সূর্যমুখী ফুলের নকশা!

in Incredible India11 months ago (edited)

IMG20250709014828_020646.jpg

Hello Everyone,,,

বৃষ্টিমুখর দিনে বাড়িতে বসে বসে সময় কেটে যাচ্ছে। না পারছি বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করতে তাই তো বাড়িতে সময় কাটছে এক প্রকার মোবাইলের পিছনে। তাই ভাবলাম মোবাইলে অতিরিক্ত সময় না দিয়ে অন্য কিছু করা যাক, যেটা আমার কাজে আসবে।

বিগত অনেক দিন আগে আমি আপনাদের সাথে কাগজের নকশা তৈরি করে শেয়ার করতাম। তবে আমার পরিক্ষার পর আর তৈরি করা হয় নি। তাই ভাবলাম আজ নতুন একটা নকশা তৈরি করা যাক -

নকশা তৈরি করার সকল উপাদান আমার আগে থেকে ক্রয় করা ছিলো। আমি অনেকগুলো রঙ্গিন কাগজ একসাথে কিনে এনেছিলাম। প্রতি পিস রঙ্গিন কাগজের দাম নিয়েছিলো ২ টাকা করে।

উপকরণসমূহ :-

  • রঙ্গিন কাগজ দুটি ভিন্ন কালারের।
  • কাঁচি।
  • কাগজে ব্যবহার উপযোগী আঠা।

IMG20250709010520_015857.jpg

IMG20250709010715_015520.jpg

প্রথমেই সমান চার কোনা একটা কাগজ নিয়ে আমাদের কাজ শুরু হবে। প্রয়োজনে আপনারা স্কেলের সাহায্যে মেপে কাঁচি দিয়ে কেটে নিতে পারেন, আমি এটাই করেছি।

তারপর একটা প্রান্ত তার বিপরীত প্রান্তের সাথে মিলিয়ে ভাজ করে নিতে হবে। যদি কাগজের মাপ ঠিক থাকে তাহলে ভাজ করার পর সব দিক থেকে সমান ভাবে মিলে যাবে।

IMG20250709010818_020156.jpg
IMG20250709010903_015340.jpg
IMG20250709010941_015637.jpg

এবার ১ম ছবির মতো করে ত্রিভুজ আকৃতির মাঝ বরাবর ভাজ করতে হবে। কাগজের নকশা তৈরি করতে হলে সব থেকে প্রয়োজন সঠিক ভাবে ভাজ করা।

যে যত বেশি নিখুঁতভাবে কাগজের প্রান্তগুলো ভাজ করতে পারবে তার নকশা ততবেশি সুন্দর হবে। আমি ছবিগুলো এমন ভাবে তুলে ধরেছি যাতে করে সেটা দেখে আপনারা সহজে বুঝতে পারেন।

IMG20250709011101_015953.jpg
IMG20250709011118_020728.jpg

উপরের ছবিতে দেখানো পদ্ধতিতে ভাজ করলে কাগজের অংশটুকু ৪ নং ছবির মতো দেখাবে। তারপর কাঁচির সাহায্যে বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে।

IMG20250709011910_020047.jpg
IMG20250709012527_020513.jpg

কাঁচি দিয়ে কেটে ফেলার পর ৫ নং ছবির মতো দেখাবে। তারপর ভাজ করা অংশের মাঝ বরাবর একটা ভাজ খুলে ফেললে ৬নং অংশের মতো দেখাবে। এবার আবারও কাঁচির ব্যবহার করতে হবে এবং ৭ নং ছবির মতো করে কেটে নিতে হবে। কাঁচি দিয়ে কাটার সময় সুবিধার জন্য পেন্সিল দিয়ে নকশাটা একে নিতে পারেন।

IMG20250709012546_020248.jpg

আমাদের আসল কাজ প্রায় শেষ। এবার ভাজ করা কাগজের প্রতিটা ধাপ একে একে সাবধানের সাথে খুলে ফেলতে হবে। তাহলে উপরের ছবির মতো ফুলের নকশা তৈরি হয়ে যাবে।

IMG20250709013153_020601.jpg

একই পদ্ধতি অবলম্বন করে আমাদের তিনটা ফুলের নকশা তৈরি করে নিতে হবে কারন মূল নকশা তৈরি করতে তিনটি ফুলের নকশার প্রয়োজন পড়বে। আমি একে একে তিনটি নকশা তৈরি করে ফেললাম।

IMG20250709013339_020332.jpg

IMG_20250709_142714.jpg

এবার কাগজের চিকন একটা অংশ কেটে কাঁচির সাহায্য কুঁচি কুঁচি করে কেটে নিয়ে গোল করে পাকিয়ে নিলে ফুলের মাঝখানের অংশটুকু তৈরি হয়ে যাবে। আমিও সেটা তৈরি করে নিলাম, এটা ফুলের মাঝ বরাবর না দিলে দেখতে ভালো লাগবে না।

IMG20250709014919_020821.jpg

এবার একে একে ফুলের তিনটি অংশ আঠার সাহায্যে একটির পর একটি লাগিয়ে নিতে হবে। আঠার সাহায্যে ভালো ভাবে লাগাতে হবে যেন খুলে না যায়। তারপর সব শেষে ফুলে মাঝের অংশটাও আঠার সাহায্যে লাগিয়ে নিতে হবে। তাহলে আমাদের সম্পূর্ণ নকশাটা তৈরি হয়ে যাবে।

কেমন লাগলো আপনাদের কাছে আমার তৈরি নকশা সেটা অবশ্যই জানাবেন৷ ভালো থাকবেন।

Sort:  

Thank you for sharing quality content on Steemit.
You have been supported by the Team 02:

Captura de pantalla 2025-06-30 202646.png

Curated by: @aviral123

 11 months ago 

Thank you ma'm for your support. 🥰

Loading...
 11 months ago 

দারুন অনেক দিন বাদে কাগজের তৈরি সূর্যমুখী ফুলের নকশা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন পরীক্ষার জন্য কাগজের নকশা দেওয়া হয় নাই তবে বৃষ্টিতে বাড়ি বসে থাকার জন্য এই সুন্দর নকশাটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং বিভিন্ন ধরনের রঙিন কাগজ আপনি কিনে রেখেছেন বিষয়টি জানতে পেরে সত্যি ভালো লাগছে এবং আপনার এই নিখুঁত নকশাটি সত্যি অনেক সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66042.81
ETH 1761.30
USDT 1.00
SBD 0.42