথে। তারই ধারাবাহিকতায় আজকেও অসাধারণ একটি চপ রেসিপি তৈরি করেছেন। তার এই রেসিপিটির নাম হলো "মুচমুচে ধনেপাতার চপ"।

প্রথমে দেখেই আমার চোখ আটকে গেছে ফটোটিতে। কারণ এই রকম চপগুলো সন্ধ্যা বেলায় গরম গরম খেতে পারলে খুব ভালো লাগে।দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছিল।এবার রমজানে এমন ধনেপাতার চপ তৈরি করা যাবে। খুব সহজেই যে কেউ শিখে নিতে পারবে এই রেসিপিটি। তিনি অল্প কিছু উপাদান দিয়েই এই সুন্দর রেসিপিটি তৈরি করেছেন।

কি রেসিপি তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন এবং রেসিপির ডেকোরেশন, সবকিছু বিবেচনা করে এই পোস্টটিকে আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো।


fghfhfhgd.jpg

ছবিটি তাহমিনা আক্তার বৃষ্টির ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

দারুন একটি পোস্টকে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে। আসলেই বৃষ্টি ম্যাডাম বরাবরই আমাদের মাঝে একেবারে ইউনিক ধরনের রেসিপি গুলি শেয়ার করে থাকেন। এই রেসিপিটিও আমি তার পোস্টে পড়েছিলাম। তার পোস্টের উপস্থাপনা,কোডেশন এবং বর্ণনা সহ প্রত্যেকটা জিনিস গোছালোভাবে শেয়ার করেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি বৃষ্টি ম্যাডামের পোস্টটিকে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করার জন্য। অভিনন্দন বৃষ্টি আপু।

 last year 

আজকের এই ফিচার্ড আর্টিকেল অনেক মজাদার একটা রেসিপি পোস্ট দেখলাম। আর এই পোস্টটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি অনেক লোভ লেগে গেল এই পোস্টটা দেখে। অনেক ধন্যবাদ এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 last year 

আজকের ফিচারড আর্টিকেলের জন্য খুবই মজাদার ও লোভনীয় একটি রেসিপি সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। সন্ধ্যার নাস্তায় এই ধরনের ভাজাপোড়ার তুলনা হয় না। ধনেপাতার চপ কখনও তৈরি করা হয়নি। ভাইয়া আপনার মতো আমিও এবার রমজানে এই চপ তৈরি করবো। বৃষ্টি আপু সবসময়ই আমাদের সাথে খুবই মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট নির্বাচন করার জন্য।

 last year 

ধনেপাতার চপ জীবনে প্রথমবার খেলাম। আর এটি আসলে এত সুস্বাদু এখন মনে হিচ্ছে রমজানে বেস্ট একটা আইটেম হবে আশা করা যায়। ইউনিক রেসিপিটি আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল দেখে ভালো লাগলো।

 last year 

ফিচার্ড আর্টিকেলে বেশ লোভনীয় একটি রেসিপি পোস্ট সিলেক্ট করা হয়েছে।বৃষ্টি আপু বেশ দারুন একটি রেসিপি শেয়ার করেছে। রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক মজাদার ও সুস্বাদু ছিল।ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 last year 

বৃষ্টি আপুর তৈরি করা মজাদার এই রেসিপি দেখেছিলাম গতকালকে। আর আজকের ফিচারড হিসেবে পোস্টটি মনোনীত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। তিনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। এই পোস্টটা টা সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60398.95
ETH 1628.09
USDT 1.00
SBD 0.41