ধৈঞ্চা গাছের ফুলের ফটোগ্রাফি 🌼
HELLO.
everyone
চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পর ফটোগ্রাফি পোস্ট নিয়ে ৷ আজকে ধানক্ষেত দেখতে যাওয়ার সময় এত সুন্দর ফুল গুলো চোখে পড়ে তাই আর দেরী না করে ফোনের ক্যামেরা বের করে সাথে সাথে বেশ কিছু ছবি তুলে নিলাম ৷
সাধারনত ফটোগ্রাফি এক ধরনের শখ বলা যায় ৷ আমার শখ আছে কিন্তু সময় নেই বাড়িতে প্রতিদিন টুকটাক কাজ থাকায় আর একটা বাইক না থাকায় দুরে গিয়ে বা খুব তারাতারি করে কোথাও গিয়ে ফটোগ্রাফি করতে পারি না ৷
যাই হোক আজকে দুপুর বেলা ধানক্ষেত দেখতে দেখতে এত সুন্দর ফুল গুলো চোখে পড়ে যায় তারপর ক্যামেরা বন্দি করে নিলাম ৷ সাধারনত এই ফুলের নাম হল ধৈঞ্চা ফুল আর সাধারনত আমরা ধৈঞ্চা গাছ রোপণ করি তারপর সেই গাছ থেকে এই ফুলের নাম হয়েছে ধৈঞ্চা গাছের ফুল ৷
ফুল গুলো প্রতিটা ডালে থোকায় থোকায় ফুটে থাকে ৷ তবে মজার বিষয় হচ্ছে এই ফুল গুলোর মাঝে অনেক ছোট ছোট প্রজাপতি মত পোঁকা গুলো এই ফুল গুলোর মাঝে বসে আছে মধু সংগ্রহ করার জন্য ৷ আর এই মধু সংগ্রহ করার দৃশ্য টা আমার কাছে অনেক আকর্ষণীয় করে তুলেছে ৷
সাধারনত আমরা ফুল মাঝে মাঝে দেখতে পাই আর যখন একটি ফুলের মধ্যে বেশ কিছু প্রজাপতি বসে মধু সংগ্রহ করবে সেই দৃশ্য গুলো আসলেই অনেক চমৎকার লাগে ৷
সাধারনত এই ধৈঞ্চা গাছ গুলো ধান ক্ষেতে কেন জন্মায় সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে খুব সহজ ভাবে বলি আসলে আমাদের এই দিকে অনেক মানুষ আছে যারা কিনা জমিতে ঠিকভাবে সার দিতে পারে না টাকার অভাবে ৷
যার জন্য মূলত তারা বাজার থেকে এই ধৈঞ্চা গাছের বিচি এনে ধান চাষ করার আগে জমিতে ছিটিয়ে দেয় আর কয়েকদিনের ভিতরে গাছ গুলো খুব তারাতারি বড় হতে থাকে এভাবে ১ মাস থাকলে গাছ গুলো মাঝারি আকাড়ের হয়ে যাবে তখন জমিতে চাষ শুরু করে দিতে হবে তারপর এই গাছ গুলো যখন মাটির সাথে মিশিয়ে পঁচে যাবে তখন এক ধরনের জৈব সার সৃষ্টি হবে ৷
তবে মজার বিষয় হলো কৃষকেরা এই গাছ গুলোকে বড় করার সুযোগ দেয় না তাই আমরা খুব এই ফুলের গাছ গুলোকে দেখতে পাই ৷ কিন্তু কোন ভাবে হটাৎ করে অনেকের জমিতে দুই একটা গাছ যদি বেঁচে থাকে তাহলে ধানের গাছ বড় হওয়ার সাথে এই ধৈঞ্চা গাছটিও বেড়ে উঠে আর যখন বেড় হয়ে উঠে কিছুদিনের মধ্যে এই ধৈঞ্চা গাছে আমরা হলুদ রঙের ফুল গুলো দেখতে পাই ৷
আবার অনেক কৃষক ধানের ক্ষতি হবে জন্য কিছুদিন পর আগাছা মনে করে তুলে ফেলে দেয় ৷ আবার অনেক কৃষক আছে যারা দুই একটি গাছের চারা নিয়ে এসে ধানের ক্ষেতে লাগিয়ে দেয় যখন এই গাছটি বড় হবে তখন বেশ কিছু পাখি এই গাছটির উপর বসবে আর ধানের ফসলে বিষাক্ত পোকা মাঁকড় গুলো খুব সহজেই খেয়ে ফেলতে পারবে ৷
এই ধৈঞ্চা গাছের ফুল গুলো এতই মিষ্টি যে ফুল গুলো হাতে নেওয়ার পরও ছোট ছোট প্রজাপতি গুলো পালিয়ে যাচ্ছে না আমার হাতের মধ্যেই আটকে আছে ৷
যাই হোক আজকের ফটোগ্রাফি টা আমার কাছে অসাধারণ লেগেছে বিশেষ করে প্রজাপতি গুলো যখন আমার হাতে বসেছে তখন খুবই ভালো লেগেছে ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার ধৈঞ্চা ফুলের ফটোগ্রাফি !! আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷
শুভ রাত্রি 🌼
| বিষয় | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Redmi note 13 pro + |
| লোকেশন | বাংলাদেশ |
| W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার ফুলের ফটোগ্রাফি গুলি অসাধারণ লাগছে ।রাস্তার ধারে বর্ষাকালে ফুলগুলো ফুটে থাকতে দেখা যায়। তবে ফুলের মধু থাকলে তো প্রজাপতি এসে বসবেই। এরকম দৃশ্য দেখতে অসাধারণ লাগে।
THE QUEST TEAM has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags