শিক্ষার যাত্রা!
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। মানুষের মন বড়ই অদ্ভুত! কখন যে কি চায় সেটার উত্তর নিজের কাছেও থাকে না। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলায় আর বদলায় মনের চাওয়াগুলো!
জন্মের পর থেকে আমাদের চাওয়ার শেষ নেই। একটা ইচ্ছে পূরণ হলে নতুন আরেকটা ইচ্ছে সামনে আসে, সেটা পূরন হলে আরও একটা। এভাবেই পর্যায়ক্রমে চলতেই থাকে।
তাই সুখ কখনও চাওয়া পূরণের মাধ্যমে আসতে পারে না। সূখ তো সম্পূর্ণ মনের ব্যাপার। যার চাহিদা যত সীমিত তার সূখ তত বেশি।
আমি জানি, আমার লেখা পড়ে অনেকেই মনে মনে ভাববেন যে, আমি যে এত কথা বলছি তাহলে কি আমার চাহিদা নেই?
হ্যা আছে। তবে আমি অল্পতে খুশি থাকার চেষ্টা করি। আমাদের গ্রামে প্রতি বৃহস্পতিবার বাজার বসে। ছোটবেলায় বাজার থেকে খাবার আনতো ।
আমাদের পরিবারের পাঁচ জন ছিলাম, মা - বাবা, দাদু - ঠাকুমা আর আমি। খাবার আনার পর প্যাকেট নিয়ে প্রথমেই পাঁচ ভাগ করতাম। তারপর সবাইকে দিয়ে তারপর আমি খেতাম।
পাঁচ ভাগ করলে ভাগে অনেকটা কমই পড়তো তবে আমি তাতেই খুশি হতাম। যদিও পরে মায়ের ভাগটা আমাকেই দিতো, তবে অভ্যাস আর শিক্ষাটা গড়ে উঠেছে তখন থেকে!
প্রতি বৃহস্পতিবার মা বাড়িতে লক্ষী ব্রত পালন করে। ছোটবেলায় আমি আমি মায়ের পাশে বসে লক্ষী পাঁচালি পাঠ করা শুনতাম। খুব মজা পেতাম যখন লক্ষী পাঁচালিতে লেখা আমার নামটা বলতো। তখন ভাবতাম আমার নামও লক্ষী পাঁচালিতে লেখা আছে, তখন তো আর সত্যিটা বুঝতাম না।
পূজা শেষ করে, মা প্রসাদ বিতরণের দায়িত্ব আমাকে দিতো। বাড়ির সবাই ও প্রতিবেশী যারা আসতো তাদের প্রসাদ দিতাম। সবাই কে দিতে গিয়ে মাঝে মাঝে শেষে আমার জন্য থাকতো না, বিশ্বাস করুন তাতে মন খারাপ হতো না।
ছোটবেলা থেকে পরিবার থেকে যে শিক্ষা দেওয়া হয় সেটা সারাজীবন মানুষ মেনে চলে আর শিক্ষাগুলো পুস্তকেও পাওয়া যায় না।
আমি ছোটবেলায় যে শিক্ষা পেয়েছি সেটা মেনে চলি সব সময় তাতে যদি আমাকে ঠকাতেও হয় তাতেও মন খারাপ করি না। কখনও কখনও জিতে গিয়েও বিজয়ের উল্লাসের সূখ পাওয়া যায় না। হেরে গিয়েও নিজের কাছে জেতার অনুভূতিটাই অন্য রকম, আমি এটাই মেনে চলি।
অনেকেই হয়ত ভাবতে পারেন, আমি নিজের ঢাক নিজে পেটাচ্ছি তবে তাতে আমার কিছু আসে যাবে না কারন নিজের অনুভূতিগুলো শেয়ার করা কোনো অপরাধ নয় এটুকু বিশ্বাস আছে আমার।
আমি মনে করি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার যাত্রা শুরু হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের মাধ্যমে তবে ভালো মানুষ হওয়ার শিক্ষা জন্মের পর থেকেই শুরু হয়।