মাল্টার উপকারিতা ও অপকারিতা
আমার অর্জিত লব্ধ জ্ঞানে আমি যতটুকু জানি কমলা ও জাম্বুরার সংকরায়ন ফল হচ্ছে মাল্টা।সাউথ আমেরিকাকে মাল্টার আদিনিবাস হিসেবে বিবেচনা করা হয়।প্রায় কমলার মত দেখতে এই ফলটিতে রয়েছে রকমারি ভিটামিন ও খনিজ উপাদানের সমন্বয়। যেমনঃ ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, রিবোফ্লাভিন, বিটা ক্যারোটিন।এছাড়াও রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি।উপাদানগুলো মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মাল্টা একটি বিদেশি ফল হিসেবেই গণ্য।আমাদের দেশে দুই রকমের মাল্টা পাওয়া যায়, একটি বিদেশ থেকে আমদানি করা যেটির রং হলুদ এবং আরেকটি আমাদের দেশীয় মাল্টা যেটি দেখতে সবুজ রংয়ের।
এই ফলটির জনপ্রিয়তা বিশ্বের সব দেশেই।জনপ্রিয় এই ফলটির চাহিদা আমাদের দেশে প্রচুর পরিমাণ। তাই এই ফলটি বিদেশ থেকে আমাদের দেশে আমদানি করা হয়৷মাল্টার দক্ষিণ আমেরিকা হলেও বহুকাল ধরে বিশ্বের অনেক দেশেই এর চাষ হয়ে আসছে।ইতালি, ব্রাজিল, চীন, আমেরিকা, ম্যাক্সিকো, যুক্তরাজ্য ইত্যাদি দেশ মাল্টা চাষের শীর্ষ দেশ হিসেবে বিবেচিত।তবে সাউথ আফ্রিকা,মিশরেও মাল্টা চাষ হয়,যেগুলো পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত।
বিদেশের সাথে তাল মিলিয়ে এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানেও মাল্টা চাষ হচ্ছে।যেমনঃ কুষ্টিয়া,চট্টগ্রাম, দিনাজপুর,মৌলভীবাজার,সিলেট সহ আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রাম এবং শহরে মাল্টা চাষ হচ্ছে।কিন্তু দুংখের বিষয় আমাদের দেশের মাল্টা বিদেশি মাল্টার মতো সুস্বাদু হয় না৷আমাদের দেশীয় মাল্টা হয় কাচা কালারের মানে সবুজ রঙের।যদিও আমাদের দেশীয় মাল্টা কাঁচা বা খেতে একটু টক টক তবে এটি ভিটামিন সি এর ফ্যাক্টরি বলতে পারেন৷আমাদের দেশীয় মাল্টা বিদেশি মাল্টার চেয়েও অধিক রসালো।
যাইহোক,মাল্টা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমি আমার আজকের নির্ধারিত টপিক থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলাম।এখন ফিরছি আমার নির্ধারিত টপিকে....!
আজকে আমার এই পোস্টের নির্ধারিত টপিক হলো; "মাল্টার উপকারিতা ও অপকারিতা"।আমি প্রথমেই উপকারী দিকগুলো উপস্থাপন করবো তারপর অপকারিতাগুলো।
মাল্টার উপকারিতাঃ
- পাকস্থলীতে খাবার হজমে রয়েছে মাল্টার গুরুত্বপূর্ণ ভূমিকা।যারা অনেক সময় হজমের সমস্যায় ভোগেন তারা অবশ্যই মাল্টা খেতে পারেন।
- মাল্টাতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- জ্বর,সর্দি,কাশি নিরাময়ে মাল্টা কার্যকর ভূমিকা পালন করে।
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই ফলটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
- মাল্টাতে বিদ্যমান ফসফরাস মানব শরীরে বিভিন্ন ইনফেকশন প্রতিরোধ করতে সহায়তা করে৷
- মাল্টাতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুতিকরণের পাশাপাশি আলসার ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
- ডায়াবেটিস প্রতিরোধে মাল্টা কার্যকরী ভূমিকা পালন করে। কারণ,এতে সুগারের পরিমান অনেক কম।
- কিডনি সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখতে আকর্ষণীয় এই ফলটি।মাল্টা খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভবনা অনেকটা কম থাকে।
- ঠোঁট ফাটা রোধে মাল্টার রয়েছে কার্যকরী ভূমিকা।
- ত্বকের শুষ্কতা দূর করতে এবং নমনীয়তা ফিরিয়ে আনতে মাল্টার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
মাল্টার অপকারিতাঃ
- যারা অনেক সময় গ্যাস্টিকে ভোগেন তাদের মাল্টা না খাওয়াই ভালো।কারণ,মাল্টা এসিডিটি বাড়ায়,এজন্য খাওয়ার আগে একটু বুঝে শুনেই খাওয়া ভালো।
- গ্যাস্টিক বাড়ার কারণে বুকের জ্বালা পোড়াও করতে পারে।
- যদিও ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাল্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবুও এটি খাওয়ার আগে ডাক্তারি পরামর্শ নিতে হবে।
- খালি পেটে মাল্টার জুস না খাওয়াই ভালো।
এখন আমাদের দেশে হওয়া কাঁচা মাল্টার চাষ পদ্ধতি খুবই সহজ।এজন্য আমাদের দেশের অনেক মানুষ তাদের ছাদ কৃষিতে সৌন্দর্যবর্ধক হিসেবে রাখছেন মাল্টা গাছ।এসব গাছ থেকে উৎপাদিত ফল দিয়ে মিটছে তাদের পারিবারিক মাল্টার চাহিদা।
সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।ধন্যবাদ।
মাল্টা ফল দেখতেও সুন্দর আর খেতেও অনেক সুস্বাদু ৷ এই ফলে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে ৷ আর ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই উপকারি ৷ যা আপনি এই মাল্টা ফলের অনেক উপকারিতা এবং অপকারিতা তুলে ধরেছেন ৷ যেখান থেকে আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম ৷
যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷