"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৬৩ [তারিখ : ০২-০৪-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৯০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shapladatta


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিঃ @shapladatta জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃ বাগান করা ও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে। কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না। পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি, সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়।
স্টিমিট ক্যারিয়ারঃ ২০২৩ সালের এপ্রিল মাসে স্টিমিটে যুক্ত হই। ধন্যবাদ ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000021566.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000021567.jpg

কচি মুরগী কষা by @shapladatta (date 02.04.2024 )

কচি মুরগিতে রয়েছে নানা রকমের ভিটামিন। বাচ্চাদের উপযুক্ত খাবার কচি মুরগি। অনেক ক্ষেত্রে দেখা যায় বড়ো মুরগি বাচ্চাদের খেতে সমস্যা হয় কারণ বড়ো মুরগির মাংস কোষ কোষ এবং শক্ত হয়ে থাকে।আর কচি মুরগিতে নরম হওয়ার কারণে খেতে পারে ভালো।আমার মেয়েকে দিয়ে আমি প্রমাণিত। আমার মেয়েকে কচি মুরগি রান্না করে খাওয়াই এবং সে খুব মজা করে খায়।আগে আমি মুরগি খাইনা জন্য সেও খেতে চাইতো না কিন্তুু এখন ভালোবাসে।কচি মুরগির কষা রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে।....


মুরগির মাংস খেতে পছন্দ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া বড্ড মুশকিল। আমি নিজেও ব্যক্তিগতভাবে মুরগির মাংস খেতে ভীষণ পছন্দ করি। এই দুপুরবেলায় যখন কমিউনিটির পোস্টগুলো চেক করছিলাম, তখন মুহূর্তেই এই লোভনীয় মুরগির মাংসের রেসিপি পোস্টটা দেখে, পেটের মধ্যে খানিকটা নড়াচড়াই করে উঠেছিল।

মনে মনে যেন কিছুটা স্বাদ গ্রহণ করে ফেললাম। বাস্তবে তো খাওয়ার আর সুযোগ নেই, তাই ভার্চুয়ালি খেলে অসুবিধা কোথায়। টেস্ট করে দেখলাম, বাহ্ বেশ দারুণ হয়েছে রান্না । এমন তরকারি দিয়ে অনায়াসেই কয়েক প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে।

গিন্নি কে রেসিপিটি দেখালাম আর বললাম যত তাড়াতাড়ি পারো , আমার অভুক্ত আত্মা কে পরিত্রান দেওয়ার চেষ্টা করো।

সব মিলিয়ে যদি বলতেই হয় তাহলে বলবো, আমি যেহেতু ভোজন রসিক মানুষ, খাবারের প্রতি আমার প্রচুর দুর্বলতা আছে, তাই সেই জায়গা থেকে, আমার বিবেচনায় এই পোস্টটিকে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।

অথরের জন্য শুভেচ্ছা রইল, তার এই রকম সুন্দর পোস্টের ধারাবাহিকতা অব্যাহত থাকুক।


1000021563.jpg

ছবিটি শাপলা দিদির ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আমার এই কষা মুরগির মাংসের রেসিপিটি ফিচারড আর্টিকেল হয়েছে দেখে পোষ্ট টি করাকে ধন্য মনে হচ্ছে। সত্যি মুরগির মাংস খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া মুসকিল। আর যদি এভাবে কষিয়ে রান্না করা হয় তবে তো কথায় নেই।সত্যি অনেক সুস্বাদু এই রেসিপিটি। আশা করছি ভাবি আপনাকে এরকম করে রেসিপি বানিয়ে খাওয়াবেন খুব শিঘ্রই।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পোস্ট টিকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। মুরগির মাংস এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আপু এত সুন্দরভাবে এই রেসিপি তৈরি করেছেন এবং রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন দেখে সত্যিই ভালো লেগেছে।

 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে শাপলা দিদির নাম দেখে অনেক বেশি ভালো লেগেছে। তিনি তো দেখছি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছে। মুরগির মাংস আমার অনেক বেশি ফেভারিট। মুরগির মাংস যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। আর যদি কচি মুরগির কষা করা হয়, তাহলে তো আরো সুস্বাদু হয়। ধন্যবাদ উনার এই পোষ্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 years ago 

বেশ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে। মুরগির মাংস এভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shapladatta আপুকে দেখে খুব ভালো লাগলো।আসলে কচি মুরগী কষা রেসিপিটি খুব লোভনীয় হয়েছে।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.06
ETH 1932.55
USDT 1.00
SBD 0.38