"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৭৬ [তারিখ : ০১-০১-২০২৪]

image.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tauhida


অথরের নাম: তৌহিদা। তিনি বাংলাদেশে বসবাস করেন। তিনি বিবাহিতা, এক সন্তানের মা। তিনি রান্না করতে ও খেতে ভালোবাসেন , তিনি ঘুরতেও অনেক ভালোবাসেন। তিনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ড্রয়িং, ফটোগ্রাফি এবং কাগজ দিয়ে অনেক নতুন নতুন জিনিসপত্র তৈরি করে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন। তিনি স্টিমিটে জয়েন করেন ২০২১ সালের এপ্রিল মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :



1.png
2.png

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


4875.jpeg

(তারিখ : ০১-০১-২০২৪)
আজকে আমি আবার আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি প্রজেক্ট তৈরি করেছি সেটি শেয়ার করব । রঙিন কাগজের প্রজেক্ট তৈরি করে আমার কাছে খুব ভালো লেগেছে । কারন নতুন বছরে এটাই আমার প্রথম ডাই প্রজেক্ট । দেখতে দেখতে একটা বছর আমরা পার করে ফেললাম আবার নতুন বছরে পা দিলাম । আশা করছি এই বছরটা যেন সবার ভালো কাটে ,এই প্রত্যাশা করে আমরা নতুন বছরের দিন শুরু করলাম ।



1242.jpeg


ছবিটি নেয়া হয়েছে @tauhida এর পোস্ট থেকে


আজকের ফিচার পোস্ট খুঁজতে গিয়ে @tauhida আপুর এই পোস্টটি আমার ভালো লেগে গেলো। সেই সাথে বর্তমানে তার নিজের অবস্থান পরিবর্তনের চেষ্টাটাও আমার নজর কেড়েছে। তিনি চেষ্টা করছেন তার পোস্টের গুনগতমান বাড়ানোর। সেই চেষ্টাটা তার পোস্টে ইদানিং দেখতে পাচ্ছি। তিনি কমিউনিটির নিয়মিত সদস্যদের ভেতরে একজন। যিনি দীর্ঘদিন থেকে আমার বাংলা ব্লগে লেগে রয়েছেন। নতুন বছরের শুভেচ্ছার জন্য তিনি কাগজ দিয়ে অনেক চমৎকার একটি কার্ড তৈরি করেছেন যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ড্রয়িং, ফটোগ্রাফি পোস্ট করে আমার বাংলা ব্লগ কমিউনিটি কে সমৃদ্ধ করে যাচ্ছেন। সবকিছু বিবেচনা করে আজকে এই পোস্টটি ফির্চাড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপুর পোস্টটি আসলেই অনেক সুন্দর হয়েছিল। আমার কাছে এরকম রঙিন কাগজের কার্ড গুলো দেখতে অনেক ভালো লাগে। আপু অনেক সুন্দর করে ইউনিক কার্ড তৈরি করলেন। আর তৌহিদা আপুর পোস্টগুলো এমনিতেই সুন্দর হয়। আপনাকেও ধন্যবাদ আপুর পোস্টটি সিলেক্ট করার জন্য। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা।

 3 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে তৌহিদা আপুর নামটা দেখে ভালো লাগলো। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অনেক সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছে, যেটা দেখতেও ভালো লাগছে। এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে নিয়ে আসা হয়েছে দেখেই ভালো লাগলো।

 3 years ago 

অনেক সুন্দর একটি আর্ট পোস্ট ফিচারড আর্টকেলে দেখতে পেয়ে অনেক ভাল লেগেছে। তৌহিদা আপু আজকে নতুন বছর উপলক্ষে অনেক সুন্দর একটি প্রজেক্ট তৈরি করলেন। বিষয়টি ফিচারড আর্টকেলে বাচাই করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে আমার পোস্টটি নির্বাচন করা হয়েছে দেখে খুবই ভালো লাগলো । এই কার্ডটি তৈরি করতে আমার অনেকটা কষ্ট হয়েছে আজকে আমার কষ্টটা সার্থক হল । অনেক ভালো লাগছে আমার পোস্টটি এখানে দেখে । অনেক অনেক ধন্যবাদ আমার পোষ্টটিকে নির্বাচন করার জন্য ।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ আপু।

 3 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য আমাদের সকলের প্রিয় তৌহিদা আপু দারুণ একটি কার্ড তৈরি করেছেন। কার্ডটি দেখতে অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

সকালে আপুর এই পোস্ট পড়েছিলাম, আসলেই পোস্ট এর কোয়ালিটি বেশ ভালো। বিশেষ করে তার দক্ষতাটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে আর তার জন্যই তো ফিচারড আর্টিকেলে যুক্ত হওয়া প্রাপ্য ছিল।

 3 years ago 

তৌহিদা আপুর পোষ্টটি দেখে অনেক ভালো লাগলো।হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বেশ দারুন একটি কার্ড আপু তৈরি করেছেন। আসলেই কার্ডটি দেখতে অনেক ইউনিট ছিল। কার্ডের কালার কম্বিনেশনটিও আমার কাছে বেশ দারুন লেগেছে। আপুর পোস্ট ফিচারড আর্টিকেল মনোনীত করায় বেশ ভালো লাগলো।

 3 years ago 

আজকের ফিচার্ড আর্টিকেল পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।তৌহিদা আপু বরাবর সুন্দর সুন্দর ডাই উপহার দিয়ে থাকেন।নতুন বছরের জন্য তিনি সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বিষয়টি আমার কাছেও ভালো লেগেছে, তিনি তার ব্লগিংয়ের মান সত্যিই ভালো করছে, বিভিন্ন ভেরিয়েন্ট এবং প্রত্যেকটাই বেশ গুণগত সম্পন্ন যা প্রশংসাযোগ্য এবং তার আজকের এই পোষ্ট সবার আমাদের কাছে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

আপু প্রতিনিয়ত আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু তৈরি করে উপহার দিয়ে থাকে। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর শুভেচ্ছা বার্তা দিয়ে দিলেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের সেরা আর্টিকেল নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37