"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৩৯ [ তারিখ: ০৭-০৩-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

উনার ভাষ্যমতে - আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২২ সালের জুন মাসে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Capture.PNG

2.PNG

3.PNG

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


m.jpg

"এসো নিজে করি" (রেসিপি) || 🍲মজাদার ফিশ কাটলেট রেসিপি তৈরি by @mohinahmed by.• 7 march 2024||

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝে মধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। তবে আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করার চেষ্টা করবো। যাইহোক আমি রুই মাছ এবং আলু দিয়ে মজাদার ফিশ কাটলেট রেসিপি তৈরি করেছিলাম। বিকেলের নাস্তায় মাঝেমধ্যে ভাজাপোড়া খেতে দারুণ লাগে। যেকোনো ফিশের কাটলেট আমার ভীষণ পছন্দ। যাইহোক ফ্রিজ খুলে দেখলাম রুই মাছ রয়েছে, তাই রুই মাছ এবং আলু দিয়ে মজাদার রেসিপি তৈরি করে ফেললাম। টমেটো সস দিয়ে গরম গরম ফিশ কাটলেট খেতে খুবই ইয়াম্মি লেগেছিল। যাইহোক ফিশ কাটলেট রেসিপিটা আমি ধাপে ধাপে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। …

m.jpg

ছবিটি নেওয়া হয়েছে - mohinahmed ভাইয়ের পোস্ট থেকে

ইচ্ছার যেমন কোনো শেষ নেই তেমনি চাহিদারও কোনো শেষ নেই। আর ইচ্ছা থেকে যদি নিজের একটা চাহিদা নিজে থেকেই পূরণ করা যায় তাহলে ভালোই হয়। হ্যা, চাহিদাটা হচ্ছে খাবারের। সবসময় সবকিছু যে বাহির থেকে কিনে খেতে হবে বিষয়টা এমন না। ইচ্ছা থাকলে সেই চাহিদা মতো যে কোনো খাবার আমরা ঘরেই তৈরি করতে পারি খুব সুন্দর ভাবে। যেমনটা আজকে মহিন আহমেদ ভাইয়ের ফিশ কাটলেট রেসিপি থেকে অনেকটা শিখতে পেরেছি। ফিশ কাটলেট রেসিপিটা আমারও অনেক পছন্দের। তবে এই রেসিপিটি তৈরি করাটাও বেশ ঝামেলার। তবে একেক জনে হয়তো একেক ভাবে এই রেসিপিটি প্রসেস করে থাকে। বিকেলের নাস্তার জন্য সত্যি খুব ভালো ও সুস্বাধু একটি নাস্তা বলে আমি মনে করি।

মহিন আহমেদ ভাইয়ের ফিশ কাটলেট রেসিপির পরিবেশনটি দেখে আমার খুবই ভালোলাগে ও লোভনীয় লাগে। রেসিপির প্রত্যেকটি ধাপের ছবিগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ও প্রতিটি উপকরণের নাম ও ছবি সহ ধাপে ধাপে লিখে দিয়েছেন। আজকের দিনে ফিচার্ড পোস্ট হিসেবে এই পোস্টটি সবথেকে বেশি ভালো লেগেছে বিধায় আজকে এই পোস্টটি ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।

আমি আশাকরি এভাবেই উনি উনার মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আরো নতুন কিছু আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করবেন, আর এভাবেই নিজের সৃজনশীলতার প্রকাশ করবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 years ago 

@mohinahmed ভাইয়ার আজকের রেসিপি ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে নির্বাচন করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। ভাইয়া প্রতিসপ্তাহে খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করেন। এই ধরনের রেসিপি সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে খেতে দারুণ লাগে। রেসিপির উপস্থাপনা খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে মহিন আহমেদ ভাইয়ার নামটা দেখে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। ওনার তৈরি করা রেসিপিটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। অনেক সুন্দর করে তিনি এই রেসিপিটা তৈরি করেছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাই উনার এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 2 years ago 

মহিন আহমেদ ভাইয়ের এই রেসিপিটি অনেক লোভনীয় ছিল। আসলে চোখ ফেরানো যাচ্ছিল না ওনার ফাইনাল আউটপুট দেখে। আর সেই পোস্টটি আজকে নির্বাচিত হওয়াতে অনেক বেশি ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

মহিন আহমেদ ভাইয়ের মজাদার ফিস কাটলেট রেসিপি সত্যিই মজার ছিল, তা রেসিপিটি দেখেও বোঝা যাচ্ছে। আর তাই এই মজার রেসিপিটি ফিচার্ড আর্টিকেল স্থান পেয়েছে দেখে খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ, মহিন আহমেদ ভাইয়ের এই সুস্বাদু ও মুখরোচক রেসিপিটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচিত করার জন্য।

 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে মহিন আহমেদ ভাইয়ের নাম দেখলাম। উনার এই সুন্দর এবং ইউনিক রেসিপি টা দেখে সত্যি লোভ লেগে গিয়েছে আমার। রেসিপিটা দেখেই মনে হচ্ছে খুবই লোভনীয় ছিল। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করতেছে। এই রেসিপিটাকে ফিচার্ডে দেখেও ভালো লেগেছে। পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচিত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। পোস্টটা সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মহিন আহমেদ ভাইয়ার মজাদার ফিশ কাটলেট রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো।রেসিপিটি অনেক ইউনিট ও লোভনীয় ছিল। ভাইয়ার পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64052.73
ETH 1840.51
USDT 1.00
SBD 0.38