ভাটি গাছের ফটোগ্রাফি !!

in Incredible India2 years ago

IMG_20240124_223139.jpg

নমষ্কার বন্ধুরা,,

আমি আজকে আপনাদের মাঝে ভাটি গাছের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের বেশ ভালো লাগবে ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

সাধারনত এই গাছের নাম হলো ভাটি গাছ ৷ এই গাছ গুলো আমাদের বাড়ির আশেপাশে বা ছোট খাটো জঙ্গলে দেখা যায় ৷ আবার রাস্তার ধারেও এই ভাটি গাছ গুলো দেখতে পাওয়া যায় ৷ তাছাড়াও পাহাড়ি এলাকায় এই ভাটি গাছ গুলো আরো বেশী দেখা যায় ৷

এই ভাটি গাছ গুলো থেকে একসময় অনেক সুন্দর ফুল ফুটতে দেখা যায় আর ফুলের সৌন্দর্যতাও অনেক সুন্দর ৷ এই ফুলের আবার হালকা সুবাস ও রয়েছে ৷ যখন ফুল ফুটে অনেক প্রকারের মাছি বা মৌমাছি ফুলের উপর বসতে দেখা যায় ৷

তারপর এই ভাটি গাছ থেকে অনেক ধরনের কাজে লাগে যেমন ঔষুধি কাজে তারপর জ্বালানি খড়ি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ৷ তবে বেশীরভাগে ঔষুধি কাজেই ব্যবহার করা হয়ে থাকে ৷ এই ভাটি গাছ গুলোর পাতা গুলো অনেক তিতা অনেকেই এই গাছের পাতা গুলো খেতে পারে না ৷

এই ভাটি হাছ গুলো লম্বায় দুই থেকে চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ৷ তারপর পাতা গুলো চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয়ে থাকে ৷ তারপর এই ভাটি গাছের ফুল গুলো দেখতে সাদা এবং বেগুনী হয়ে থাকে ৷ বসন্তকাল সময় থেকে গ্রীস্মকাল পর্যন্ত এই ভাটি গাছে ফুল ফুটতে দেখা যায় ৷ আর যখন ফুল ফুটে তখন নানা ধরনের মাছি মধু সংগ্রহ করতে বসে ৷

তাহলে চলো জেনে নেওয়া যাক ভাটি গাছের কিছু উপকারিতা,,

IMG_20240124_223326.jpg

IMG_20240124_223241.jpg

ভাটি গাছের উপকারিতা
  • প্রথমত যদি আপনারা বদহজমে অনেক দিন পর্যন্ত ভোগতে থাকেন বা প্রতিনিয়ত পেটের সমস্যা তাহলে এই ভাটি পাতার রস বেটে সেই রস প্রতিদিন সকালে বাসি পেটে পান করতে হবে ৷ তাহলেই এই সমস্যা গুলো থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যাবে ৷

  • তারপর যদি দেখা যায় আপনাদের শরীরে অনেক দিন থেকে জ্বর টানা লেগেই আছে ৷ বা কোন ধরনের আমাশা তারপর পেট কুসুম কুসুম ব্যাথা করে থাকে তাহলে এই ভাটি পাতার কচি ডগা গুলো পরিষ্কার পানিতে ধুয়ে বেটে সেই রস টা নিয়মিত পান করতে হবে ৷ সাথে হলকা মধু দিলে আরো বেশী উপকারিতা পাওয়া যায় ৷

  • তারপর দেখা যায় ভাটি পাতার রস মাথায় দিলে চুলে উকুন থাকে না খুব দ্রুত উকুন চুল থেকে সরে যাবে ৷ তারপর এই ভাটি গাছে ডাল গুলো মাজন হিসেবে ব্যবহার করে থাকলে দাতের মাড়ি শক্ত হবে তার পাশাপাশি দাতের নানা ধরনের সমস্যা গুলো সেরে যাবে ৷

  • তারপর চর্মরোগের জন্য এই ভাটি গাছের পাতা গুলো বেটে শরীরের মধ্যে সাদা সাদা দাগ গুলোতে বেশ কয়েকদিন ধরে প্রলেপ দিতে হবে তাহলে চর্মরোগ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যাবে ৷

অপকারিতা,

এই ভাটি গাছের কোন ধরনের অপকারিতা নেই বললেই চলে ৷ শুধু এই গাছের পাতা গুলো অনেক তিতা এবং এই গাছের ঘ্রান টাও অনেক তিতা ধরনের যার জন্য যে কেউ এই গাছকে পছন্দ করে থাকে না ৷ তবে এর উপকারিতা দিক গুলো অনেক রয়েছে ৷

IMG_20240124_223213.jpg

তো বন্ধুরা আজকে আর লিখছি না ৷ আজকে এই ছিলো আমার ভাটি গাছের ফটোগ্রাফি এবং সংক্ষিপ্ত বর্ণনা ৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 2 years ago 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাটি গাছ সম্পর্কে সুন্দর একটি লেখা আমাদের উপর দেয়ার জন্য। আপনি ভাটি গাছের বিভিন্ন উপকারির দিক আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমাদের যাদের জ্বর দীর্ঘদিন ধরে ভালো হয় না তাদের জন্য ভাটিগাছের রস খুবই উপযোগী।

এছাড়াও ভাটি গাছের ফুল অনেক সুন্দর হয় নতুন করে আপনার ফটোগ্রাফির প্রসংশা নাইবা করলাম। ভালো থাকবেন প্রিয় ভাই ধন্যবাদ।

হুম ভাই ভাটি গাছের অনেক উপকারিতা রয়েছে যেগুলো আমরা অবলম্বন করে অনেক কাজে ব্যবহার করতে পারি ৷ ধন্যবাদ ভাই ৷

Loading...
 2 years ago 
  • আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ভাটিগাছ সম্পর্কে অসাধারণ তথ্যমূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এই গেছে মনে কি দেখেছি তবে এর উপকারিতা অপকারিতা সম্পর্কে খুব একটা জ্ঞান ছিল না আমার।
  • পেটের সমস্যা, মাথায় উকুন হলে, এ পাতার রস ব্যবহার করা যায়। চর্ম রোগের জন্য খুব উপকার এই পাতার রস। যা আপনার পোস্ট পড়ে আমি জানতে পারলাম। আমার মনে হয় আমার মত অনেকেই আপনার পোস্টটি পড়ে অনেক উপকৃত হবে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ নিজের প্রতি খেয়াল রাখবেন ৷

 2 years ago 
  • আপনাকে অসংখ্য ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন।

Posted using SteemPro Mobile

হুম দিদি ভালো থাকবেন আপনিও ৷ দিনটি আপনার শুভ হোক ৷

 2 years ago 
  • ধন্যবাদ আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য। এখন এটা আমার খুব প্রয়োজন। অনেকটা ক্রিটিক্যাল সময় কাটাচ্ছি
    দোয়া করবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই গাছগুলো রাস্তার পাশে দেখতে পাওয়া যায়। কিন্তু এই গাছের নাম যে ভাটি গাছ সেটা আমার জানা ছিল না। আজকে আপনার পোস্ট পরিদর্শন করার মাধ্যমে এই জাত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে চমৎকার ফটোগ্রাফি এবং উপকারিতা অপকারিতা সম্পর্কে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

ভাটি গেছে ফটোগ্রাফি টি আপনার অনেক সুন্দর হয়েছে । আসলে এই গাছগুলো আমরা রাস্তার পাশে অনেক দেখি কিন্তু এই গাছটির নাম যে ভাটি গাছ তা আমার এর আগে জানা ছিল না। আপনার পোস্টটি পড়ে তা জানতে পারলাম।

ভাটি গাছের অনেক ঔষধি গুনও আলোচনা করেছেন । জ্বর হলে যে এই গাছের পাতার রস খেতে হয় তাও এর আগে আমার জানা ছিল না।

ভাটি গাছের অপকারিতা সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই গেছে পাতা নাকি তিতা হয়। আমি কখনো এই গাছ ধরে দেখিনি তাই এই গাছের সম্বন্ধে কোন কিছুই জানে না। আপনার পোস্টটি পড়ে বিস্তারিত জানতে পারলাম । পরবর্তী আকর্ষণীয় পোষ্টের অপেক্ষায় রইলাম।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

ছবিগুলো যে সকালের দিকে তুলেছেন এটা দেখেই বোঝা যাচ্ছে কারণ খুব সুন্দর জালটা নিয়েছে মাকড়সা।
রাস্তার ধারে পড়ে থাকা এই গাছটি যে এত উপকারী সেটা আমার জানা ছিল না আপনার পোস্টটি পড়ে হয়তো জানতে পারলাম।
ধন্যবাদ উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে লেখার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

এই গাছ আমাদের এলাকায় মাঠে ঘাটে, বা রাস্তার পাশে বেশি দেখা যায়। সুন্দর ফুল ফুটে। এই গাছের নানাবিধ ওষধি গুণাগুণ রয়েঁে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

আপনার এরকম উপকারী পোস্ট আরো বেশি বেশি দেখতে চাই

 2 years ago 

আপনার ভাটি গাছের ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। এই ভাটি গাছ আমাদের এদিকেও পাওয়া যায়। এই ভাটি গাছ দিয়ে বিভিন্ন প্রকার ঔষধ তৈরি করা যায় এবং জ্বালানি হিসেবেও মানুষ ব্যবহার করে থাকে। ভাটি গাছ সম্পর্কে এত সুন্দর বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

ভাটি গাছটা সবচাইতে বেশি রাস্তার দুপাশে হয়ে থাকে বলে আমার মনে হয়।। কিন্তু এই গাছের নাম আমি জানতাম না সেই সাথে উপকার ও অপকারিতা জানা ছিল না।।

ধন্যবাদ ভাই ভাটি গাছ নিয়ে এত সুন্দর ভাবে পোস্ট লেখার জন্য।।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63951.96
ETH 1789.25
USDT 1.00
SBD 0.39