"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৮৮ [ তারিখ : ২৪ - ০৬ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nilaymajumder
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখকের নাম: নিলয় মজুমদার। জাতীয়তা: ভারতীয়। নিলয় একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। মাতৃভাষা বাংলা। উনি ফটোগ্রাফি করতে খুব ভালবাসেন তাই সেটাকেই প্রফেসন হিসেবে বেছে নিয়েছেন। উনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। এছাড়াও নতুন নতুন জিনিস তৈরী করতে খুব ভালবাসেন এবং বিভিন্ন জায়গায় ঘুরতেও তার খুব ভালো লাগে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ইচ্ছে পূরণের চেষ্টা। by @nilaymajumder (তারিখ 23.06.2025 )
পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব, সেটা হোক ইচ্ছা বা প্রয়োজন। আমাদের প্রত্যেকের জীবনে কিছু ইচ্ছা থাকে, মনের কোণে হলেও তা আছে। যা পূরণের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। শুধু ইচ্ছা থাকলেই হবে না, পরিশ্রম ও সততার মাধ্যমে নিজের ইচ্ছা অর্জন করা লক্ষ্য রাখতে হবে। জীবন হোক বা পৃথিবী সবই প্রতিযোগিতামূলক, আমরা সবাই সেই প্রতিযোগিতায় ছুটে চলেছি। কোনো বার কিছুটা এগিয়ে যাচ্ছি, আবার কোনো সময় কিছুটা পিছিয়ে যাচ্ছি। যখন পিছিয়ে পড়ছি তখন এগিয়ে যেতে হলে দ্বিগুণ চেষ্টা করতে হবে তাহলেই ইচ্ছে পূরণ সম্ভব। যদিও বর্তমান সময়ে অনেকে চেষ্টা, পরিশ্রম, সততার দিকে না গিয়ে খারাপ পথে ইচ্ছা পূরণ করতে চায়। কিন্তু সেটা স্থায়ী হয় না। তাই সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করাই একমাত্র সাফল্যের মূল চাবিকাঠি।
লেখক আজকের পোস্ট সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন যে পরিশ্রম ছাড়া কোনো ইচ্ছাই পূরণ সম্ভব নয়। আর ইচ্ছে পূরণে যাতে আমরা বেপথে না চলে যাই সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। দুই দিক সামলে লেখক দারুন একটা পোস্ট আমাদের সামনে তুলে ধরেছেন।