নয়নতারা ফুলের সৌন্দর্য এবং এর ভেষজ গুনাগুন
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
নয়নতারা ফুল যার বৈজ্ঞানিক নাম "ক্যাথারান্থাস রোজাস"। এর ফুল পাঁচপাপড়ি বিশিষ্ট ডোগবেন পরিবারের লালচে গোলাপি ফুল। যদিও এর আদি নিবাস মাদাগাস্কার তবে বর্তমানে শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে বাড়ির আঙ্গিনায় অথবা বাগানে শোভা পাচ্ছে। বাংলাদেশ সহ ভারত ও আফ্রিকা মহাদেশে সহ আরো অনেক দেশে এর বিস্তৃতি রয়েছে। লালচে গোলাপি ছাড়াও সাদা রঙের নয়নতারা ফুল দেখতে পাওয়া যায়।
নয়নতার ফুল একটি বর্ষজীবী চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। আবার অনেক সময় অনেক বছর বাঁচতে দেখা যায় এই উদ্ভিদকে। উচ্চতায় ২ থেকে ৩ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। নয়নতারা ফুল পাঁচ পাপড়ি বিশিষ্ট তবে এই ফুলের তেমন একটা গন্ধ নেই। সারা বছরই ফুল ধরতে দেখা যায়। এর ফুল এক রঙের হলেও মাঝখানে রঙ একটু গাঢ় হয়ে থাকে। নয়নতারার বংশবৃদ্ধি এর বীজের মাধ্যমে হয়ে থাকে।
নয়নতারা শোভাবর্ধক ফুল হলেও এর অনেক ভেষজগুণ রয়েছে। আসলে ফুল হোক বা লতা পাতা সকল উদ্ভিদ এর কোন না কোন ভেষজ গুনাগুন থাকেই শুধু আমাদের তা ব্যবহারের পদ্ধতি জানতে হবে। নয়নতারা উদ্ভিদে অনেক উপকারী রাসায়নিক পদার্থ রয়েছে যা মানব দেহের জন্য অনেক উপকারী।
নয়নতারা গাছের পাতা ৮ থেকে ১০ টি থেঁতলে রস বের করে প্রতিদিন ঘুমানোর আগে সেই রস নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। এবং হার্ট সুস্থ থাকে।
ভোমরা, মৌমাছি বা বিষাক্ত পোকামাকড় এর কামড়ে নয়নতারা গাছের পাতা থেঁতলে রস লাগালে ব্যাথা ও জ্বালাপোড়া অনেকটা কমে যায়।
নয়নতারা ফুল শুকিয়ে সারারাত ভিজিয়ে রেখে সকালে ছেঁকে দুভাগ করে সকাল ও রাতে ১০ থেকে ১২ দিন খেলে কৃমি রোগ থেকে মুক্তি মেলে।
ডায়বেটিস নিয়ন্ত্রণে নয়নতারা ফুলের গুরুত্ব অনেকে। এর শুকনো ফুল ও মূল সারারাত ভিজিয়ে রেখে সকলে ছেঁকে। তারপর ফুটিয়ে অর্ধেক করে সকাল ও রাতে কয়েকদিন খেলে ভাল ফলাফল পাওয়া যায়।
মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব ও লিউকোরিয়া রোগে নয়নতারার ফুল ও মূল এর ক্বাথ নিয়মিত খেলে এসব রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও নয়নতারা ক্যান্সার, বাত ব্যাথা, লিভার, কিডনি ও হার্ট সুস্থ রাখতে নয়নতারা গাছের গুরুত্ব অপরিসীম।
★সতর্কীকরন: উপরে উল্লেখ্য তথ্য গুলো কোনোভাবেই যোগ্য চিকিৎসা হতে পারে না। আরও বিস্তারিত জানতে একজন বিশেষজ্ঞ এর মতামত নেওয়া জরুরি।
আজ এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং নিজের যত্ন নিবেন। আমার লেখা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. So I feel very comfortable to write my post in Bengali language. Hope you will love my writing. Today in my post I have discussed about the beauty of Cape periwinkle flower and its medicinal properties. Thank you.
| Device name: | Vivo Y21 |
|---|---|
| Camera: | 13 megapixel |
| Shot by: | @shasan705 |
| Location: | Bangladesh 🇧🇩 |
প্রথমে আপনাকে বলতে চাই আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আর ফুল গুলো দেখতে বেশ মিষ্টি লাগে।আপনে নয়ন তারা ফুল সম্পর্কে অনেক কচু দিয়ে কথা যে কথাগুলো আমাদের জানা খুব জরুরী।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
ধন্যবাদ ভাইজান আমার পোস্ট পড়ার জন্য এবং সুন্দর একটা মতামতের জন্য।
আপনাকেও ধন্যবাদ
You have done a very beautiful photography of Nayan Tara flower. It is one of my favorite flowers. And you have shared a lot of information about Nayantara flowers through your post. Which was very important for us to know. Anyway, I learned a lot from reading your post. And you have presented the qualities of Nayantara flowers very well. Which was really good. Anyway good luck to you. And your cotton flower photographs were incredibly beautiful. Be well and be healthy.
ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ার জন্য এবং সুন্দর একটা মতামতের জন্য।
আমিও এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছিলাম।। আজকে আপনি করেছেন দেখে অনেক ভালো লাগলো।।
আপনি নয়ন তারা ফুলের ভেজন উদ্ভিদ সম্পর্কে অনেক আলোচনা করেছেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।।। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্ট করার জন্য।।
ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ার জন্য এবং আপনার সুন্দর একটা মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ ভাইয়া সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।।।
নয়নতারা ফুল খুব ছোট হলেও এর সৌন্দর্য অতুলনীয়, আমার নিজের ফোনের ফাস্ট স্ক্রিনে এই ফুলের ছবি দেওয়া রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দুরন্ত নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
নয়নতারা ফুল গন্ধবিহীন একটা ফুল। যার মধ্যে কোন সুবাস থাকে না। কিন্তু তারপরেও দেখতে অপরিসীম সৌন্দর্যের অধিকারী। আপনি তো শুধু হালকা গোলাপি কালারের নয়নতারা ফুল আমাদের সাথে উপস্থাপন করেছেন আমার বাগানে গাঢ় গোলাপি কালার,, সাদা গোলাপি এবং হালকা গোলাপি কালারের নয়ন তারা ফুল রয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,, নয়নতারা ফুলের উপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করার জন্য। সেই সাথে অসম্ভব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
নয়নতারা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।আপনি নয় তারা ফুল সম্পর্কে অনেক কিছু বিস্তারিত আলোচনা করেছেন যেটি আমাদের জানা খুব দরকার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,, খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য থ্যাঙ্ক ইউ
আপনি আপনার প্রতিবেদনে নয়নতারা ফুলের সুন্দর ছবি ও উপকারিতা উপস্থাপন করে আমাদের অবগত করার জন্য অনেক ধন্যবাদ। শুনেছি নয়নতারা পাতা খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল হয়। বিষয়টি একটু সংক্ষেপে জানালে উপকৃত হব। আপনার মঙ্গল হউক।
নয়নতারা ফুলের ফটোগ্রাফি গুলো আসলেই অনেক সুন্দর হয়েছে ৷ আর আমরা জানি যে নয়নতারা ফুলের কিছু ঔষুধি গুনাবলি রয়েছে যেগুলো আমাদের মানব শরীরের জন্য খুবই উপকারি ৷ আপনি নয়নতারা গাছের কিছু উপকারিতা বর্ননা আমাদের মাঝে উপাস্থাপনা করেছেন যেগুলো পড়ে ভালো লাগলো ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
ভাই প্রথমেই বলি আপনার ফটোগ্রাফি গুলো অসাধারন ছিলো দেখে আমার কাছে ভালো লাগছে।এই ফুল টা আমাদের বাসায় ও আছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।