।। আমি আছি বলেই তো তুমি আছো ।।

in Incredible India3 years ago

Assalamu Alikum


আমরা সকলেই একবার না এক বার হলেও এটা বলেছি নিজেই নিজেকে যে, কেন যে হলো এটা! এরকমটা আমার সাথে নাও হতে পারতো! এইটা পৃথিবীতে না থাকলে এই হয়তো ভালো ছিলো। কিন্তু আমরা একটা বার ও এটা চিন্তা করি না যে কেন হয় এমনটা? এমনটা হলেই কি ভালো হতো আমাদের জন্য?


pexels-photo-5064681.jpeg

Source


আসলে পৃথিবীতে সবকিছুর এই দুটি দিক থাকে। এর একটি থেকে আমরা পেতে পারি সুফল আবার এর আরেকটির থেকে পেতে পারি কুফল ও। পৃথিবীতে দুটি জিনিস সৃষ্টির শুরু থেকে ছিলো এবং সৃষ্টির শেষ পর্যন্ত ও থাকবে। এই দুটি জিনিস হলো ভালো এবং মন্দ।

আমরা সব সময় এই খারাপ কাজকে করি ঘৃণা আর ভালো কাজকে করি অনেক পছন্দ। কিন্তু যদি পৃথিবীতে খারাপ কাজের কোনো অস্তিত্ব এই না হতো তবে কেমন হতো? তবে যেটা ভাবছেন তেমন এই হতো, তখন ভালো কাজ কেউ করলেউ সে যে মূল্য পেত সমাজ থেকে ভালো কাজ না করলেও সে সমান এই থাকতো। কারণ তখন তার সাথে তুলনা করার মতো কিছুই থাকতো না। তখন ভালো কাজ কোনো মহৎ গুনে পরিণত হতো না। এটা ও একটা সাধারণ বিষয় এই হয়ে থাকতো এবং আমাদের চর্চার একে বারে বাহিরে ও থাকতে পারতো।

ঠিক তেমনি পৃথিবীতে অন্ধকার আছে বলেই আলোর এত মূল্য। যদি পৃথিবীতে অন্ধকার এই না থাকতো তবে আলো এরও এত মূল্য থাকতো না আমাদের মাঝে। ঠিক তেমনি পৃথিবীতে অসুস্থতা আছে বলেই ঔষধের এত গুরুত্ব আমাদের কাছে। একটা বার ভাবুন তো যদি পৃথিবী থেকে অসুস্থতা কোনোভাবে দূর করা যায় ( যেটা কোনো সময় কোনোভাবে এই সম্ভব নয়) তবে কি মূল্য থাকবে আমাদের এই ঔষধ এবং চিকিৎসার? হ্যাঁ মূল্য থাকবে তখন আমাদের কাছে শূন্য ( ০) ।


pexels-photo-2249527.jpeg

Source


যেমনটা বললাম যে, আমরা অনেকেই হয়তো মন খারাপ করি বা কষ্ট পেয়ে থাকি যে কেন বিপদ আসলো। আর বিপদ আসার পর আমরা একটা কথাই চিন্তা করি কিভাবে বাহির হওয়া যায় এর থেকে। অনেক সময় যখন আমরা দীর্ঘ বিপদ এর মধ্যে পরি তখন মাঝে মাঝে আমাদের মস্তিষ্কের মধ্যে পুরোনো সেই মজার স্মৃতি গুলো এসে খেলা করা শুরু দেয়। আর তখন আমরা আরো বেশি মনে প্রাণে চেষ্টা চালিয়ে যেতে শুরু করি সেই সুদিন দেখার জন্য।

আসলে আমরা ভালো এবং মন্দ দুটি বিষয় দিয়েই বেষ্টিত হয়ে আছি। আমাদের জীবনে ভালো এবং মন্দ দুইটির এর অধিক প্রয়োজন আছে। কারণ আমরা যখন শুধু ভালোর সাগরে নিজের নৌকা ভাসিয়ে যাবো তখন জীবনে বয়ে আসবে একঘেয়েমি ভাব। কিন্তু যখন আমরা আমাদের চলার পথে ভালো কিছুর পাশাপাশি পাবো কঠিন পরিস্থিতি যখন আমরা বিপদের সম্মুখীন হবো তখন সেই বিপদ থেকে কিভাবে বাহির হওয়া যায় তার প্রতিক্ষায় আমরা জীবনে অনেক উন্নতি সাধন করতে পারবো। তাই জীবনে শুধু সুখ পেলেই খুশি হওয়া উচিত না বিপদকেউ করে তুলতে হবে নিজের জন্য উপভোগ্য। তবেই জীবন হবে অধিক সুন্দর।


pexels-photo-725743.jpeg

Source


তাই ছোট করে বলা যায় যে, মন্দ আছে বলেই ভালোর এতো কদর। যদি মন্দই না থাকে ভালোর কোনো মূল্য থাকবে না। মন্দ আমাদের মধ্যে আসে বলেই বুঝতে পারি ভালোর মূল্য অনেক।

তো বন্ধুরা আসা করি সকলেই ভালো আছেন। আজকে আর না, আজকের জন্য এতটুকুই। আসা করি সকলের কাছে আমার পোস্টটি ভালো লেগেছে । আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা এই করি।


আল্লাহ হাফেজ


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png


Sort:  
Loading...
 3 years ago 

সহজ কথায় যদি বলি, আঁধার আছে বলেই আলোর এতটা মূল্য। যদি অন্ধকার না থাকতো তাহলে আমরা কখনোই দিনের আলোর মূল্য বুঝতাম না। ঠিক তেমনি চন্দ্র আছে বলেই সূর্যের এতটা মূল্য। আমরা যদি শুধু সূর্যকে আমাদের মাঝে পেতাম।তাহলে চন্দ্রের যে আলোর মধ্যে একটা মধুর মূল্যবান সময় আমরা পার করি। সেটা কখনোই পার করতে পারতাম না। জীবনে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে আমাদেরকে চলতে হবে। দুঃখ আসলে আমরা বুঝতে পারি। আপন মানুষগুলো আমাদের পাশে আদৌও আছে কিনা।

জীবনের উত্থান পতনে সবকিছুই মেনে নিতে হবে। শুধু সুখ আছে জীবনে এমন কোন মানুষ নেই। আবার শুধু দুঃখ আছে জীবনে এমন কোন মানুষও নেই। দুইটা জিনিস মিলিয়েই আমাদের জীবন। বৃষ্টি হলে যেমন আমরা সূর্যের কদর বুঝতে পারি। ঠিক তেমনি অতিরিক্ত গরমে বৃষ্টির কদর বুঝতে পারি। আজকে আপনি খুব চমৎকার ভাবে, আমাদের সাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

Thank you so much for sharing your valuable comment apu..

 3 years ago 

আপনার লেখটা পড়ে খুবই ভালো লাগল ভাই। আপনি বলেছেন সবকিছুই দুইটা দিক আছে। একটা ভালো দিক আর একটা খারাপ দিক। আমাদের সাথে যদি কখনও খারাপ কিছু ঘটে থাকে তখন আমরা খুবই মন খারাপ করি।

আসলে মন্দ আছে বলেই ভালোর এত কদর। যে কোন জিনিস ভালো মন্দ দিয়ে তৈরি হয়। যাইহোক ভাই আপনার লেখাটা পড়ে অনেক ভালো লাগল। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম। ভালো থাকবেন আপনি।

 3 years ago 

Thank you so much for sharing your valuable comment brother.

 3 years ago 

আপনি ঠিক বলেছেন পৃথিবীর ভালো যেম আছে তেমনি খারাপও রয়েছে। এই ভালো খারাপ এর কারনে পৃথিবী এত সুন্দর। এই বিপরীত কিছু যদি না থাকত তাহলে এই পৃথিবী এত সুন্দর হত না। খুব সুন্দর লিখা লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য এবং আপনার কথার সাথে আমি অবশ্যই একমত পোষণ করছি যে কোন কিছুই ভালো এবং খারাপ দিকে রয়েছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর পোস্ট রাখার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61651.19
ETH 1725.67
USDT 1.00
SBD 0.38