সার্জারি ক্লাসের অভিজ্ঞতা

in Incredible India3 years ago
IMG-20230216-WA0040.jpg
ক্লাসে আমরা

আজ আপনাদের সঙ্গে আমাদের সার্জারি ক্লাস ভ্রমণে নিয়ে যাব।এটি আজকের না,কয়েকদিন আগের ক্লাস ছিল।বিভিন্ন দিন আলাদা আলাদা প্রফেসর আমাদের আলাদা আলাদা দিন ক্লাস নেন।এদিকে আমাদের অফিসিয়াল ক্লাস শেষ হয়ে গেছে,কিন্তু ফাইনাল পরীক্ষা খুবই কাছে চলে এসেছে,তাই আনফিসিয়াল রিভিশন ক্লাস চলছে।

এখন ক্লাস সেহেতু শেষ হয়ে গেছে তাই রিভিশন ক্লাস থাকলেও যেতে ভীষন ল্যাদ লাগে,যেতে ইচ্ছে হয়না।তার পরও যখন কি টপিক রিভিশন হবে শোনার পর বুঝলাম বেশ ইম্পর্ট্যানট ক্লাস,তাই হাজার অনিচ্ছা সত্বেও নিজেকে টেনে টেনে ক্লাসে নিয়ে গেলাম।

IMG_20230206_160547.jpg
স্যার এক্সরে দেখাচ্ছেন

বছরের বাকি সময় আমাদের কলেজ বিল্ডিংয়ে ক্লাস হয়।কিন্তু এখন অফিসিয়াল ক্লাস শেষ,শুধু রিভিশন ক্লাস,তাই আমাদের হসপিটাল বিল্ডিংয়ে,সার্জারি বিভাগের একটি সেমিনার রুমে আমাদের ক্লাস নেওয়া হবে বলে গ্রুপে জানানো হল।সেই মতন আমরা সময় মতন পৌঁছে গেছিলাম।

মুস্কিল হচ্ছে গ্রুপে জানানো হয়েছিল শুধু আমাদের ব্যাচের ক্লাস নেওয়া হবে।অন্য গ্রুপের অন্য দিন নেওয়া হবে।এটা গ্রুপে আগের থেকে ঘোষণা করা সত্বেও বাকি তিনটে গ্রুপেরও সবাই চলে আসেন।এতে স্যার রেগে গিয়ে বললেন বাকি ব্যাচ না বেরোলে আমি ক্লাস শুরু করব না।কারণ ওদেরও আলাদা দিনে ক্লাস হবে।এখন সবাই যদি এই ক্লাসে চলে আসে,তবে তাদের নির্ধারিত দিনে ক্লাস তো ফাঁকা থাকবে।

IMG-20230216-WA0039.jpg
স্যার এক্সরে দেখাচ্ছেন

এই কথা বলার পরও কেউ উঠছিল না,কারণ অনেকেই অনেক দূর বাড়ি থেকে এসেছিল ক্লাস করতে।কিন্তু স্যার যখন খাতা বের করে রোল কল করতে শুরু করলেন,এবং এক এক করে সবাইকে বের করতে শুরু করলেন তখন বাকিদের আর কিছু করার থাকল না।সুতরাং অন্য ব্যাচের বাকি সবাই বেরিয়ে পড়ল।এবং বাকি থাকল শুধু আমাদের ব্যাচের ২৫ জন।

এক ব্যাচে এত জন থাকলে প্র্যাক্টিকাল ক্লাস করা সতিই খুব মুস্কিল।কারণ একটা টেবিলের চারিদিকে আমরা বসে থাকি,স্যার চেয়ার এ বসে ক্লাস নেন।তাই বেশি জন হলে কথা শোনা যায়না,ঠিক থাক পেছন থেকে দেখতেও পাওয়া যায়না।

সুতরাং সবাই চলে যাওয়ার পর শুরু হল আমাদের ক্লাস।প্রথমেই আমাদের দুটো স্যাম্পল দেখানো হল যেগুলো গ্লাস জারের মধ্যে সংরক্ষণ করে রাখা ছিল -

  • শরীর থেকে অপারেশন করে আলাদা করে রাখা অ্যাপেন্ডিক্স
  • ক্যান্সার হওয়া পাকস্থলী
IMG-20230216-WA0036.jpg
অ্যাপেন্ডিক্স

এর পর আমাদের বিভিন্ন এক্সরে প্লেট দেখানো হল।ফুসফুসের বিভিন্ন সমস্যা হলে শুধু এক্সরে দেখে কিভাবে বুঝব ফুসফুসে জল জমেছে কিনা,কতটা জমেছে,কোন জায়গায় জমেছে,সেটা কিভাবে বের করব এই সব।

আমাদের পেটের বিভিন্ন এক্সরে প্লেট দেখানো হল।পেটের মধ্যে অনেক বিস্তৃত জায়গা রয়েছে,যেখান ক্ষুদ্রাতিক্ষুদ্র সমস্যা হলে সেগুলো কিভাবে বুঝব এক্সরে,সিটি স্ক্যান দেখে।

IMG_20230206_145746.jpg
ক্যান্সার হওয়া পাকস্থলী

এই সব কিছু পড়তে, পড়াতে প্রায় সাড়ে তিন ঘণ্টা হয়ে গেছিল।এর পর আমরা কেউই আর বসে থাকতে পারছিলাম না।দীর্ঘ ৩.৩০ মিনিট একটানা ক্লাস করা অনেক কষ্টকর হয়ে উঠছিল।তাই স্যারকে আমরা রিকুয়েস্ট করলাম আজকের মতন ছেড়ে দিতে।স্যারও বললেন উনার সার্জারি রয়েছে অনেক গুলো,সুতরাং ইচ্ছে থাকলেও আজকের মতন সময়ের অভাবে ক্লাস এখানেই শেষ করতে হবে।

আমরাও অনেক খুশি হয়ে গেলাম।এবং এভাবেই একটা সার্জারি ক্লাস এর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার পোস্টে আপনি উল্লেখ করেছেন। আপনাদের ব্যাচ ছাড়াও অন্যান্য ব্যাচের সব ছেলেমেয়েরা এসে উপস্থিত হয়েছে ক্লাসের মধ্যে।
যার কারণে স্যার খুব রাগান্বিত হয়েছেন।

তারপরে আপনার প্রায় দীর্ঘ তিন ঘন্টা ত্রিশ মিনিট ধরে ক্লাসে উপস্থিত ছিলেন। এরপর আপনাদের একঘেয়েমি হয়ে গেছিল। পরে স্যার আপনাদেরকে ছেড়ে দিয়েছিলেন।

আসলে আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম। সেই সাথে আপনি ক্যান্সারের বিষয়ে অনেক কিছু জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65711.11
ETH 1725.05
USDT 1.00
SBD 0.41