বনওকড়া ফুলের সৌন্দর্য এবং এর উপকারিতা।

in Incredible India3 years ago
IMG_20230924_095727.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

হ্যালো প্রিয় বন্ধুরা
IMG_20230924_095732.jpg
IMG_20230924_095712.jpg
আমাদের এই সুন্দর পৃথিবীতে কত হাজার রকমের উদ্ভিদ রয়েছে এবং এই উদ্ভিদ গুলোর রয়েছে নজরকাঁড়া ফুল আর মনকাড়া সুভাষ। এই ফুল গুলোর অধিকাংশের নাম অনেকেই জানে না। রাস্তার পাশ দিয়ে হাটতে চলতে দেখা মেলে নাম না জানা হাজার রকমের উদ্ভিদ। তেমনি একটা উদ্ভিদ হল বনওকড়া বা বনঘাগড়া কিংবা বৌঠুরানী গাছ। ছোট্ট একটি ফুল কিন্তু নজরকাঁড়া সৌন্দর্য এই বনওকড়া ফুলের। আজকে এই ফুল গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো।
IMG_20230924_095732.jpg

মালবেসী পরিবারের অন্তর্ভুক্ত সপুষ্পক গুল্ম জাতীয় উদ্ভিদ হল এই বনওকড়া। এই গাছের আঁশ পাট গাছের থেকেও মসৃণ। রাস্তার পাশে কিংবা ক্ষেতের পাশে বেশি জন্মায় এই বনওকড়া। এট চিরসবুজ বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। ঝোপালো এবং প্রচুর ডালপালা যুক্ত উদ্ভিদ হল বনওকড়া। গোড়া থেকেই এর শাখা প্রশাখা বের হয়। লম্বায় গাছটি ২.৫ মিটার হয়। এই গাছের ফলের একটা বিশেষত হল এটি গোলকারো নয় আবার চ্যাপ্টাও নয় দেখতে অনেক সুন্দর এর ফল। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে কালো রঙের হয়।

IMG_20230924_100058.jpg
বনওকড়া অঞ্চল ভেদে বিভিন্ন নাম রয়েছে। কোনো কোনো জায়গায় একে বনঘগারা কোথাও চটচটি কিংবা কোথাও বৌঠুরানী ইত্যাদি নামে ডাকা হয় এর বৈজ্ঞানিক নাম"উরেনা লোভাতা"এবং ইংরেজি নাম "caesarweed" বাংলাদেশের সর্বোত্র দেখা মেলে এবং পশ্চিমবঙ্গেও দেখা যায় এই বনওকড়া উদ্ভিদকে। শীতের শেষে এর ফল পেকে অনেকটা ঘাগড়ার মত হয়। এর স্পর্শে চুলে বা জামায় লেগে যায়।
IMG_20230924_095726.jpg
IMG_20230924_095347.jpg
হেমন্তের শুরুতে এর প্রতিটি পাতার গোড়া থেকে একটি করে ফুল বের হয়। এ ফুল হালকা গোলাপি রঙের এবং ভিতরের রঙ সাদাটে গোলাপি। অনেকটা গোলাপি রঙের জবা ফুলের মত দেখায়। কিন্তু আকারে অনেক ছোট। ছোট হলেও যখন এক সাথে অনেক গুলো ফুল ফুটে দূর থেকে দেখতে অনেক সুন্দর দেখায়।
IMG_20230924_100104.jpg

অযত্নে অবহেলায় বেড়ে উঠে এই আগাছা। আগাছা হলেও এর অবেক ভেষজগুণ রয়েছে। গবাদিপশুর পছন্দের খাবার এর পাতা। গাভীকে এর পাতা খাওয়ালে বেশী দুধ পাওয়া যায়। এর পাতা, কান্ড, মূল বিভিন্ন ঔষধি কাজে ব্যবহৃত হয়। দেশীয় চিকিৎসায় এর ব্যবহার হয়ে থাকে। অথচ অনেকই এর নাম জানে না।

IMG_20230924_095420.jpg
বনওকড়ার মূল কোমর ও বাতের ব্যাথ, মত্রবর্ধক, টনসিলের ব্যাথা, ঠান্ডা লাগ, বদহজম ইত্যাদি রোগে এর মূল সিদ্ধ করে এর ক্বাথ এসব রোগে খেলে ভালো উপকার পাওয়া যায়। এর কান্ড ও মূল একসাথে সিদ্ধ করে এর ক্বাথ খেলে বায়ু শূলে বালো কাজ করে। বনওকড়ার ফুল শুকনো কাশি ও গলা ব্যাথার জন্য উপকারী।

বনওকড়া গাছ দিয়ে এক ধরনের লোশন তৈরী করা হয় যা মাথা ব্যাথা এবং মুখের ব্রন নিরাময়ে কাজ করে। এর পাতার রস কাটা, ছেঁড়া, পোড়া বা ক্ষত স্থানে লাগালে ভাল ফলাফল পাওয়া যায়। এর পাতা থেঁতলে ক্ষত স্থানে লাগালে রক্ত পড়া দ্রুত বন্ধ হয়।

আমাশয়, পেট জ্বালাপোড়া, পেটের পীড়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া বা গোদ রোগ, লিউকেরিয়া, দাতঁ ব্যাথ সহ বিভিন্ন রোগে এর পাতা কান্ড মূল বেশ কার্যকরী। এর পাতা সিদ্ধ, মূল সিদ্ধ করা ক্বাথ নিয়মিত খেলে এসব রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মেয়েদের অতিরিক্ত রক্তশ্রাব, প্রসাবে জ্বালাপোড়া ইত্যাদি রোগে এর পাতা ও মূল খেলে উপকার পাওয়া যায়।

IMG_20230924_095738.jpg
IMG_20230924_095715.jpg
★সতর্কীকরন: উপরে উল্লেখ্য চিকিৎসা ব্যাবস্থাপনা কোনভাবেই সঠিক চিকিৎসা হতে পারে না। বাড়িতে নিজ দায়িত্বে ব্যবহার করার অনুরোধ রইলো। কিংবা একজন বিশেষজ্ঞ অথবা চিকিৎসক এর পরামর্শ নিয়ে চিকিৎসা করা যেতে পারে।

আজ এ পর্যন্ত বন্ধুরা। সবাই ভালো থাকবেন এবং নিজেকে ভালোবাসবে নিজের পরিবারকে ভালোবাসবেন। এতক্ষণ সময় নিয়ে আমার লেখা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. So I feel very comfortable to write my post in Bengali language. Today my topic of discussion is the identity of caesarweed tree and its benefits. I hope you will like my writing. Thank you.

Device name:Vivo Y21
Camera:13 megapixel
Shot by:@shasan705
Location:Bangladesh 🇧🇩
Sort:  
Loading...

এই ফুলের ফটোগ্রাফি আমি ও কয়েকদিন আগে শেয়ার করেছি ৷ আমি এই ফুল গুলো ইউরেনা ফুল নামে চিনে থাকি ৷ আবার অনেকে বনকওরা ফুল নামে চিনে থাকে ৷ আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ৷ তার পাশাপাশি বনকওরা ফুলের বেশ বর্ণনা করেছেন ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

এই ফুলের আরো একটি নাম রয়েছে ইউরেনা।। এই ফুলটি সাইজে অনেকটাই ছোট কিন্তু সৌন্দর্যের দিকে অনেক এগিয়ে।।।

এই ফুল আমি রাস্তার ধারেই বেশি দেখে থাকি।। আর আপনি এই ফুলের কিছু উপকারিতা ও বলেছেন যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।।।। কারণ আমরা অনেক এরকম ফুল দেখি কিন্তু এর উপকারিতা জানিনা।।। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে গুছিয়ে পোস্ট করার জন্য।।

 3 years ago 

আমাদের বাড়ির ঠিক পাশের রাস্তার মধ্যে এই ফুলগুলো কিছুদিন আগেই দেখেছিলাম। তবে এই ফুলগুলোর এত উপকারীতা রয়েছে। সেটা জানা ছিল না। আজকে আপনার পোস্ট পড়ার পর,, এই ফুলের উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। আসলে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে যত গাছপালা সৃষ্টি করেছেন,,, সবটাই মানুষের কাজে লাগে।

এই ফুলের নাম যে বনওকড়া সেটা জানা ছিল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর ফটোগ্রাফি এবং ফুলের উপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 3 years ago 

আমাদের বাড়ির সামনে রাস্তায় এই ফুলগুলো অনেকে দেখা যায়। তবে ফুলের যে এত উপকারিতা আছে তা আগে জানা ছিল না।আজকে আপনার পোস্টটি পড়ার পর এই ফুলের উপকারিতা অনেক কিছুই জানতে পারলাম। আসলে আল্লাহ তায়ালা যা গাছ পালা সৃষ্টি করেছেন আমাদের কোন না কোন কাজে লাগে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, বনওকড়া ফুলের সম্পর্কে অনেক কিছু বলেছে যেগুলো জেনে আমার খুব ভালোই লাগলো থ্যাঙ্ক ইউ।।।।।

 3 years ago 

এই ফুল আগে কখনো দেখেছি বলে মনে হয় না কিংবা দেখলেও খেয়াল করি নাই। চমৎকার এই ফুলের সাথে সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
এতো সুন্দর লেখা ও ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়। শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতো সুন্দর কিছু ফটো দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর বনওকড়া ফুলের সৌন্দর্য সাথে এর উপকারিতা জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 2 years ago 

বনওকড়া ফুলের সৌন্দর্য আজ আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো এবং এই ফুলের উপকারিতা সম্পর্কে আপনি উল্লেখ করেছেন যা জানতে পেরে আরো বেশি ভালো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61943.41
ETH 1629.34
USDT 1.00
SBD 0.42