পায়েলা ফল বা টিপা ফলের পরিচিতি
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আমাদের দেশের গ্রাম বাংলায় কিছুকাল আগেও বাড়ির চারপাশে বিভিন্ন রকমের দেশীয় ফল গাছে পরিপূর্ণ ছিল। আগেকার দিনে হাট বাজারে এখনকার মত বিদেশি ফল ছিল না তখন হাট বাজার গুলো দখল ছিল বিভিন্ন রকমের দেশীয় ফলে। তখন ফলে কোন ধরনের ক্যামিকেল ব্যবহার করত না তখন মানুষ ক্যামিকেল কি সেটাও জানতো না। তেমনি একটি দেশীয় ফল হল টিপা ফল বা পায়েলা ফল আজ আমি এই ফলের পরিচয় তুলে ধরবো৷
টিপা ফল কী : এই ফলের একাধিক নাম রয়েছে যা একেক অঞ্চলে একেক নামে ডাকা হয়ে থাকে। আমাদের নোয়াখালীতে এর নাম পেয়ালা। কিন্তু এর আরো নাম রয়েছে যেমন টিপা ফল, লকুকলুকি, পানি আমলা, পাইন্না, পেলাগোটা, পাইন্নাগুলা প্যালা ইত্যাদি। এটি একটি টক মিষ্টি জাতীয় অপ্রচলিত ফল। ফল গোলাকার মার্বেলের মত কাঁচা অবস্থায় সবুজ রঙের হয় কাঁচা অবস্থায় খাওয়া যায়।
পাকলে কালছে বেগুনি রঙের হয় ভিতরটা কালচে গোলাপি রঙের এবং একটু আটালো হয় পাকা ফল টিপে নরম করে খেতে হয় তাই এর নাম হয়েছে টিপা ফল। ফলের ভিতর ছোট ছোট বীজ থাকে এর থেকেই এই ফল গাছের বংশবৃদ্ধি হয়। সাধারণত সমতল ভূমিতে কিংবা পাহাড়ি অঞ্চলে এ গাছ জন্মায় এবং লম্বায় দশ মিটার পর্যন্ত বাড়তে পারে। এ গাছ কাঁটাযুক্ত হয়ে থাকে। এর ইংরেজি নাম হল (Indian plum বা Coffee plum)। এই ফল আচার করে খাওয়া যায়। বাজেরে ফল বিক্রেতারা জুড়িতে করে এই ফল বিক্রয় করে।টিপা ফলের উপকারিতা :- টিপা ফল বা পায়েলা সুস্বাদু একটা ফল এর অনেক পুষ্টি গুন "ভিটামিন- সি" রয়েছে এই ফলে তাছাড়া এ ফলে আয়রন, ক্যালসিয়ম ও ফসফেট সহ আরো অনেক উপাদন রয়েছে যা মানুষের দেহের জন্য অনেক উপকারী। এছাড়াও এই ফলে কিছু ভেষজগুনো আছে।
টিপা ফল এর কচি পাতা ও ফল ডায়রিয়া রোগ সারাতে ব্যবহৃত হয়। এই ফল সেবনে মানুষের হজম শক্তি বৃদ্ধি পায়লিভার ও হৃদরোগের জন্য বিশেষ ভাবে উপযোগী এই টিপা ফল। কারন এই ফলে রক্ত তরল করার উপাদান রয়েছে। এছাড়াও নিয়মিত এই ফল খেলে লিভার ক্যান্সার নিরাময়ে ভূমিকা রাখে।
এন্টিঅক্সিডেন্টে ভরপুর এই টিপা ফল যা খেলে ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারি। এই ফল টক মিষ্টি হওয়াতে মুখের অরুচি ভাব কেটে যায়।
বর্তমানে টিপা ফল বানিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে। এতে করে এই ফল বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পাচ্ছে এবং মানুষ এই ফলের সাথে পরিচিত হচ্ছে।
সতর্কীকরন: উপরের তথ্য গুলো কোনোভাবে যোগ্য চিকিৎসা হতে পারে না। এক জন বিশেষজ্ঞ বা একজন চিকিৎসক এর মতামত বেওয় জরুরি।
আজ এ পর্যন্ত বন্ধুরা। আমার লেখা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| Device name: | Vivo Y21 |
|---|---|
| Camera: | 13 Megapixels |
| Shot by: | shasan705 |
| Location: | Noakhali, Bangladesh 🇧🇩 |
আমাদের অঞ্চলে এটিকে টিপা ফল বলে। বর্তমানে আমাদের এখানে এই ফল টিকে কম পাওয়া যায়। ফলটা আসলেই অনেক সুস্বাদু হয়ে থাকে, অনেক মিষ্টি।
আপনি টিপা ফল সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। যেখানে বলেছেন এই ফলের মধ্যে ভিটামিন সি রয়েছে। এরকম আরো অনেক উপকারের কথা বলেছেন, আমি এত কিছু এই ফল সম্পর্কে জানতাম না।
ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি পোস্ট করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকেও ধন্যবাদ।
এই ফল হলো আমাদের দেশীয় ফলের মধ্যে একটি। আমরা এই ফলকে টিপা ফল বলে থাকি। আমাদের ছোট বেলায় এই ফল প্রচুর পাওয়া যেতো। আমাদের এখানে মালার মতো গেথে বিক্রি করা হতো। এখন সেই রকম দেখা যায় না। আপনার পোস্ট টি পড়ে অনেক কিছু জানতে পারলাম।
সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পোস্ট পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই ফল টি অনেক দেখেছি কিন্তু এটার নাম আমি আজকে জানলাম। সৃষ্টিকর্তার সৃষ্টি অনেক কিছুরই নাম জানি না এবং তার উপকারিতা সম্পর্কে জানি না।যেমন আজকে আপনার পোস্ট টি পড়ে এই ফলের নাম জানলাম টিপা ফল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য। ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য।