"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৭০ [তারিখ : ২৮-১০-২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। স্টিমিট আইডি: @tasonya। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন। উনি ছবি আঁকতে ভালোবাসেন। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পড়েন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের বিষয়। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন, রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1111111.png

2222222222222222.png

33333333333.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


dfgfdgfd.jpeg

আর্ট :- কেকের বোর্ডের উপরে শরৎকালীন দৃশ্যের পেইন্টিং। by @tasonya (তারিখ ২৮-১০-২০২৪)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কেকের বোর্ডের উপরে শরৎকালীন দৃশ্যের পেইন্টিং। শরৎকাল মানেই হচ্ছে অনেক সুন্দর। বিশেষ করে শরৎকালের কাশফুল অনেক বেশি ভালো লাগে। শরৎকাল প্রায় শেষের দিকে। তাই জন্য ভাবলাম এখনো পর্যন্ত শরৎকাল নিয়ে কোন পেইন্টিং করা হয়নি। আর শরৎকাল নিয়ে পেইন্টিং শেয়ার করলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একটু ইউনিক করার জন্য ভাবলাম অন্য কিছুতে আঁকি। কিছুদিন আগে নাশিয়ার জন্মদিনের কেক কেটেছিলাম। কেকের বোর্ডটা দেখলাম ঘরেই রয়েছে। তাই ভাবলাম এর উপরেই পেইন্টিংটা করি। তবে একটা সুন্দর আউটফিট আনার চেষ্টা করলাম। একদম শরৎকালীন পরিবেশটা এই বোর্ডের উপরে সৃষ্টি করার চেষ্টা করলাম। দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।…


আমার বাংলা ব্লগ, সদস্যদের তাদের শৈল্পিক দিকটা সকলের সামনে তুলে ধরার জন্য সব সময় উৎসাহ দেয়। সেই জন্য নানান সময় আমার বাংলা ব্লগের সদস্যদের থেকে খুব সুন্দর আর্ট, DIY পোস্ট আমরা দেখতে পাই। যখন কোনো ভালো কিছু দেখবেন তখন তো চোখ আটকে যাবেই। আজ তেমনিই যখন আমার বাংলা ব্লগে স্ক্রল করছিলাম তখন @tasonya এর পোস্টটা নজর টেনে নিলো। বিশেষ করে তার আর্ট করার ভাবনা। যে জিনিসকে ক্যানভাস হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা ইউনিক।

সনিয়া এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং, আর্ট পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

আর সবথেকে দারুন বিষয় হলো তিনি তার ড্রইং এর প্রতিটি ধাপ অনেক চমৎকারভাবে বর্ণনা করেছেন এবং ভিডিও আকারেও প্রকাশ করেছেন। তার পুরো পোস্ট পড়ে অনেক মুগ্ধ হয়েছি । তবে এই আর্টটি করতে বেশ সময় লেগেছে এবং অনেক ধৈর্যের সাথে কাজ করে যেতে হয়েছে। ছবিটি ফাইনাল হওয়ার পর এক কথায় অসাধারন লাগছিলো। এছাড়াও এর আগে যখন আর্ট করতে গিয়েছিল তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেগুলো ওভারকাম করেই তিনি এই পোস্টটি তৈরি করেছেন। সবদিক থেকেই এই পোস্টটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, তাই এই পোস্টে আজকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।


sfdsdfsdfsdf.jpeg

ছবিটি @tasonya ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

সোনিয়া আপু সব সময় বেশ সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করেন। তার হাতের কাজ বেশ সুন্দর । বেশ যত্ন নিয়ে কাজ করেন তা আপুর আর্টগুলো দেখলেই বোঝা যায়। আজকে কেকের বোর্ড এর উপর তা আঁকা শরৎকালীন প্রাকৃতিক দৃশ্যটিও বেশ সুন্দর এঁকেছেন। আপু আঁকা আর্টটি আজকে ফিচার্ড হয়েছে দেখে বেশ ভালো লাগলো। যথার্থ পোস্টটিই ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করা হয়েছে।

 2 years ago 

সোনিয়া আপুর পেইন্টিং গুলো এত সুন্দর যা দেখে মুগ্ধ হয়ে যাই।আপুর আর্ট গুলো দেখলেই বোঝা যায় উনি আর্টের ব্যাপারে অনেক পারদর্শী। কেকের বোর্ডের উপর শরৎকালের পেইন্টিংটি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 2 years ago 

সোনিয়া আপুর আর্টগুলো সত্যি অনেক ভালো লাগে। আর আপু অনেক সুন্দর করে শরৎকালের দৃশ্যটা উপস্থাপন করেছে। খুবই সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছে। অনেক ভালো লাগলো আপুর পেইন্টিং দেখে।

 2 years ago 

আমি প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন রকম সুন্দর সুন্দর পেইন্টিং করার জন্য। তেমনি আজকে কেকের বোর্ডের উপর শরৎকালীন দৃশ্যের পেইন্টিং করে নিয়েছিলাম। এরকম একটা দৃশ্য ফুটিয়ে তুলতে পেরে অনেক বেশি ভালো লাগছে। আমার পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। এই পোস্টটি সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @tasonya আপুর পেইন্টিং সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। সোনিয়া আপু কে অভিনন্দন। আপু সবসময়ই চমৎকার সব পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেন। আপনার পোস্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকে তিনি ফেলে দেওয়া জিনিসের উপর খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। যা সবাইকে মুগ্ধ করেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট সিলেক্ট করার জন্য।

 2 years ago 

আজকের ফিচার আর্টিকেল হিসেবে সোনিয়া আপুর এত সুন্দর একটি পোস্ট নির্বাচন করা হয়েছে দেখে খুবই ভালো লাগলো।কেকের বোর্ডের উপর সোনিয়া আপু অসম্ভব সুন্দর একটি দৃশ্য পেইন্টিং ফুটিয়ে তুলেছে যা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম।আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38