"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪০৮ [তারিখ : ২৭-০৮-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর বড় একটা শখ। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।তিনি ২০২১ সালে স্টিমিটে যুক্ত হয়েছেন।তার স্টিমিট জার্নি ৩বছর চলছে।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


bbbbbbbbbbbbbbbbbbbbbbbbb.png

b2.png

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


kufjhvhj.jpeg

টক-ঝাল দই চিকেন পকোড়া। || made by @bristy1|| (তারিখ ২৭.০৮.২০২৪)

বর্তমান সময়ে ফেনী জেলার কি অবস্থা সেটা সকলেই কমবেশি জানেন। তবে একদম গ্রাম্য এলাকার কি অবস্থা সেটা হয়তো কেউই জানে না।কারণ সেখানে এখন পর্যন্ত কোনো আপডেট দেয়ার মত সুযোগ হয় নি।তবে আমরা শুরু থেকেই ভালো পর্যায়ে ছিলাম।কিন্তু গতকাল যে হারে পানি বেড়েছে তা নিয়েই চিন্তা ছিল।ঘরের একদম সামনে পানি,যদিও অল্প পরিমাণে। কিন্তু পিছনের দিকে অনেকটাই পানি হয়ে গেছে।শুধুমাত্র আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় নিজেদের বাড়িতে নিরাপদে অবস্থান করছি।ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমরাই বাড়িতে থেকে ভালো আছি। যারা আশ্রয়কেন্দ্রে বা অন্যান্য জায়গায় আছে তারা ভালো নেই। আমাদের বাড়ির মাদ্রাসায় এখন এলাকার কিছু মানুষ আছে। তাদের বাড়িঘর পানিতে ডুবন্ত। যাইহোক আজকে আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করার জন্য এসেছি।এই রেসিপিটি ছিল অনেক আগের। মানে গত কন্টেস্টের আগের কন্টেস্ট উপলক্ষে আমি ২টি রেসিপি করেছিলাম।যদিও তখন শেয়ার করা হয় নি, ভাবলাম আজ শেয়ার করি। কিছুটা কাজ আগেই করেছিলাম। আর বাকি কাজ আজ সেরে পোস্টটা করলাম।আশা করি ভালো লাগবে।


hfhhg.jpeg



ছবিটি নেয়া হয়েছে @bristy1 এর পোস্ট থেকে


আজকে ফিচার আর্টিকেলে দারুণ একটি রেসিপির স্থান দেওয়া হয়েছে। বৃষ্টি ম্যাডাম আমাদের কমিউনিটিতে একজন সুপরিচিত ভেরিফাইড মেম্বার। তিনি সবসময়ই সুন্দর সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করেন আমাদের সাথে। তারই ধারাবাহিকতায় আজকেও অসাধারণ একটি পকোড়া রেসিপি তৈরি করেছেন। তার এই রেসিপিটির নাম হলো "টক-ঝাল দই চিকেন পকোড়া"।

প্রথমে দেখেই আমার চোখ আটকে গেছে ফটোটিতে। এই সময়ে পকোড়া কার না খেতে মন চাইবে? আমার মনে হয় আপনাদেরও সবার লোভ লাগবে আমার মতো। প্রত্যেকটা স্টেপ তিনি সুন্দর ভাবে বর্ণনা করেছেন। সহজ ও সাবলীলভাবে তার পোস্ট সাজিয়েছেন। খুব সহজেই যে কেউ শিখে নিতে পারবে এই রেসিপিটি। তিনি ভিন্ন কিছু উপাদান দিয়েই এই সুন্দর রেসিপিটি তৈরি করেছেন।এটা নিশ্চয়ই খেতে অনেক মজা হয়েছিল আমার মনে হয়। কি রেসিপি তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন এবং রেসিপির ডেকোরেশন, সবকিছু বিবেচনা করে এই পোস্টটিকে আজকের ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো।

বৃষ্টি আপু কমিউনিটির অন্যতম একটিভ মেম্বারদের ভেতরে একজন। তিনি যে শুধু পোস্ট করেই বসে থাকেন তা নয়। তিনি কমিউনিটিতে তার সমস্ত রকম এক্টিভিটিস দারুন ভাবে ধরে রেখেছেন। সংসার সবকিছু সামলেও তিনি কিভাবে এতটা একটিভ থাকেন এটা আমাকে অবাক করে দেয়। তার সহজ, স্বাভাবিক, সরল ব্যবহার এবং যোগাযোগ দক্ষতা কমিউনিটির সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। আমি আশা করব তিনি তার সৃজনশীল কন্টেন্ট দিয়ে আমার বাংলা ব্লগকে আরো সমৃদ্ধ করবেন। আমি তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি।


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

বৃষ্টি আপুর এই রেসিপিটা আমি দেখেছি। খুবই আনকমন একটি রেসিপি হয়েছে। তিনি খুবই সুন্দর করে সেটা বর্ণনা দিয়েছেন। আসলে এসব রেসিপি মাঝে মাঝে বিকাল বেলা করে খেলে ভালোই লাগে। তার এই ব্লগটি এবিবি ফিচারড আর্টিকেলে সংযুক্ত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক অভিনন্দন বৃষ্টি আপুকে। বৃষ্টি আপু আমাদের এই কমিউনিটে একজন দক্ষ ব্লগার। আপুর প্রতিটি পোস্ট আমার কাছে ভালো লাগে। আজ আপুর এই পোস্টটি ফিচারড অফ আর্টিকেল হওয়ার যোগ্যতা রাখে।পাকোড়া আমরও ভীষণ পছন্দ। আপুর এই রেসিপি পোস্টটি দেখে আমারও খেতে খুব মন চাইছে। তাই আমিও শিখে নিলাম। অনেক অনেক ধন্যবাদ এবিবি ফিচারড অফ আর্টিকেলকে আপুর এই পোস্টটিকে ফিচারড অফ আর্টিকেল হিসাবে মনোনিত করার জন্য।

 2 years ago 

প্রথমেই @bristy1 আপুকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপু তো দেখছি বেশ দারুন একটা রেসিপি তৈরি করেছে। যেটা দেখে আমার নিজেরও অনেক লোভ লেগে গিয়েছে। আর এই বিকেল বেলায় দেখে তো আরো বেশি লোভ লেগেছে। গরম গরম এবং মুচমুচে পকোড়া খেতে কার কাছেই না ভালো লাগে। আমার কিন্তু ভালো লেগেছে আপুর এই পোস্টটা ফিচারডে দেখে।

 2 years ago 

@bristy1 আপুর রেসিপি আজ ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আপুর এই রেসিপি দেখেছি,তিনি যেমন লোভনীয় রেসিপি শেয়ার করেছেন তেমনি খুবই ইউনিক ছিল। তাছাড়া আপুর উপস্থাপনাও খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

দই চিকেন পাকোড়া রেসিপি দেখে আমার খুবই ভালো লেগেছিল। নতুন একটি রেসিপি শিখেছিলাম। বৃষ্টি আপুর তৈরি করা রেসিপি সব সময় অনেক দারুন হয়। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আজকের ফিচার্ড আর্টিকেল পোস্টটি দেখতে পেয়ে ভালো লাগলো।বৃষ্টি ম্যাডাম এর রেসিপি পোস্টটি ইউনিক ছিল অনেকটা।ভালো লাগলো পোস্টটি,ধন্যবাদ।

 2 years ago 

রেসিপিটা করার পর আমি বুঝলাম এই পকোড়াটা একদম বেস্ট ছিল। যে একবার খাবে সে প্রেমে পড়তে বাধ্য। একটু টক,আবার ঝাল সাথে ফ্লেভারফুল ছিল।এই রেসিপিটা ফিচার্ড আর্টিকেলে দেখে সত্যিই খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38