You are viewing a single comment's thread from:

RE: The June contest #2 by sduttaskitchen| Most inventions exploited for destruction- My views!

in Incredible Indialast year (edited)
  • আপনাকে অনেক ধন্যবাদ কনটেস্টে অংশগ্রহণের জন্য। যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন আবিষ্কারের কারনে আজ আমরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। একটা সময় মানুষ পাথরে পাথরে আঘাত করে আগুন জ্বালাতো এবং জীবিকা নির্বাহ করতো। তাদের এই কাজটা কতটা কঠিন সেটা নিশ্চয়ই সবাই অনুমান করতে পারি। তবে এখন আমরা দেশলাইয়ের মাধ্যমে সেকেন্ডের মধ্যে আগুন জ্বালাতে পারি।

  • জীবিকার জন্য আগুন অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই আগুনের অপব্যহার করলে সব কিছু নিমিষেই ধ্বংস স্তুপে পরিনত হয়ে যেতে পারে। কথায় আছে, ছুরি ব্যবহার করে ডাক্তার যেমন মানুষের জীবন বাঁচায়, তবে এর অপব্যবহার করে মানুষের প্রাণও নেওয়া যায়।

  • ক্ষমতা অর্জন করা যতটা কঠিন ঠিক ততটাই কঠিন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি হিতাহিতজ্ঞান শূন্য হয়ে পড়ে, এটার জন্য ক্ষমতা দায়ী নয় বরং সেই ব্যক্তির অহংকার দায়ী। ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির উচিত নিজেকে নিয়ন্ত্রণ করা, অন্যের প্রতি দায়বদ্ধ মনোভাব তৈরি করি এবং দূর্নীতিকে এড়িয়ে চলা। যেকোনো জিনিস যত্নের সাথে পরিচালনা করা উচিত সেটা হোক শিক্ষা ব্যবস্থা অথবা নতুন নতুন আবিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে নিজের মতামত প্রদানের জন্য।

  • আপনি কনটেস্টে অংশগ্রহণের সময় আরম্ভ হওয়ার পূর্বেই অংশগ্রহণ করেছেন। কনটেস্টে সময়সূচি UTC সময় মেনে পরিচালিত হয়। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63181.32
ETH 1746.78
USDT 1.00
SBD 0.39