প্রিয় মাতা পিতার অবদান💗

in Incredible India3 years ago (edited)

প্রথমে আমার সকল বন্ধুদের জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আমি বাংলাদেশ থেকে লিখছি। সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার মাতা পিতা। আমাদের জীবনে তাদের অবদান ও গুরুত্ব নিয়ে আমার মনোভাব আজ আপনাদের সাথে শেয়ার করবো।

28203270_7291763.jpg

Image by Freepik
জন্মলগ্ন থেকে যাদের সাথে আমাদের পরিচয়, বন্ধন ও ভালোবাসার আদানপ্রদান তারা আমাদের মা-বাবা। দীর্ঘকাল কষ্ট সহ্য করে মা আমাদের পৃথিবীর আলো দেখান। বুকে আগলে রেখে বড় করে তোলেন। বাবা স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানের প্রতি সকল দায়িত্ব কর্তব্য পালন করেন। সন্তান একটু অসুস্থ হলেই মা-বাবা চিন্তাগ্রস্ত হন। ছোটো শিশুটি কাঁদলে মা তড়িঘড়ি করে আগে তাকে বুকে জড়িয়ে নেন। যেই মানুষ গুলি নিজেদের সুখের চাইতে আমাদের সুখের কথা বেশি ভাবেন, নিজেরা কোনোরকমে খেয়ে পরে আমাদের জন্য সবচেয়ে ভালোটা তুলে রাখেন তারা আমাদের মা-বাবা। তাদের স্বার্থহীন এই ভালোবাসার কোনো তুলনাই পৃথিবীতে নেই।

happy-family-silhouette-sunset.jpg

Image by senivpetro on Freepik

যেই মানুষ গুলি পাশে থাকলে আমরা নিশ্চিন্ত থাকি, মনোবল পাই তারা আমাদের মা-বাবা। মা-বাবাকে ভালোবেসে তাদের মুখের দিকে চেয়ে অনেক কঠিন কাজও সফলতার সাথে শেষ করা যায়। মা-বাবার আশীর্বাদ যেই সন্তানের মাথার উপর থাকে তার জীবনে সফলতা নিশ্চিত। সবদিকে সে জয়ী হয়ে ঘরে ফিরে।

cute-family-playing-summer-field.jpg
Image by prostooleh on Freepik

মা-বাবার অবদান আসলে বলে শেষ করা যাবে না। বলা হয় আদি গুরু মাতা-পিতা। সন্তানকে যখন তারা প্রতিষ্ঠিত মানুষ করে তোলে তখন সেই সন্তানের দায়িত্ব হয় মা-বাবাকে ভালো রাখা, তাদের সুখ সুবিধার দিকে খেয়াল রাখা। আমাদের কোনো আচরণে তাদের মনে যেনো বিন্দুমাত্র কষ্ট না যায় সেই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত।

full-shot-happy-family-posing-floor.jpg
Image by Freepik

বৃদ্ধ বয়সে যেনো মা-বাবার আরাম আয়েশের কোনো ঘাটতি না হয়। এই বয়সে মা-বাবাকে নিজের সন্তানের মতো করে আগলে রাখা উচিত যেমন করে তারা আমাদের আগলে রেখেছিলেন। অনেকেই বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন নিজেদের সুবিধার জন্য। কিন্তু এমনটা মোটেই করণীয় নয়। মা-বাবা সন্তানের জন্য ভগবানের থেকে কম নয়।তারা ভগবানের মতোই পূজনীয়।

13693440_1907.i305.001..generations family set.jpg
Image by macrovector on Freepik

আজ এই পর্যন্তই।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

সর্বদাই চেষ্টা করি বাবা-মাকে খুশি রাখার জন্য! কারণ আমাদের প্রত্যেকটা সন্তানের জীবনে বাবা-মায়ের অবদান অনেক বেশি! বাবা-মা আমাদের জন্য অনেক কষ্ট করে! বিশেষ করে বাবা যেমন কষ্ট করে আমাদেরকে জন্ম দেয়ার সময়,,, মা তার থেকে অনেক বেশি কষ্ট করে থাকে।

বাবা মা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে! কিন্তু মাঝে মাঝে কিছু বাস্তব মানুষের রূপ দেখলে নিজের কাছেও ঘৃণা লাগে! কারণ যে বাবা-মা তাদেরকে এই পৃথিবীতে এত কষ্ট করে নিয়ে এসেছে! তাদেরকে ছুড়ে ফেলে দিতে তারা একবারও ভাবেনা।

অসংখ্য ধন্যবাদ,, বাবা-মাকে নিয়ে এত সুন্দর একটা বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

আমাদের কমিউনিটিতে আপনার পোস্ট ভাগ করে নেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে আমাদের ডিসকর্ডে যোগদান করে আমাদের সাথে কথা বলতে পারেন

আমাদের ডিসকর্ড লিংক

অনেক ধন্যবাদ 💗

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63490.47
ETH 1676.63
USDT 1.00
SBD 0.41