"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৫০ [ তারিখ : ২৮.০৬.২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kibreay001


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - কিবরিয়া হোসেন। স্টিমিট আইডি - @kibreay001। বাসস্থান- বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করেন। পড়াশোনা- বর্তমানে তিনি দ্বাদশ শ্রেণীর ছাত্র। পছন্দের কাজ হলো ফটোগ্রাফি করা। উনি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকেন। কয়েকটি শখের মধ্যে উনার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২২ সালের জানুয়ারী মাস এ।বর্তমান এ স্টিমিট জার্নির বয়স প্রায় ২.৫ বছর।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-06-27-21-21-32-485-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9bSFFeTrF4ZwHcdKgpqn9HtuaSNz9WKPx6TeWyuDdixGie7bLVvBaj1i4rbGT3NKRTs5J2B4WWakHpcKN1i68htYc6J.jpeg

বিদায় অনুষ্ঠান এইচ এস সি ব্যাচ ২০২৪... @kibreay001 (27/06/2024 )

আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অবশেষে কোচিং থেকে বিদায় নিয়ে শেষ করলাম। আসলে বিদায় কথাটা অত্যন্ত দুঃখের কিন্তু সময়ের পরিক্রমায় সবাইকে পর্যায়ক্রমে বিদায়ের পথ পাড়ি দিতে হবে। ..


আজকের এবিবি ফিচার্ড পোস্ট বাছাই করার সময় এই পোস্টটি বাছাই করার মূল একটা কারণ রয়েছে। সেটা আপনারা এই পোস্টটি পুরোটা পড়লেই জানতে পারবেন।

আমরা এখানে অনেকেই মোটামুটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ hsc পরীক্ষার ব্যাপারটি পার করে এসেছি এবং এই পরীক্ষাটি যে কেমন আনন্দের, উদ্বেগের এবং ভয়ের একটা সংমিশ্রণ, সেটা আমরা সকলেই জানি। আর এইচ এস সি পরীক্ষার ব্যাপারটি আসলে আরো বেশি উদ্বেগের। যেহেতু এটা একটা বোর্ড পরীক্ষা। সেহেতু স্বাভাবিকভাবেই অনেক ভালো রেজাল্ট করতে হয়। যাতে সবাই কাঙ্খিত একটা রেজাল্ট ও ইউনিভার্সিটি পায়, সে কারণে।

আর এই ব্যাপারগুলোর অর্থাৎ বোর্ড পরীক্ষাগুলোর আরেকটি বিশেষ নজর হলো র‍্যাগ ডে। যেটা আসলে অনেক বেশি আনন্দঘন একটি মুহূর্ত, সেই সাথে আবেগের। কারণ কোনো জায়গা ছেড়ে আসা, বিশেষ করে যে জায়গায় আমরা অনেকটা সময় কাটাই আমাদের জীবনের, সেই জায়গাটা ছেড়ে আসা আসলে অনেক বেশি কষ্টকর। সেই সাথে আবার কোনো জায়গা ছেড়ে এসে নতুন একটা জায়গায় নিজের জীবন গঠিত করা, এটা অনেকটা আনন্দের।

উনার এই পোস্টটি ছিলো উনার কোচিং এর বিদায় অনুষ্ঠান নিয়ে। অর্থাৎ র‍্যাগ ডে নিয়ে, যে দিনটাতে আসলে অনেক বেশি আনন্দ হয়। আর উনার পোস্টটি পড়ে মনে হলো সম্পূর্ণ ঘটনাটি সেখানে উল্লেখ নেই। অর্থাৎ পুরো ঘটনা আসলে একটা পোস্টে উল্লেখ করাটাও সম্ভব না। তাই উনার অনুভূতি সম্পর্কে আমাদের আড্ডাতে আরো কিছু শোনার উদ্দেশ্যে, এই পোস্টটিকে এবিবি ফিচার্ড আর্টকেল হিসেবে বাছাই করা। সে সাথে উনার এই অনুভূতিটি অনেক বেশি স্পেশাল। কারণ অনুভূতিটা সরাচরাচর আমাদের সকলের জীবনে সব সময় আসে না। অর্থাৎ এই অনুভূতিটি হয়তো মানুষদের জীবনে দুই থেকে তিনবারই আসে। অর্থাৎ বোর্ড পরীক্ষা যতো বার হয় আরকি।

উনাদের একসাথে আনন্দঘন মুহূর্ত ও ফটোগ্রাফি গুলো দেখে আমার নিজের এইচএসসি পরীক্ষার মুহূর্তগুলো মনে পরে গিয়েছে। আসলে দিনগুলো খুব স্পেশাল এবং স্মৃতিমধুর।উনার পরীক্ষার জন্য শুভকামনা রইলো। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে উনি উনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন।


vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9bSFFeTrF4ZwHcdKgpqn9HtuaSNz9WKPx6TeWyuDdixGie7bLVvBaj1i4rbGT3NKRTs5J2B4WWakHpcKN1i68htYc6J.jpeg

ছবি গুলো @kibreay001 এর ব্লগ থেকে নেওয়া

সব মিলিয়ে পোষ্টের ফটোগ্রাফি, মার্কডাউন এবং পোস্ট কোয়ালিটি সবকিছুই ভালো ছিল। আশা করছি ভবিষ্যতে উনি আমার বাংলা ব্লগের সাথে এভাবেই যুক্ত থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে কিবরিয়া ভাইয়ের পোস্ট দেখে অনেক বেশি ভালো লেগেছে। তিনি উনাদের বিদায় অনুষ্ঠানে নিয়ে অনেক সুন্দর করে এই পোস্টটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এইসএসসি পরীক্ষা যেহেতু তিনি সামনে দিবেন, তাই বিদায় অনুষ্ঠান হয়েছিল, আর সেই মুহূর্ত খুব সুন্দর করে ভাগ করে নিয়েছেন। দোয়া করি যেন তিনি খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারেন।

 2 years ago 

অনেকগুলো ইউজারের মধ্যে থেকে বাছাই করে আজকে আমার লেখা পোস্টটি ফিউচার আর্টিকেল হিসেবে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আসলে এই পোষ্টের মধ্যে আমার নিজের অনেক আবেগ অনুভূতি এবং ভালোবাসা ছিল। আসলে নিজের এই জায়গাটা ছেড়ে আসা সত্যিই অনেক বেদনার। ধন্যবাদ আমার পোস্টটি নিয়ে এত সুন্দরভাবে বিশ্লেষণ করে শেয়ার করার জন্য।

 2 years ago 

কিবরিয়া ভাই এইচএসসি বিদায় অনুষ্ঠান নিয়ে বেশ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন সত্যিই তার পোস্টটি অসাধারণ ছিল।তার এই পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কিবরিয়া ভাইয়া অনেক সুন্দর করে নিজেদের বিদায় অনুষ্ঠানের বিষয়টা আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে যে কোন বোর্ড পরীক্ষা হলে এই রকম অনুভূতি সৃষ্টি হয়। আর সবাই একসাথে পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠান আমরাও করতাম। সেই কথা সত্যি আমার নিজেরও মনে পড়ে গিয়েছে। পোস্টটি অসাধারণ ছিল। তিনি সুন্দর করে লিখেছেন।

 2 years ago 

আসলে এই অনুভূতিটা আমরা সকলেই একবার না একবার গ্রহণ করেছি তাই জানি এটা যতটা আনন্দের ততটাই কষ্টের। এ সময়টাতে মাথার উপর অনেক বড় চাপ থাকে কেননা বোর্ড পরীক্ষাতে ভালো ফলাফল করতে হবে আবার ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। আড্ডাতে আরও ভালোভাবে কিবরিয়ার কাছ থেকে অনুভূতিটা জানা যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36