You are viewing a single comment's thread from:

RE: Living in an illusion! মায়ার মাঝে বাস!

in Incredible Indialast year (edited)
DescriptionInformation
Verified UserYes
Burnsteem 25Yes
#steemexclusiveYes
Power downNo
Plagiarism FreeYes
AI/Gpt FreeYes
350+ WordsYes
Community beneficiaryNo
Voting CSI21.2
Quality🙏
Feedback / Observation

আপনার লেখায় বর্তমান উন্নত সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আমরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে নিজেকে সঠিক মনে করি। কাটগোঁয়ার দাঁড়ানো অপরাধীর পক্ষে কথা বলারও লোকের অভাব হয় না। আমরা নিজের ভুল স্বীকার করতে নারাজ ।

অন্য কেউ বিপদে পড়লে আমরা বলি, সে তার কর্মফল ভোগ করছে আর নিজে বিপদে পড়লে মনে করি, ঈশ্বর হয়ত আমাদের পরীক্ষা নিচ্ছে। পার্থক্যটা এখানেই, আত্মার পরিশুদ্ধি ছাড়া এই ভাবনাগুলো পরিবর্তন করা সম্ভব নয়।

তবে আত্মার পরিশুদ্ধি, এটার বাস্তবিক অর্থ কখনও কল্পনাও করি না আমরা কারন আমরা মনে করি, যেটা করছি সঠিক করেছি তাহলে পরিশুদ্ধির কি প্রয়োজন ?

যে যতই আমাদের ভালবাসুক, নিথর দেহের সাথে কেউ কি যাবেন সঙ্গে?
বরঞ্চ, পিছনে কিছু পুঁজি রেখে না গেলে সেই ব্যাক্তি বোঝা ছাড়া আর কিছুই নয়!
আবার যদি রেখে যায়, সেই নিয়ে কাড়াকাড়ি, কার প্রাপ্য কতখানি!

প্রতিদিন কোনো না কোনো পরিবারের চিত্র এটা! বাবা বিছানায় শয্যাশায়ী আর অন্য দিন ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব কে কোনটার অংশীদার হবে এটা নিয়ে। এটাই উন্নত সমাজ ব্যবস্থা। এই ঘটনাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয়, পৃথিবীতে কেউ কারো নয়, সবই দু'দিনের মায়া! শেষ সময়ে সাথে কেউ যাবে না একাই রওনা দিতে হবে নিজের গন্তব্যে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

We would like to appreciate your presence and activities towards the community. Our community also likes to inspire you to participate in the engagement by visiting others' posts and making insightful comments.


Regards
@tanay123 (MOD)
Incredible India
Date:- 11-07-2025

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61413.85
ETH 1701.65
USDT 1.00
SBD 0.38