"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬১৯ [ তারিখ : ০৮.০৪.২০২৫ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৬১৮ তম রাউন্ড শেষে আজ ৮ এপ্রিল ২০২৫, ৬১৯ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@green015



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: রিপা রায়। স্টিমিট ইউজার আইডি: @green015. জাতীয়তা: ভারতীয়। তিনি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করেন । তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা তার অন্যতম শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে তিনি খুবই ভালোবাসেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০১৮ সালের জানুয়ারি মাসে তার ব্লগিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয়।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-@green015-র পোস্ট থেকে

"নিরামিষ নতুন আলুর দম রেসিপি" ( Publish: 07.04.2025 )


আলুর দম খুবই জনপ্রিয় একটি পদ বাঙালিয়ানা রান্নায়। আর এই আলুর দম নিরামিষ হলেও খুবই মুখরোচক একটি খাবার। তবে আলুর দমের ক্ষেত্রে একপ্রকার যেমন মশলা ছাড়াও রান্না করলে খেতে ভালো লাগে আবার মশলা দিয়ে করলেও ভালো লাগে। তবে এটি নির্ভর করে খাবার উপরে। যেমন এই আলুর দম এক দিকে কম মশলায় বা একেবারে মশলা বিহীন রান্না করলে লুচি দিয়ে দারুন লাগে। আবার মশলা দিয়ে রান্না করলে এটি লুচি, ভাত বা যেকোনো কিছু দিয়ে খেতেও ভালো লাগে। আমার কাছে ব্যক্তিগত ভাবে এই আলুর দম লুচির সাথে খেতে অনেক ভালো লাগে, একপ্রকার অনেক প্রিয় একটি পদ বলা যায়।

তবে এই রেসিপিতে যে ছোট ছোট আলু ব্যবহার করা হয়েছে, তাতে আলুর দমের রেসিপিটা ভালো সুস্বাদু হয়েছে তা বোঝা যাচ্ছে। সাধারণত এই ধরণের রেসিপিতে ছোট ছোট আলু ব্যবহার করলেই ভালো লাগে খেতে। এই ধরণের আলুর দম রুটি, লুচি, পরোটা, খিচুড়ির সাথে জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। কালার দেখেই যেন মাংসের মতো রেসিপি হয়েছে মনে হচ্ছে। দারুন হয়েছে রেসিপিটা সব মিলিয়ে।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

আমি চেষ্টা করি সবসময় আমার পোস্টগুলোতে ভিন্নতা আনার জন্য।আমি এই রেসিপিটি নিরামিষ তৈরি করেছিলাম।নিরামিষ হলেও এটা অনেক কিছুর সহযোগে খাওয়া সম্ভব।এটি দেখতে যেমন লোভনীয় তেমনি তৈরির পর খেতে খুবই টেস্টি ও মজার হয়েছিলো।রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন হওয়ার জন্য এবং আমাকে এই সম্মান দেওয়ার জন্য।অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দর প্রশংসামূলকভাবে তুলে ধরার জন্য।

 last year 

ফিচার্ড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক মজাদার ছিল। গ্রীন আপুর রেসিপিটি সত্যিই অসাধারণ ছিল।ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 last year 

আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @green015 দিদির রেসিপি সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। নতুন আলু দিয়ে এভাবে দম রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আমিও মাঝে মাঝে তৈরি করি। দিদির উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ লোভনীয় রেসিপি সিলেক্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58875.62
ETH 1579.34
USDT 1.00
SBD 0.38