"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৩৯ [ তারিখ : ২১.০৮.২০২৫ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৭৩৮ তম রাউন্ড শেষে আজ ২১ আগস্ট ২০২৫, ৭৩৯ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@emon42
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@emon42
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ ইমন হোসেন। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ ছাত্র। শখঃ লেখালেখি করতে এবং ফুটবল খেলতে বেশ পছন্দ করেন। তার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। তিনি, একটা বিষয় সবসময় বিশ্বাস করেন, মানিয়ে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২০ সালের আগস্ট মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
রিয়াল মাদ্রিদ vs ওসাসুনা!!!( Publish: 20.08.2025 )
ফুটবল খেলা বর্তমানে তেমন একটা দেখা হয়ে ওঠে না বা ইচ্ছা করে না তেমন। কারণ আমার ক্রিকেট খেলাটা দেখতে বেশি ভালো লাগে। তবে ফুটবলের ক্ষেত্রে যেমন এইসব লা লীগের ম্যাচগুলো দেখে থাকি মাঝে মাঝে। আমার বার্সেলোনা আর রিয়েল মাদ্রিদ এর খেলাটা মাঝে মধ্যে দেখা হয়ে থাকে। এই ম্যাচটা আমি সম্পূর্ণ দেখিনি, কিন্তু পরে খেলাটা হাইলাইটস এর মাধ্যমে দেখছিলাম। প্রথমার্ধে খেলাটা কেমন যেন একটা এক ঘেয়েমি হয়ে গেছিলো অর্থাৎ গোলের কোনো দেখা নেই। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধের দিকে তেমন একটা আক্রমনমাত্মক সুবিধা করতে পারছিলো না।
তবে বলের নিয়ন্ত্রনটা তাদের দিকে বেশিই ছিল হিসেবে অনুযায়ী। এমবাপে একজন প্লেয়ার বটে, মেসির থেকেও কম কিছুতে নয়। বল যখন তার পায়ে থাকে, তখন সেটা পেনাল্টি বক্স অব্দি নিয়েই ছাড়বে। তবে প্রথমার্ধে তেমন সুবিধা না করতে পারলেও দ্বিতীয়ার্ধে খেলাটা বেশ জমে উঠেছিল। এক্ষেত্রে রিয়াল মাদ্রিদের বিপক্ষ টিম থেকে লাল কার্ড এর নিশানাও পেয়েছে। তবে যাইহোক, এমবাপে শেষপর্যন্ত একটা পেনাল্টি নিতে পেরেছিলো, ফলে গোলের দেখা পেয়েছিলো রিয়াল।
ধন্যবাদ সবাইকে।