চুলের যত্ন!

in Incredible Indialast year
IMG_20250615_131230.jpg

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। সবাই বৃষ্টি কেমন উপভোগ করছেন?
বিগত দিন সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছেন মুশলধারে বৃষ্টি। মুশলধারে বৃষ্টি যার ইংরেজি অর্থ Rain cats and dogs,

এটা বেশ মজার অর্থ, তাই না!
ছোটবেলায় এই ইংরেজির সাথে বাংলা অর্থে মিল খোজার চেষ্টা করতাম। বৃষ্টি পড়লেই আমার এই কথাটা মনে পড়ে।

যাই হোক, কাল সারা রাত বৃষ্টি হয়েছে তাই রাতে ঘুমটা বেশ ভালো হয়েছে। ভোরে ঘুম ভাঙ্গতেই দেখি বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। সেই সাথে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে।
বসন্তে যেমন কোকিলের ডাক শোনা যায় তেমনই বৃষ্টির সময় ব্যাঙের ডাক শোনা যায়। এটা প্রকৃতির নিয়ম!

বিছানা ছেড়ে বাইরে বারান্দা দিয়ে কিছু সময় ঘুরে এসে আবার শুয়ে পড়লাম।
দিনের বেলায় খানিক বাদে বাদে বৃষ্টি হচ্ছে। আমি সন্ধ্যায় যখন পোস্ট লিখতে বসেছি তখন বৃষ্টি হচ্ছে।

যাই হোক, আজ আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে লেখা শেয়ার করেছি। বিগত অনেক দিন আগে অবশ্য এই বিষয়ে একটা লেখা শেয়ার করেছিলাম তবে এবারের টা ভিন্ন।

IMG_20250615_131255.jpg

আমি আমার লেখায় বলেছিলাম, কোনো এক কারনে আমার মাথায় কয়েকটা চুল সাদা হয়ে গিয়েছে। আর সেটা রোধ করতে প্রাকৃতিক উপায়ে এক ধরনের তেল তৈরি করেছিলাম এবং সেটা আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম।

সেটা সত্যি কাজের তবে ঐ পদ্ধতিতে তেল তৈরি করতে অনেক কিছু যোগাড় করতে হয় যেগুলো সব সময় পাওয়া যায় না। তাই এবার চুলে ব্যবহারের জন্য প্রাকৃতিক উপায়ে তৈরি এক ধরনের গুড়া কিনেছি যেটা জলের সাথে মিশিয়ে চুলে লাগাতে হবে!

এগুলো ব্যবহারের কতটা কাজ হবে সেটা জানি না কারন চুল পড়া বা সাদা হওয়া এগুলো ডাক্তারের পরামর্শ নিয়েও খুব বেশি লাভ হয় না।

কিছু কিছু ভিটামিনের অভাব অথবা বংশগত কারনে এধরনের সমস্যা দেখা যায়। আমার বাবার চুল যেহেতু সাদা হয়েছে তাই আমার হলে আশ্চর্য হওয়ার কিছু নেই, তবে এখন থেকে হলে সেটা একটু সবার চোখে লাগে!

যদিও আমার অনেক বন্ধুর মাথার চুল পড়ে যাচ্ছে এবং সামনের দিকে ফাঁকা হয়ে গেছে। সেই হিসাবে আমার সাদা হওয়াটা খুব সমস্যার নয়!
এটা ভেবেই নিজের মনকে সান্ত্বনা দেই আর কি! 😁

IMG_20250615_131358.jpg
IMG_20250615_131418.jpg

২০০ গ্রাম এর এই প্যাকেটের মূল্য নিয়েছে ৫৫০ টাকা। যদি কোনো চেষ্টা না করি তাহলে পরবর্তীতে মনে হবে, হয়ত চেষ্টা করলে চুল সাদা হওয়া রোধ করা যেত। তাই মনে যেন কোনো আফসোস না হয় সেজন্য এটা কিনেছি।

এটা ব্যবহারের জন্য প্রথমে একটা বাটিতে জল নিয়ে নিলাম। অবশ্যই জল পরিমাণ মতো নিতে হবে কারন অতিরিক্ত জল হলে সমস্যা হবে। তারপর ৩/৪ চামচ গুড়া নিতে হবে।

IMG_20250615_131633.jpg
IMG_20250615_131436.jpg

তারপর চামচ দিয়ে ভালো ভাবে জলের সাথে মেশাতে হবে। জলের পরিমাণ এমন ভাবে নিতে হবে যেন গুড়া মেশানোর পর সেটা আঠালো প্রকৃতির হয়। তাহলে মাথায় দিতে সুবিধা হবে।

জলের সাথে ভালো ভাবে মেশাতে বেশ খানিকক্ষণ ধরে উলোটপালোট করতে হবে।

IMG_20250615_131822.jpg

মিশ্রনটা খালি হাতে নিয়ে চুলে ব্যবহার করলে হাতে দাগ লেগে যাবে। তাই সাথে ৪ টা গ্লাভস দেওয়া রয়েছে। আমি সেখান থেকে দুটো গ্লাভস হাতে পরিয়ে নিলাম। তারপর মিশ্রণটা চুলে লাগানো আরম্ভ করলাম। যাই হোক, কয়েক মিনিটের মধ্যে আমার লাগানো শেষ হলো।

IMG_20250615_132759.jpg

চুলে লাগানোর ৩০/৪০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। তাই আমি সুবিধার জন্য স্নান করার আগে লাগিয়েছি। যাই হোক, আমি কিছু সময় বসে রইলাম চুলে লাগানোর পর। ফলাফল কি হবে জানি না তবে একটু চেষ্টা তো করে দেখি।

আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।

Sort:  
Loading...
 last year 

আমাদের এখানেও অনেকটা বৃষ্টি পরছে এবং আমার তো ভালোই লাগছে কারণ যা গরম পড়ছিল টুকটাক বৃষ্টি হলে ভালোই লাগে এবং বাংলাদেশে তো শুনলাম অনেক বেশি বৃষ্টি হচ্ছে আজকেও অনেক বেশি বৃষ্টি হয়েছে।

চুল সাদা হয়ে যাওয়ার জন্য এখন বয়সের প্রয়োজন হয় না এখন অল্প বয়সী যারা আছে তাদের মাথাতেও চুল সাদা হয়ে যাচ্ছে এমনকি আমার মাথাতেও সাদা হয়ে গিয়েছিল যাইহোক আপনি চুলের যত্ন নিচ্ছেন এটা দেখে ভালো লাগলো এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন আরো বেশি আনন্দিত অনুভব করলাম।

 last year 

আমি কয়েকটা পাকা চুল নিয়েই জন্মেছি। শুধু আমি না আমার এক ভাইও আমার মতোই পাকা চুলের সৌভাগ্য নিয়ে জন্মেছে। মেহেদী দিলে চুল লাল হয়ে যায় আর সাথে ড্ৰাইও হয়ে যায়। তাই সাথে ডিমের কুসুম ,লেবুর রস আর এলোভেরা দিলে আরো ভালো কাজ করে এবং খুশকি দূর করে একদিনেই বলা যায়।

 last year 

দাদাভাই বর্তমান সময়ে মাথার চুল পাকতে বয়স/কোন কারণ প্রয়োজন হয় না। ছোট ছোট ছেলে মেয়েদের চুল পেকে যাচ্ছে । তবে আপনি অনেক সচেতন নিচ্ছেন।। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 62924.84
ETH 1655.02
USDT 1.00
SBD 0.42