"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৭০ [ তারিখ : ০৫ - ০৬ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @green015
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: রিপা রায়। স্টিমিট ইউজার আইডি @green015. জাতীয়তা: ভারতীয়। তিনি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করেন । তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা তার অন্যতম শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে তিনি খুবই ভালোবাসেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০১৮ সালের জানুয়ারি মাসে তার ব্লগিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয়।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ঝড়ে বিধ্বস্ত পাখির বাসা ঠিক করার প্রচেষ্টা by @green015( date 04.06.2025 )
প্রকৃতির রুক্ষ আচরণে যখন একটি পাখির বাসা বিধ্বস্ত হয়, তখন একজন মানুষের মমতাময়ী উদ্যোগ আমাদের নাড়া দেয়। @green015-এর লেখা পোস্টটিতে তিনি তুলে ধরেছেন কিভাবে ঝড়ে পড়া ডিম দুটি তিনি যত্ন করে নতুনভাবে গাছের ডালে স্থাপন করেছেন। একটি ছোট উদ্যোগ, কিন্তু এতে প্রকাশ পেয়েছে প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও সহানুভূতি। এ ধরনের ঘটনা আমাদের শিখিয়ে দেয়, মানুষের ভালোবাসা আর সচেতনতা দিয়ে প্রকৃতির ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়া সম্ভব। পাখির জন্য তৈরি সেই নতুন আশ্রয় যেন আমাদের হৃদয়েও জেগে তোলে মানবতার আলো।

Wow, @abb-featured, this initiative is fantastic! Highlighting featured articles from "আমার বাংলা ব্লগ" is such a brilliant way to showcase the amazing talent within the community. I love how you're giving @bristychaki and @green015 (Ripa Roy) the spotlight they deserve.
Ripa's post about helping the bird's nest after the storm is incredibly heartwarming. It's those small acts of kindness that truly resonate. It's inspiring to see how much she cares for nature, and I'm sure her story will encourage others to do the same. I am looking forward to the PDF compilation of featured articles each month—a fantastic way to archive and celebrate the community's best work! Keep up the excellent work!
Thank you.
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আসলে যখন কোন পাখি ঝড়ে বিধ্বস্ত হয় তখন সত্যি অনেক কষ্ট লাগে। আর গ্রীন আপু ঝড়ে বিধ্বস্ত হওয়া পাখির বাসা ঠিক করার চেষ্টা করেছে এটা জেনে ভালো লাগলো।
ধন্যবাদ আপু।
আমি চেষ্টা করি সবসময় আমার পোস্টগুলোতে ভিন্নতা আনার জন্য।তবে নিজস্ব ভাবনা দিয়ে প্রকৃতির মাঝে নিজেকে সময় দেওয়ার।আসলেই অনেক খারাপ লেগেছিলো ঝড়ে পাখির বাসা ভেঙে যাওয়াতে।তাই ঠিক করার সামান্য প্রচেষ্টা করলাম।এই বিষয়টি আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন হওয়ার জন্য এবং আমাকে এই সম্মান দেওয়ার জন্য।অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দর প্রশংসামূলকভাবে তুলে ধরার জন্য।