"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৯৫ [ তারিখ : ১২.০৩.২০২৫ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৫৯৪ তম রাউন্ড শেষে আজ ১২ মার্চ ২০২৫,৫৯৫ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@haideremtiaz



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ ছাত্র। শখঃ ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা।স্টিমিট ক্যারিয়ারঃ ২০২১ সালের মার্চ মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-@haideremtiaz-র পোস্ট থেকে

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত! ( Publish: 10.03.2025 )

কেমন আছেন সবাই ? আশা করছি সবাই ভালো আছেন ।আপনারা যারা খেলা প্রেমী মানুষ আছেন তারা নিশ্চয়ই খেলাধুলার খোঁজখবর প্রতিনিয়ত রাখেন । আপনাদের সাথে ইতিমধ্যে আমি ভারতের শেষ ম্যাচ নিয়ে আলোচনা করেছিলাম ।গতকাল গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল । তো আজকে সেই ফাইনাল ম্যাচ নিয়েই আপনাদের সাথে আলোচনা করব । ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড । সেমিফাইনালে অবশ্য ভারতের সাথে নিউজিল্যান্ডের দেখা হয়েছিল এবং সে ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে হারিয়েছিল । সেদিক বিবেচনা করে আমি ভারতকে এগিয়ে দেখেছিলাম কারণ ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই ভালো যাচ্ছে এবং রোহিত শর্মার নেতৃত্বে তারা টি-টোয়েন্টি ট্রফিটাও জিততে পেরেছিল ।...


সেদিন খেলাটা ছিল চমৎকার। কারণ দুটি টিমই এক কোথায় বলতে গেলে সমান তালে লড়াই করে উঠে এসেছে। নিউজল্যান্ড বর্তমানে বেশ ভালো একটা ফর্মে আছে, সেটা যেদিক থেকেই দেখা যাক না কেন। অন্যান্য টিমের তুলনায় একদম ভালো পজিশন। তবে অন্যান্য টিমের থেকে বর্তমানে এগিয়ে থাকলেও ইন্ডিয়ার কাছে জেতাটা তাদের কাছে অনেক কম। কারণ নিউজল্যান্ড এর একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে, তারা ব্যাটিং ফরম্যাটে একমাত্র কয়েকজন ম্যাচটাকে একটা বড়ো জায়গায় নিয়ে যেতে পারে, কিন্তু যখন পিচের কন্ডিশন চলে আসে, সেখানে বোলিং এর ক্ষেত্রে একপ্রকার বলতে গেলে তাদের নাজেহাল অবস্থা হতে হয়। আর সত্যি বলতে দুবাইয়ের পিচে হলো স্পিনের টার্নিং বেশি, যদিও মাঝে মাঝে কিছু পিচে লেন্থ বলেরও অনেক টার্নিং থাকে।

তবে লাস্ট নিউজল্যান্ড এর সাথে যে দুটি ম্যাচ হলো, তাতে স্পিনের টার্নিং ছিল প্রচুর। এক্ষেত্রে নিউজল্যান্ড ফাইনালে আসায় একটা চাপ অনুভব করা যাচ্ছিলো না, কারণ তারা আগে একটা ম্যাচ খেলে সেটা অনুভব করে গিয়েছে, আর সেই হিসেবে তারা তো অবশ্যই পিচের কন্ডিশন দেখে ব্যাকআপ প্ল্যান নিয়েই মাঠে নামবে। তারা ফাইনাল ম্যাচে শুধু এই পিচের কন্ডিশনার উপরে নির্ভর করে আগে ব্যাটিং করে ২৬০-৭০ রানের একটা টার্গেট এচিভ করার চিন্তা করেছিল। কারণ তাদেরও ৪-৫ টা বেশ ভালো স্পিনার আছে, সেক্ষেত্রে এই রান চেজ করতে দিলে চেইপ পড়ে যাবেই।

এক কোথায় রোহিত এই ম্যাচে প্রথমেই ধুমাধুম মেরে রান এক প্রকার অনেকটাই বের করে দিয়েছিলো। লাস্টে যদিও একটু চাপ ক্রিয়েট হলেও সেটা রিকোভার করে ফেলেছে। আর চাপ হওয়াটাও স্বাভাবিক ছিল, কারণ স্পিনের পিচে এটা স্বাভাবিক। তবে ইন্ডিয়ার টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের এমনভাবে এক একজনকে পজিশন অনুযায়ী রেডি করা, যে যেকোনো ক্ষেত্রেই প্রতিহত করতে পারে। যাইহোক, খেলা নিয়ে এই পোস্টটা বেশ ভালো ব্যাখ্যা ছিল।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

হায়দার ইমতিয়াজ ভাই দারুণ একটি পোস্ট শেয়ার করেছিল। ইন্ডিয়া এখন নিঃসন্দেহে বিশ্বের সেরা দল। ইন্ডিয়া চ্যাম্পিয়নস ট্রফির কাপ ডিজার্ভ করে। সবমিলিয়ে ফাইনাল ম্যাচটি আসলেই খুব ভালো লেগেছে। যাইহোক এই পোস্টটি আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আজকের ফিচার্ড আর্টিকেলে খেলা বিষয়ক একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। যদিও খেলা সম্পর্কে তেমন একটা ধারণা নেই তবে পোস্টগুলো দেখলে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।

 last year 

খুব ভালো লাগলো খেলা নিয়ে আমার লেখাটি ফিচারড আর্টিকেলে স্থান পেয়েছে। খেলা আমার পছন্দের একটি জায়গা। ছোটবেলা থেকেই বলতে গেলে খেলা দেখা আমার ভীষন পছন্দের। ধন্যবাদ আমার পোস্টটি সিলেক্ট করার জন্য।

 last year 

খেলা তেমন একটা না দেখা হলেও তবে ভাইয়ের পোস্ট পড়েছিলাম। যাইহোক এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59844.90
ETH 1591.75
USDT 1.00
SBD 0.41