ডাবের পানি পান করার উপকারিতা ও অপকারিতা

in Incredible India3 years ago (edited)

প্রিয় স্টিমিয়ান্স বন্ধুগণ,কেমন আছেন সবাই.??? আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আমার নব আরেকটি লেখায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকের পোস্টের টপিক সিলেক্ট করেছি,"ডাবের পানি পান করার উপকারিতা ও অপকারিতা"।নিচে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো,সাথেই থাকুৃন।
pexels-zbigniew-bielecki-3887928.jpg
Src
আমরা সবাই জানি, ডাব একধরনের ফল।উদ্ভট গরমে তৃষ্ণা মেটাতে ডাবের পানি একটি কার্যকরি পানীয়।ডাবের পানি আমাদের দেশের ন্যায় বিশ্বের সকল দেশেই বেশ জনপ্রিয় এর গুণাগুণের জন্য।ডাবের পানিতে রয়েছেঃ ক্যালসিয়াম, সোডিয়াম,লিপিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন,শর্করা, ভিটামিন সি সহ আরোও অনেক ধরনের খাদ্য পুষ্টি,যেগুলো মানবদেহের জন্য বেশ উপকারী ।ডাবের পানিতে থাকা খাদ্য পুষ্টির কারণে মানব শরীরের বাহির ও ভিতর উভয়ই সুস্থ থাকে।ডাবের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মানব শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে।
IMG_20230717_203753.jpg

IMG_20230717_203735.jpg

IMG_20230717_203815.jpg
সর্বজন স্বীকৃত মহৌষধ কালিজিরার মতো ডাবের পানিও একধরনের মহৌষধ।কারণ,ডাবের পানি মাথার চুল থেকে শুরু করে পায়ের নখের সুরক্ষায় রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।সুস্থ অথবা অসুস্থ দুই অবস্থাতেই ডাবের পানি গ্রহন করা যায়।

চলুন এবার দেখে নেয়া যাক ডাবের পানির উপকারিতা ও অপকারিতাগুলো কি কি...।

উপকারিতাঃভালোভাবে পর্যালোচনা করলে দেখা যাবে ডাবের পানির অপকারের তুলনায় উপকারের সংখ্যাই বেশি।চলুন তবে দেখে নিই ডাবের পানির উপকারী দিকগুলো;
১.ডাবের পানি পান করার ফলে ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়া যায়।
২.ডাবের পানিতে থাকা ক্যালসিয়াম আমাদের হাড় গঠন এবং চুল,ত্বকের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩.পেটে হজম জনিত ব্যাপারগুলোতে রয়েছে ডাবের পানির কার্যকরি ভুমিকা।
৪.ডাবের পানি মানব শরীরে রক্ত সরবরাহকে ত্বরান্বিত করে,অক্সিজেনের সরবরাহ বাড়ায় এবং হার্টকে রাখে সুস্থ।কারণ,ডাবের পানিতে কোনোরকম কোলেস্টেরল বা চর্বি থাকে না।
৫.ডাবের পানিতে পটাসিয়ামের আধিক্যের কারণে এই পানি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
৬.ডাবের পানি মানবদেহের কোষগুলোকে করে তোলে সতেজ ও প্রাণবন্ত,এবং ত্বকের শুষ্কতা দূর করে।
৭.ডায়াবেটিস রোগীদের জন্যও এই পানির রয়েছে কার্যকর ভূমিকা।
৮.ত্বকের সৌন্দর্যবর্ধক হিসেবও ডাবের পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৯.বসন্তরোগে ডাবের পানি দিয়ে সারা শরীর মোছন করলে উপশম পাওয়া যায়।
১০.ডায়রিয়া ও জন্ডিসের জন্য ডাবের পানি ঔষধের মতো কাজ করে।

অপকারিতাঃডাবের পানির উপকারী দিকের পাশাপাশি কতিপয় কিছু সংখ্যক অপকারী দিকও রয়েছে।চলুন দেখে নেয়া যাক সেই অপকারী দিকগুলো...;
১.ডাবের পানি পান করলে ঠান্ডা জনিত রোগের উপসর্গ দেখা দিতে পারে।
২.শ্বাসকষ্ট রোগীদের জন্য ডাবের পানি অনেকসময় বিষ সমতুল্য।
৩.এটি কিডনি রোগীদের জন্য প্রায় ক্ষতিকর। কারণ,ডাবের পানিতে থাকে উচ্চমাত্রার পটাসিয়াম,যা কিডনির রেচন প্রক্রিয়াকে বাঁধাগ্রস্থ করে।

উপরিউক্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতেই পারি, ডাবের পানির অপকারী দিকের চেয়ে উপকারী দিকই বেশি কিন্তু অপকারী দিক দুই একটা হলেও তো আছে।সেই হিসেবে আমার একান্ত মতামত,যেহেতু ডাবের পানির কিছু অপকারী দিকও রয়েছে, আর তাই আমি মনে করি অপকারী দিকগুলোকে বিবেচনা করেই ডাবের পানি পান করা উচিত। তাহলে হিতে বিপরীত ঘটবে না।

আজকের মতো এখানেই শেষ করছি ।আপনার মুল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr-1.jpg

Sort:  
Loading...
 3 years ago 

আমরা সবাই জানি ডাবের পানি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী! ডাবের পানি পান করলে আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে,,,, নিজেদের শরীরটাকে প্রতিরোধ করতে পারে।

সত্যি কথা বলতে,,,, ডাবের পানির অপকারিতা সম্পর্কে আমার তেমন একটা জানা ছিল না! কিন্তু আপনার পোস্ট থেকে জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ! উপরোক্ত বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, সুন্দর মতামত প্রদানের জন্য। আপনার প্রতিও শুভকামনা রইল।

 3 years ago 

ডাব আমাদের মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। অর্থাৎ গরমের সীজনে এই ডাবের পানি মানব দেহে তৃষ্ণা মেটায়। ডাবের পানিতে অনেক পুষ্টি রয়েছে যা পান করলে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আপনার পোস্টটা পড়ে ভালো লাগলো আপনি ডাবের উপকারিতা ও অপকারিতা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন যা জেনে অনেকে উপকৃত হবে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আমার পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সুন্দর একটি মতামত প্রদানের জন্য।ভালো থাকবেন, জাজাকাল্লাহ খাইরান।

 3 years ago 

ধারাবাহিকভাবে আপনি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে পোস্ট সাজিয়েছেন। ডাবের পানি পানের উপকারিতা মানব দেহে অতুলনীয়। আমরা প্রায়শ দেখি, হাসপাতালের রোগী দেখতে কিংবা হাসপাতালের সামনে ডাব পাওয়া যায়। ডাক্তাররা, দেহে পটাশিয়াম ও ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে ডাবের পানি পানের পরামর্শ দেন। ধন্যবাদ আপনার মূল্যবান পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ডাবের পানি আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসে ৷ বিশেষ করে ডাবের পানি প্রচুর গরমের মধ্যে খেলে পুরো শরীর ঠান্ডা হয়ে যায় ৷ তাছাড়া কাচা ডাবের স্বাস গুলো খেতে অনেক টেষ্টি হয়ে থাকে ৷ তারপর ডাব সম্পর্কে আপনি বেশ কিছু উপকারিতা আমাদের আমাদের মাঝে উপাস্থাপনা করেছেন ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

গরমের দিনে ডাবের পানি খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আপনার পোস্ট পড়ে ডাবের অনেক উপকারী দিক জানতে পারলাম সেই সাথে ডাবের পানির অপকার সম্পর্কেও। তবে ডাবের পানি থেকে ঠান্ডা লাগে এমনটা কিন্তু সবসময়ই সঠিক নয় আপনি সুস্থ থাকলে ঠান্ডার দিনেও অনায়াসে ডাবের পানি খেতে পারেন। আমি নিজেও শীতকালে আমার বাচ্চার জন্মের আগে পরে প্রচুর ডাবের পানি খেয়েছি সবাই নিষেধ করতো কিন্তু আমার কিংবা বাচ্চা ঠান্ডা লাগেনি কারণ আমাদের আগে থেকে ঠান্ডার সমস্যা ছিলো না। তাছাড়া শীতের দিনে ডাবের পানি বের করে রোদের কাছাকাছি রাখলে নরমাল টেম্পারেচার এ চলে আসে। ডাবের পানি খাওয়া সত্যি উপকারী আমাদের দেহের জন্য। আপনার সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41