"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #১৩৯ [তারিখ : ২৫-১১-২০২৩]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। উনচল্লিশ তম রাউন্ড শেষে আজ ২৫ এ নভেম্বর ১৩৯তম রাউন্ড-এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @isratmim


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


পুরো নাম- ইসরাত জাহান মিম।উনি বাংলাদেশের একজন নাগরিক। বাসস্থান- গ্রামের বাড়ি নোয়াখালীতে, কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছেন গাজীপুরে। পড়াশুনা - এইচ এস সি সম্পন্ন করেছেন এবং বর্তমানে পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছেন। শখের মধ্যে অন্যতম বই পড়া , সে সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করেন । তবে সবচেয়ে বেশি পছন্দনীয় বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করা। স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন ২০২০ সালের ১৭ই ডিসেম্বর।বর্তমান এ স্টিমিট জার্নির বয়স ৩ বছর চলমান।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:


Screenshot_2023-11-25-19-39-32-284-edit_com.android.chrome.jpg




"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ymzKraYkH1SRGMKw6auYFYHG43XKavqvsSvvx1w632ii96n7XYq2ogoLJeYHWXYg1VmH1kPpxF9y1VabzDrZmXF9Yrshx.jpeg

ডাই পোস্ট || পেপার কোয়েলিং এর মাধ্যমে শাই ফক্স তৈরি (Post Publish: 25-11-2023 )

আজ একটি পেপার কোয়েলিং ক্রাফট শেয়ার করছি। এটি আমার কাছে নতুন একটি কাজ। আমি এর আগে এই ধরনের কাজ করিনি। এবারই প্রথম করেছি। আর আমার কাছে এটি করতে বেশ ভালো লেগেছে। যেহেতু প্রথমবারের মতো করেছি হয়তো কিছুটা ভুল হতে পারে। তবে আমি চেষ্টা করেছি। পেপার কোয়েলিং এর মাধ্যমে আজ শাই ফক্স কে তৈরী করার চেষ্টা করেছি। ..


আজকের এবিবি ফিচার্ডের পোস্ট বাছাই করার সময় যখন পোস্টগুলো ভিজিট করছিলাম। তখন হঠাৎ এই পোস্টটিতে চোখ আটকে গিয়েছিলো। তার কারণ এই পোস্টের কভার ফটোতে সাই-ফক্স কে সুন্দর ভাবেই কিন্তু দেখা যাচ্ছে। তো দেখে আসলে হঠাৎ একটু অবাক ই হলাম। যেহেতু এটা দেখেই বুঝা যাচ্ছিলো যে, এটা কোনো ফটোগ্রাফির সাইট থেকে নেওয়া কভার ফটো নয়। এটা একেবারেই হাতে বানানো কিছু। সে কারণেই পোস্টটি পড়ার বেশ আগ্রহবোধ করলাম।

আর পোস্টটি আসলে সম্পূর্ণ ভিজিট করে বেশ ভালো লেগেছে আর একটু অবাকই হয়েছি আমি। কারণ এটাই উনার প্রথম বারের মতো কুয়েলিং করা ছিলো।আর প্রথম বারে এতো সুন্দর সাই-ফক্স বানিয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার। আসলে এই কোয়েলিং/কুয়েলিং ব্যাপারটা সম্পর্কে জানি আমি বেশ আগে থেকে। কিন্তু কখনোই করা হয়নি। আর না করার একমাত্র কারণ হলো এই কোয়েলিং করার সময় অনেকটা সময় এবং ধৈর্য লাগে। আর উনি প্রথমবার এই এতো সুন্দরভাবে নিখুঁতভাবে সবটা করেছেন, যা সত্যি বেশ চমৎকার হয়েছে।

আসলে আমার বাংলা ব্লগ না থাকলে এই সৃজনশীলতা গুলো হয়তো সেই সুপ্ত অবস্থাতেই থেকে যেতো।আর আমরা ও এতো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পেতাম না। আর এই পোস্টের প্রতিটি ধাপ উনি বেশ ডিটেলস সহকারে দেখিয়েছেন। যারা কুইলিং সম্পর্কে খুব একটা জানেন না। উনারা এই পোস্টটি ভিজিট করলেই বুঝতে পারবেন। আর কুয়েলিং এর জন্যে উনার কাগজের রঙ বাছাইটাও ভালো ছিলো। তবে উপকরণের ছবিগুলো ও দেখতে পেলে আরো ভালো হতো।

সব মিলিয়ে পোস্টটি ভালো ছিলো।সে সাথে DIY এর আইডিয়াটিও দারুণ ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও উনি আমাদের এতো দারুণ দারুণ সৃজনশীলতা উপহার দেবেন।সে সাথে পোস্টের মার্কডাউন,বানান,ফটোগ্রাফী সব কিছুই ভালো ছিলো।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ymzKraYkH1SRGMKw6auYFYHG43XKavqvsSvvx1w632ii96n7XYq2ogoLJeYHWXYg1VmH1kPpxF9y1VabzDrZmXF9Yrshx.jpeg

ছবিটি নেওয়া হয়েছে- ইসরাত মিম এর পোস্ট থেকে

ধন্যবাদ সবাইকে

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9W95TeopbVbf4Mku9zqxab82pkhTEGgTxeDknYmusm6rfyepo2LTu5AkYGN8TKapD2TWM4XbTAPnk2J9i3Lmc.png

Sort:  
 3 years ago 

পেপার কোয়েলিং এর মাধ্যমে শাইফক্স বানানো দেখে অনেক ভালো লাগলো। ইসরাত মিম আপুর পোস্টটি অনেক ইউনিক মনে হয়েছে আমার কাছে। আপু আমার বাংলা ব্লক কমিউনিটির একজন ভাল ইউজার। ইসরাত আপুর এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পেপার কোয়েলিং এর মাধ্যমে শাই ফক্স তৈরির পদ্ধতি দেখে অনেক ভালো লেগেছে। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে। ইসরাত মিম অনেক ভালো একজন ইউজার। দারুন একটি আজকের ফিচার্ড আর্টিকেলে নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

 3 years ago 

কুইলিং এর কাজ বেশ কঠিন। আমি তিনটি কাজ করেছি। করতে বেশ সময় লাগে। আর কুইলিং করার জন্য যে পেপার ব্যবহার করা হয় ।তা সব জায়গায় পাওয়া যায় না। ইসরাত মিম আপুর এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচন করায় বেশ ভালো লাগছে।

 3 years ago 

প্রথমবার হিসেবে খুব ভালো হয়েছে সাইফক্সটি ।আর পেপার কোয়েলিং এর মাধ্যমে কাজগুলো সম্পন্ন করা আসলেই একটু কঠিন তারপরও আপনি খুব সুন্দর ভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছেন । এইজন্যই আপনি ফিচার্ড আর্টিকেলে নিজের নামটি জায়গায় করে নিয়েছেন ।ভালো লাগলো আপনার পোস্ট এখানে দেখতে পেয়ে ।

 3 years ago 

@isratmim আমার একজন প্রিয় ব্লগার। তার প্রতিটি পোস্ট আমার বেশ ভালো লাগে। তিনি সব সময় কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে থাকেন। তাই আমিও চেষ্টা করি আপুর পোস্টগুলো পড়ার। তাই আপুর পোস্ট কে ফিচারর্ড অব আর্টিকেলের অর্ন্তভূক্ত করায় আপু কে অনেক অনেক ধনবাদ জানাচ্ছি প্রিয় দাদা কে।

 3 years ago 

উপকরণের ছবি তুলেছিলাম তবে কি জানি হলো পোস্ট করার সময় খুঁজে পেলাম না তাই দেওয়া হয় নি আসলে। আজকের ফিচার্ড আর্টিকেলে আমার পোস্ট টি দেখে খুবই ভালো লাগছে। পোস্ট টি করেছি বেশিক্ষণ হয়নি। এত তাড়াতাড়ি এভাবে উৎসাহ পাবো ভাবিনি। সত্যি বলতে পোস্ট করা শেষে ভয়ে ছিলাম কিছুটা, কেমন না কেমন হয়েছে। তবে এখন মনে হচ্ছে এই কাজে সার্থক হয়েছি। আমি বরাবরই চেষ্টা করি নতুন কিছু শেয়ার করার। এভাবেই কাজের ধারাবাহিকতা বজায় রাখব। ধন্যবাদ।

 3 years ago 

পোস্টটি দেখতে অসাধারণ হয়েছে। পেপার কোয়েলিং এর মাধ্যমে এত চমৎকার ভাবে শাই ফক্স তৈরি করেছেন। কালার গুলো খুবই সুন্দর হল। ইসরাত মিম আপুর পোস্ট গুলো আমার খুব ভাল লাগে। এমন সুন্দর একটি ইউনিক পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

" আমার বাংলা ব্লগ" সত্যিই আমাদের সৃজনশীলতাকে সামনে আনার একটা সুযোগ করে দিয়েছে। এটা না থাকলে আমরা আমদের সৃজনশীলতাকে এত সুন্দর করে প্রকাশ করতে পারতাম না। ইসরাত মিম আপুর এই পোস্ট টি সত্যিই অসাধারন হয়েছে। পেপার কোয়েলিং এর মাধ্যমে সাই-ফক্স তৈরি করার আইডিয়াটিও বেশ দারুন লাগলো। "আমার বাংলা ব্লগ" এর এই ফিচারড আর্টিকেলে ইসরাত মিম আপুর এই ডাই টি সত্যিই সুন্দর মানিয়েছে।

 3 years ago (edited)

ইসরাত মিম আপুর পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি বলতে উনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে দেখিয়েছেন কিভাবে এই শাঁই পক্স এর কাজটি সম্পন্ন করেছেন। আশা করছি যে কেউ দেখলে নিজেরাও তৈরি করতে পারবে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64420.03
ETH 1680.07
USDT 1.00
SBD 0.42